Derek Obrien Case Update: কলকাতা পুলিশের তলবে না! সোমবার বেলা বারোটার সময় থানায় হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে। কিন্তু সময় পেরিয়ে গেলেও থানায় হাজিরা দেননি তিনি। কী কারণে এড়ালেন হাজিরা? কী জানিয়েছেন ডেরেক ওব্রায়েন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Derek Obrien Case Update: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সাইনবোর্ড ও বিলবোর্ড খোলা কেন্দ্র করে উত্তেজনা। শেক্সপিয়ার সরণি থানার হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। সোমবার বেলা ১২টায় তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি সশরীরে হাজির হননি।

কী জানিয়েছে কলকাতা পুলিশ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাজিরার নির্ধারিত সময়ের ঠিক আগেই ডেরেক ও'ব্রায়েন ই-মেল মারফত থানায় বার্তা পাঠান। মেইলে তিনি জানান, অত্যন্ত কম সময়ের নোটিসে তাঁকে ডাকা হয়েছে। সময়স্বল্পতার কারণে আইনি পরামর্শ নেওয়ার সুযোগ পাননি তিনি। সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে আলোচনার স্বার্থে পুলিশের কাছে ৭ দিনের সময়সীমা চেয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে পুলিশ পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও ব্রায়েনকে নোটিস দেয় পুলিশ। তিনি রবিবার বাড়িতে না থাকায় তার নোটিশ গ্রহণ করেন নিরাপত্তারক্ষী। ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে নোটিশ দেয় কলকাতা পুলিশ। ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসভবনে নোটিশ দিতে পৌঁছয় শেক্সপিয়র থানার পুলিশ। তবে সেই সময় বাড়িতে ছিলেন না ডেরেক ও ব্রায়েন। তাঁর অনুপস্থিতিতে বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশের কাছ থেকে নোটিশ গ্রহণ করেন। পুলিশি কাগজে সই করার পাশাপাশি নিজের ফোন নম্বর দিয়েও নোটিশ গ্রহণ করেন তিনি। ক্যামাক স্ট্রিটের ঘটনায় ডেরেক ও ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার থানায় হাজির হতে বলা হয়েছিলো। রবিবার পুলিশ পৌঁছে নোটিশ দেয় এবং এদিন তা গ্রহণ করেন নিরাপত্তারক্ষী। যদিও তারপর সোমবার নির্দিষ্ট সময় পেরলেও থানায় হাজিরা দেননি তৃণমূলের বর্ষীয়াণ এই সাংসদ।

Derek O Brien News: বিলবোর্ড বিতর্কে অস্বস্তিতে ডেরেক ও'ব্রায়েন, তৃণমূল সাংসদকে সমন কলকাতা পুলিশের

প্রসঙ্গত, ওই একই মামলায় মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।

শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে নোটিস নিয়ে পৌঁছয় পুলিশ। প্রায় রাত ৯টা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে যায় এবং হাজিরার নোটিস দেয়। ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশের কাজে বাধা, পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে মোট তিনটি FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে দু টি FIR এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁর হাজিরা দেওয়ার কথা। এখন দেখার তিনি আদেও হাজিরা দেন কীনা। নাকি ডেরেকের মতোন তিনিও হাজিরা এড়ান! তা অবশ্য সময়ই বলবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।