MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SIR প্রক্রিয়ায় কী তথ্য গোপন করছে নির্বাচন কমিশন? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

SIR প্রক্রিয়ায় কী তথ্য গোপন করছে নির্বাচন কমিশন? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

SIR প্রক্রিয়া নিয়ে ফের বিপাকে নির্বাচন কমিশন। SIR প্রক্রিয়ায় কী তথ্য গোপন করছে কমিশন? বিশদে জানতে চেয়ে নয়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কী হতে চলেছে

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 27 2026, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আবারও নতুন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কেন হচ্ছে এসআইআর? এই প্রক্রিয়ার যৌক্তিকতা এবং তার পক্ষে নির্দিষ্ট কারণ দর্শানোর নথি প্রকাশ না করার অভিযোগে দায়ের করা হয়েছে নতুন মামলা। চলতি মাসেই ওই মামলার শুনানি হওয়ার কথা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : stockPhoto

এসআইআর নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে

মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের সামনে বিষয়টি তুলে ধরেন এক আইনজীবী। আদালতে তিনি জানিয়েছেন, রাজ্যে নির্বাচন কমিশন রাজ্যে যে বিশেষ সংশোধনী চালাচ্ছে তার নেপথ্যে কী যুক্তি বা কারণ তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Related image1
ED দিদির কাছে হেরে গেছে, মমতার পাশে দাঁড়িয়ে SIR নিয়ে বিজেপিকে নিশানা অখিলেশের
Related image2
SIR: সন্দেহজনকদের তালিকায় 'DM' 'UM' দুটি শব্দ, চিন্তায় ফেলছে ভোটারদের,
36
Image Credit : Asianet News

অথচ আইনি বিধি অনুসারে, এ ধরণের বিশেষ রিভিশন প্রক্রিয়া চালাতে হলে নির্দিষ্ট কারণ উল্লেখ করাটা বাধ্যতামূলক। কিন্তু সেই সংক্রান্ত নথি বা রিপোর্ট কমিশনের তরফে প্রকাশ করা হয়নি বলেই অভিযোগ।

46
Image Credit : Asianet News

কমিশনের কাছে আবেদন: এদিকে আবেদনকারীর দাবি, এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে কমিশনের কাছে থাকা তথ্য বা পরিস্থিতিগত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। এ বিষয়ে জানার জন্য তথ্য জানার অধিকার আইনের আওতায় কমিশনের কাছে আবেদনও করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

56
Image Credit : Getty

কবে মামলার শুনানি: অভিযোগ, নির্দেশ সত্ত্বেও কমিশনের তরফে কোনও নথি বা তথ্য সরবরাহ করা হয়নি। শেষমেশ তাই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। জানা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে আদালতে। সেখানে এসআইআর প্রক্রিয়া চালানোর বৈধতা থেকে কমিশনের সিদ্ধান্তের নেপথ্যে কারণের মতো একাধিক প্রশ্ন উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

66
Image Credit : Asianet News

এর আগেই এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলা উঠেছে হাইকোর্টে। সেই মামলায় আবেদনকারীর দাবি ছিল, প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হোক। সেইসঙ্গে এসআইআর এর প্রয়োজনীয়তা কী, সে বিষয়ে নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য আদালতের কাছে দিক, এও দাবি জানানো হয়েছিল। সেসময় শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, এসআইআর করার ক্ষেত্রে কী দেখা হচ্ছে সেটা কমিশনকে জানাতে হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image2
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image4
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image5
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Related Stories
Recommended image1
ED দিদির কাছে হেরে গেছে, মমতার পাশে দাঁড়িয়ে SIR নিয়ে বিজেপিকে নিশানা অখিলেশের
Recommended image2
SIR: সন্দেহজনকদের তালিকায় 'DM' 'UM' দুটি শব্দ, চিন্তায় ফেলছে ভোটারদের,
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved