MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Dilip Ghosh News: মমতার পোস্টে রিপ্লাই দিলীপের, কী বললেন বিজেপি নেতা? জানুন এক ঝলকে

Dilip Ghosh News: মমতার পোস্টে রিপ্লাই দিলীপের, কী বললেন বিজেপি নেতা? জানুন এক ঝলকে

Dilip Ghosh On Mamata: বঙ্গ রাজনীতিতে বর্তমানে দিলীপ ঘোষকে নিয়ে চর্চার শেষ নেই। এবার তাঁকে ঘিরে বাড়ল আরও এককদম জল্পনা। কারণটা কী? এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের রিপ্লাই দিলেন তিনি। কী বলেছেন দিলীপ ঘোষ? 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 09 2025, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মমতা বনাম দিলীপ তরজা
Image Credit : ANI

মমতা বনাম দিলীপ তরজা

গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষকে নিয়ে চলছে চর্চা। কারণ, ২১ জুলাইয়ের মঞ্চে এবার তাঁকে দেখা যাবে কীনা তা নিয়ে। চলছে জল্পনা। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্টে রিপ্লাই দিয়ে সেই জল্পনা আরও কয়েক গুন বাড়িয়ে দিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কোন বিষয়ে তরজা
Image Credit : ANI

কোন বিষয়ে তরজা

জানা গিয়েছে, কোচবিহারের এক বাসিন্দাকে অসম সরকারের তরফে এনআরসি নোটিস পাঠানো হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Related image1
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Related image2
West Bengal: বাণিজ্যে নজর বাংলার, পুজোর পরই 'বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ', ঘোষণা মুখ্যমন্ত্রীর উপদেষ্টার
36
সোশ্যাল মিডিয়ায় কী লেখেন মুখ্যমন্ত্রী?
Image Credit : Getty

সোশ্যাল মিডিয়ায় কী লেখেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে লেখেন, ‘’এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনও ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মত স্পষ্ট করে দিচ্ছে যে, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি।'' 

46
মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলীপের
Image Credit : ANI

মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলীপের

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই  প্রতিক্রিয়া হিসেবে পাল্টা জবাব দেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতাকে বড় বার্তা দিলীপ ঘোষের। 

56
কী বলেছেন দিলীপ ঘোষ?
Image Credit : ANI

কী বলেছেন দিলীপ ঘোষ?

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘’এনআরসি একটি আইন। মুখ্যমন্ত্রীর যদি কিছু বলার থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড না করে প্রশাসনিক পথে এগোন। প্রথমত, সরাসরি অসম সরকারের সঙ্গে কথা বলুন। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার মানুষ অসমে রয়েছেন। তাই, পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাদের তথ্যগুলো অসম সরকারকে দেওয়া।'' 

66
দিলীপের সাফ জবাব
Image Credit : ANI

দিলীপের সাফ জবাব

জানা গিয়েছে, এখানেই না থেমে রাজ্য সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ আরও বলেন, “এই রাজ্যের সরকার এই তথ্য দিচ্ছে না বলেই এই সমস্যা হচ্ছে। তাঁদের নাগরিকত্ব নিয়ে কোনও সমস্যা হলে দায়ী পশ্চিমবঙ্গ সরকার।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swaroop Biswas Arrest: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ
Recommended image2
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি,ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ?
Recommended image3
Salary Hike in Bengal: একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল বেতন! নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের
Recommended image4
Kolkata Weather: অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Recommended image5
NIA Probe: শওকত মোল্লার বাড়িতে NIA হানা, তদন্তকে পূর্ণ সমর্থন মন্ত্রী তাপস রায়ের
Related Stories
Recommended image1
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Recommended image2
West Bengal: বাণিজ্যে নজর বাংলার, পুজোর পরই 'বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ', ঘোষণা মুখ্যমন্ত্রীর উপদেষ্টার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved