MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ৩২ ঘণ্টা পরেও ধিকিধিকি আগুন আনন্দপুরের 'জতুগৃহ' জোড়া গুদামে, স্বজনহারাদের কান্না মৃত্যুপুরীতে

৩২ ঘণ্টা পরেও ধিকিধিকি আগুন আনন্দপুরের 'জতুগৃহ' জোড়া গুদামে, স্বজনহারাদের কান্না মৃত্যুপুরীতে

Anandapur fire: ৩২ ঘণ্টা পরেও পকেট ফায়ার রয়েছে আনন্দপুরের জোড়া গুদামে। মোমো আর ডেকরেটার্সের গোডাউনে সোমবার রাতে আগুন লাগে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। ১৩ জনের খোঁজ পাওয়া যায়নি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 27 2026, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ধিকিধিকি আগুন জ্বলছে আনন্দপুরের আগুন
Image Credit : ANI

ধিকিধিকি আগুন জ্বলছে আনন্দপুরের আগুন

৩২ ঘণ্টা পার। এখনও ধিকিধিকি জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামের আগুন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন দমকলমন্ত্রী সুজিত বসু।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আগুন লাগে
Image Credit : ANI

আগুন লাগে

রবিবার রাত প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাজের একটি মোমো কোম্পানির গুদামে আগুন লাগে। মোমো কোম্পানির গুদাম লাগোয়া আরও দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। সোমবার অনেক রাত পর্যন্ত দমকল আগুন নেভানোর চেষ্টা করেছে। কিন্তু এখনও পকেট ফারায় রয়েছে। সোমবার দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছিল। কিন্তু মঙ্গলবার বেলার দিকেও ধিকিধিকি আগুন জ্বলতে দেখা যায়।

Related Articles

Related image1
সুপ্রিম কোর্টে আটকে থাকা DA মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ২টি পরামর্শ, জানুন কী বললেন আইনজীবী
Related image2
'বন্দে মারতম'এর সুরে মিলে গেল কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গের ট্যাবলোর মূল আকর্ষণ বঙ্কিমচন্দ্র
36
১৪ জন নিখোঁজ
Image Credit : ANI

১৪ জন নিখোঁজ

আনন্দপুরের জোড়া গুদামের আগুনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। ১৪ জন নিখোঁজ রয়েছে। বেশ কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। সেগুলি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দেহাংশগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠান হয়েছে। এখনও কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

46
আগুনের কারণ
Image Credit : ANI

আগুনের কারণ

কী করে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, বলে জানিয়েছে দমকল বাহিনী। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল বিভাগের ডিজি রণবীর কুমার। তিনি বলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে দমকলের কোনও ছাড়পত্র নেই গুদামের কাছে। এই বিষয় অভিযোগ দায়ের করা হয়েছে। অনুমোদন ছাড়া কী করে দিনের পর দিন গুদাম চলছিল তা নিয়েও প্রশ্ন তুলেছে দমকল। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন ডিজি।

56
সুজিত বসুর মন্তব্য
Image Credit : ANI

সুজিত বসুর মন্তব্য

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন সুজিত বসু। তিনি দমকল কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সুজিত বসু বলেন, এই জায়গাটা একটি জতুগৃহের মত। ৩৫ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এলাকায় পাশাপাশি একটি মোমোর কারখানা আর ডেকরেটার্সের গুদাম ছিল। সেখানেই প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাতেই বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

66
স্বজনহারাদের কান্না
Image Credit : ANI

স্বজনহারাদের কান্না

আনন্দপুরের মৃত্যুপুরী অগ্নিদগ্ধ গুদামের সামনে স্বজনহারাদের কান্না বাড়ছে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ ১৩ জন। মৃত ও নিখোঁজদের অধিকাংশেরই বাড়ি পূর্ব মেদিনীপুরে। জতুগৃহের সামনে দাঁড়িয়ে রেয়েছে প্রিয়জনের একটা খবরের জন্য।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image2
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image3
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image4
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image5
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Related Stories
Recommended image1
সুপ্রিম কোর্টে আটকে থাকা DA মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ২টি পরামর্শ, জানুন কী বললেন আইনজীবী
Recommended image2
'বন্দে মারতম'এর সুরে মিলে গেল কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গের ট্যাবলোর মূল আকর্ষণ বঙ্কিমচন্দ্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved