MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মমতার হাতে থাকা সবুজ ফাইলে আসলে কী ছিল? ED অভিযানের মাঝেই নতুন মোড় I-PAC কাণ্ডে

মমতার হাতে থাকা সবুজ ফাইলে আসলে কী ছিল? ED অভিযানের মাঝেই নতুন মোড় I-PAC কাণ্ডে

বিরোধীদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলটি নিয়ে বেরিয়েছেন তাতে এমন কিছু থাকতে পারে যা সবার সকলের সামনে এলে তৃণমূলের জন্য ক্ষতি। তাই তড়িঘড়ি তিনি ওই ফাইলটি বুকে আগলে করে নিয়ে বেরিয়ে গিয়েছে।

3 Min read
Author : Parna Sengupta| ANI
Published : Jan 09 2026, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কলকাতা হাইকোর্টে ইডি
Image Credit : ANI

কলকাতা হাইকোর্টে ইডি

মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তল্লাশিতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় সংস্থা। ইডি অভিযোগ করেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির জায়গায় প্রবেশ করে জোর করে গুরুত্বপূর্ণ প্রমাণ, যেমন নথি এবং ইলেকট্রনিক ডিভাইস, নিয়ে গেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
তল্লাশি চলাকালীন আই-প্যাক ডিরেক্টরের বাড়িতে মুখ্যমন্ত্রীর প্রবেশ

তল্লাশি চলাকালীন আই-প্যাক ডিরেক্টরের বাড়িতে মুখ্যমন্ত্রীর প্রবেশ

ইডি-র পিটিশনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশি চলাকালীন প্রাঙ্গণে প্রবেশ করেন এবং পুলিশ কর্মীদের সাহায্যে আধিকারিকের কাছ থেকে সমস্ত ডিজিটাল ডিভাইস ও নথি নিয়ে চলে যান। ইডি-র দাবি অনুযায়ী তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ডিজিটাল ডিভাইস ও নথি বাজেয়াপ্ত করেন।

Related Articles

Related image1
I-PAC raids: 'আইন সবার ঊর্ধ্বে', I-PAC কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল
Related image2
I-PAC-এর অ্যাকাউন্টে ঢুকেছিল ১৬০০০০০০০ টাকা! চেকনম্বরও জানেন বলে দাবি শুভেন্দুর
310
কয়লা পাচার মামলার তদন্তে আই-প্যাকের যোগসূত্র
Image Credit : Asianet News

কয়লা পাচার মামলার তদন্তে আই-প্যাকের যোগসূত্র

কয়লা পাচার মামলার তদন্তে আই-প্যাকের যোগসূত্র, হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ ইডি-র। ইডি-র তদন্তে প্রকাশ পেয়েছে যে কয়লা পাচারের প্রায় ২০ কোটি টাকা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে আই-প্যাকে স্থানান্তর করা হয়েছিল, যার ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হয়।

410
এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়
Image Credit : ANI

এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়

ইডি স্পষ্ট করেছে যে এই তল্লাশি কোনও নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এবং এটি অর্থ পাচারের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযানের একটি অংশ। কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। সম্পূর্ণ তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে, জানাল ইডি।

510
রাজ্য পুলিশ আইন মেনে কাজ করেনি

রাজ্য পুলিশ আইন মেনে কাজ করেনি

ইডি-র অভিযোগ, কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসিপি (দক্ষিণ) সহ পুলিশ আধিকারিকরা তল্লাশিতে বাধা দেন, যার ফলে তাদের আদালতের হস্তক্ষেপ চাইতে হয়েছে। ইডি আধিকারিকদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা।

610
 রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু
Image Credit : ANI

রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু

এদিকে, কলকাতার সল্টলেকে I-PAC-এর অফিস এবং I-PAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তদন্ত (I-PAC ED Raid) চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় ভিতরে থাকার পর তাঁকে বুকে আগলে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। 

710
রাজনৈতিক মহলে শোরগোল
Image Credit : Asianet News

রাজনৈতিক মহলে শোরগোল

এর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও যান। সেখানেও তাঁর এক সহযোগীকে মুখ্যমন্ত্রীর গাড়িতে কিছু ফাইল তুলতে দেখা যায়। এই দুই ঘটনাই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেয়।

810
সবুজ ফোল্ডারে কী থাকতে পারে?
Image Credit : Asianet News

সবুজ ফোল্ডারে কী থাকতে পারে?

তৃণমূলের মতে, ভোটের আগে প্রার্থী তালিকা তৈরির জন্য যে সমীক্ষার কাজ হয়, সেই দায়িত্ব I-PAC পালন করে। বিজেপি যেমন এই ধরনের কাজ শুরু করেছে, তেমনই তৃণমূলও করেছে। সেই মত সম্ভাব্য প্রার্থী তালিকা, নাম-ধামের খুঁটিনাটি তথ্য, ভোটকৌশল এবং ধাপে ধাপে কীভাবে প্রচার চালানো হবে, এই সব নকশা আইপ্যাকের অফিস বা প্রতীক জৈনের বাড়িতে থাকাই স্বাভাবিক।

910
বিরোধী শিবিরের ধারণা
Image Credit : ANI

বিরোধী শিবিরের ধারণা

তবে বিরোধী শিবিরের ধারণা অন্য। বিরোধীদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলটি নিয়ে বেরিয়েছেন তাতে এমন কিছু থাকতে পারে যা সবার সকলের সামনে এলে তৃণমূলের জন্য ক্ষতি। তাই তড়িঘড়ি তিনি ওই ফাইলটি বুকে আগলে করে নিয়ে বেরিয়ে গিয়েছে।

1010
আসন্ন নির্বাচনে যথেষ্ট প্রভাব
Image Credit : Asianet News

আসন্ন নির্বাচনে যথেষ্ট প্রভাব

কার্যত গত বৃহস্পতিবারের ঘটনায় রাজ্য রাজনীতিতে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার (I-PAC ED Raid) প্রেক্ষিতে একাধিক মামলা জারি হয়েছে। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং ফাইল, হার্ডডিক্স নিয়ে বেরিয়ে যাওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে পাল্টা মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা ভোট, তার আগে এই ঘটনা আসন্ন নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image4
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image5
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Related Stories
Recommended image1
I-PAC raids: 'আইন সবার ঊর্ধ্বে', I-PAC কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল
Recommended image2
I-PAC-এর অ্যাকাউন্টে ঢুকেছিল ১৬০০০০০০০ টাকা! চেকনম্বরও জানেন বলে দাবি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved