MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ডিএ মামলায় চূড়ান্ত খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! স্বস্তির নিঃশ্বাস ফেলল নবান্ন

ডিএ মামলায় চূড়ান্ত খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! স্বস্তির নিঃশ্বাস ফেলল নবান্ন

যত সময় এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) মামলার জট যেন আরও বেড়েই চলেছে। এই মামলা নিয়ে জলঘোলার আর শেষ নেই। আজ মঙ্গলবারও সুপ্রিম কোর্টে ছিল এই ডিএ মামলার শুনানি। কিন্তু ফের একবার রাম ধাক্কা খেতে হল সরকারি কর্মীদের।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 26 2025, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা। আর এদিকে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে আবারও একবার পিছিয়ে গেল মামলার শুনানি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন এই মামলার শুনানি ছিল। অন্যান্যবারের মতো এবারেও মামলাকারী সরকারি কর্মীরা আশাবাদী ছিলেন যে এবার হয়তো তাঁদের পক্ষে রায় দেবেন বিচারপতি। কিন্তু সে গুড়ে বালি। ফের একবার পিছিয়ে গেল মামলার শুনানি। অর্থাৎ আবারও নতুন দিনের অপেক্ষা করতে হবে সকলকে।

Related Articles

Related image1
'রাজ্যকেও আইন মানতে হবে', সুপ্রিম কোর্টে কী হল DA মামলার সওয়াল জবাব
Related image2
শুধু বকেয়া DA নয়! সঙ্গে দিতে হবে ১০% সুদ-সহ HRA, দাবি ইউনিটি ফোরামের
38
Image Credit : social media

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হলে হতে পারে। এর আগে গত ১২ আগস্ট মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে ফের বক্তব্য পেশ করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে ওই দিন উপস্থিত থাকতে পারেননি। বিচারপতিরা তখন ২৬ আগস্ট অর্থাৎ আজ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

48
Image Credit : stockPhoto

কিন্তু আজ মঙ্গলবার মামলার শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দ ছিল। এর কারণ আজকের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে। প্রশান্ত মিশ্রর জায়গায় এসেছেন সন্দীপ মেহতা। যদিও তিনি এর আগে বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন। কিন্তু বিচারপতি মিশ্রর মতো মামলার খুঁটিনাটি সম্পর্কে তাঁর ধারণা কম। সেইজন্য নতুন করে এই মামলা আবারও একবার পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

58
Image Credit : social Media

তবে এও জানা যাচ্ছে যে, রাজ্যের আইনজীবী অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় আজকের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। পাওয়া তথ্য অনুযায়ী, সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকার কারণে রাজ্য সরকারের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

68
Image Credit : stockPhoto

পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, সুপ্রিম কোর্টকে ১০ সেপ্টেম্বরের পর এই মামলা শোনার আর্জি জানিয়েছিলেন তাঁরা। সর্বোচ্চ আদালত রাজ্যের আইনজীবীদের সেই আর্জি মঞ্জুর করেছে। তবে সেপ্টেম্বর মাসের ঠিক কোনদিন DA মামলার পরবর্তী শুনানি হবে, তা এখনও জানানো হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

78
Image Credit : social media

দীর্ঘ ডিএ মামলা

এই বকেয়া ডিএ মামলা বিগত কয়েক বছর ধরে চলছে। সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডেডলাইন ছিল ২৭ জুন। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয়। সরকারি কর্মীরা আগেই জানিয়েছিলেন যে সরকার যদি ডিএ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে। এই বিষয়ে দুইটি অবমাননার মামলা করাও হয়েছিল।

88
Image Credit : Getty

আজ সেই ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু সেটা আবারও পিছিয়ে যায়। এহেন পরিস্থিতিতে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি আধিকারিকরা। আদৌ তাঁরা আর কোনওদিন বকেয়া ডিএ তাঁরা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর বাজারে বেহাল দশা, ফল-ফুল, শাকসবজির দামে বেচাকেনা তলানিতে
Recommended image2
জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা উধাও, ভাইয়ের সই জালের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
Recommended image3
CPIM Jadavpur Rally: যাদবপুরে পাল্টা মিছিল বামেদের! বিজেপির বিরুদ্ধে স্লোগান, একযোগে আক্রমণ সুজন-সেলিমের
Recommended image4
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image5
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Related Stories
Recommended image1
'রাজ্যকেও আইন মানতে হবে', সুপ্রিম কোর্টে কী হল DA মামলার সওয়াল জবাব
Recommended image2
শুধু বকেয়া DA নয়! সঙ্গে দিতে হবে ১০% সুদ-সহ HRA, দাবি ইউনিটি ফোরামের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved