MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কাজে যোগ না দিলেই সাসপেন্ডের হুঁশিয়ারি, BLO-দের কড়া বার্তা নির্বাচন কমিশনের

কাজে যোগ না দিলেই সাসপেন্ডের হুঁশিয়ারি, BLO-দের কড়া বার্তা নির্বাচন কমিশনের

WB SIR Update and BLO News: বৃহস্পতিবার সকালের মধ্যে কাজে যোগ না দিলে বরখাস্ত করা হতে পারে বিএলও-দের। বুধবার নির্বাচন কমিশনের তরফে বৈঠকে এই কথা জানানো হয়েছে। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 30 2025, 06:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কমিশনের প্রশ্নের মুখে BLO রা
Image Credit : Asianet News

কমিশনের প্রশ্নের মুখে BLO-রা

পশ্চিমবঙ্গের এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগেই সাসপেন্ড হতে চলেছেন ১৪৩ জন বুথ লেভেল অফিসার। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত যেসব বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হয়েছিল তারা অনেকেই দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেছেন। এবং অনেকেই প্রশিক্ষণ নিতে অস্বীকার করায় তাদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কমিশনের নজরে রাজ্যের বিএলও-দের চিত্র
Image Credit : ANI

কমিশনের নজরে রাজ্যের বিএলও-দের চিত্র

সূত্রের খবর, সিংহভাগের বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দিলেও এখনও পর্যন্ত কাজের রিপোর্ট দেননি। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিইওদের সঙ্গে সবিস্তারে বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। কমিশনের কর্তারা এদিন রাজ্যের প্রত্যেক ডিইওদের সঙ্গে এক এক করে কথা বলেন এবং কীভাবে কাজ করা হবে তা সবিস্তারে জানান প্রত্যেক ডিইও কমিশনের কর্তাদের। আর এই জায়গায় নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে রাজ্যের বুথ লেভেল অফিসারদের চিত্রটা। 

Related Articles

Related image1
মোন্থার পরোক্ষ প্রভাবে দুর্যোগের মেঘ এখনই কাটছে না বঙ্গে, জেলায়-জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস
Related image2
'দেশ ছেড়ে পালাবেন না, আপনাকে দেখে নেবো', জ্ঞানেশ কুমারকে সতর্ক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
35
বিএলও সাসপেন্ডের নির্দেশ
Image Credit : ANI

বিএলও সাসপেন্ডের নির্দেশ

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেন বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে এই ১৪৩ জন বুথ লেভেল অফিসার যার মধ্যে আছে কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর কলকাতার বুথ লেভেল অফিসাররা যদি কাজে যোগ না দেন তাহলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে, পাশাপাশি তাঁদের সাসপেন্ড করতে।

45
কমিশনের নির্দেশ পালনের বার্তা
Image Credit : Asianet News

কমিশনের নির্দেশ পালনের বার্তা

অন্যদিকে, নির্বাচন কমিশন অত্যন্ত খুশি হয়েছে বিশেষ করে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া উত্তর বঙ্গের বিপর্যস্ত জেলাগুলির ডিইওদের সঙ্গে কথা বলে। কারণ সংশ্লিষ্ট সেই সব জেলাগুলি বিশেষ ক্যাম্প তৈরি করছে। যার মাধ্যমে সংশ্লিষ্ট সেই জেলার মানুষ যারা তাদের সব নথি হারিয়েছেন তাদেরকে প্রত্যয়িত নকল নথি তৈরি করে দেওয়ার জন্যই এই বিশেষ ক্যাম্প করা হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়। একইসঙ্গে বৃহস্পতিবারের মধ্যেই সব জেলার ডিইওদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষ করতে এবং কমিশনের নির্দেশ কীভাবে পালন করতে হবে তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার জন্য।

55
শুরু এসআইআর ফর্ম জেনারেটের কাজ
Image Credit : Gemini AI

শুরু এসআইআর ফর্ম জেনারেটের কাজ

পাশাপাশি এসআইআর এর ফর্ম জেনারেটের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক জেলায় ইতিমধ্যেই তা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী দুই দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। খুব স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের সঙ্গে জরুরি এই বৈঠক করে তাই নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবেই এই রাজ্যে এসআইআর-এর কাজ শেষ হবে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন তাদের নিজেদের লক্ষ্য পূরণ করতে কতটা সক্ষম হয় বাংলার এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু, কীভাবে আবেদন ও স্ট্যাটাস চেক করবেন জানুন
Recommended image2
Mamata Banerjee: এ কী অবস্থা জননেত্রীর? ভবানীপুরের বেশ কয়েকটি বুথে ৫০টি ভোটও পাননি 'ঘরের মেয়ে' মমতা! হিসেব দিল কমিশন
Recommended image3
TMC MLA Meeting: তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'! সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ?
Recommended image4
Sona Pappu ED News: সোনা পাপ্পু কাণ্ডে ত্রিমুখী নেক্সাস চক্রের গন্ধ! তদন্তে অসহযোগিতার অভিযোগ ইডির
Recommended image5
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
Related Stories
Recommended image1
মোন্থার পরোক্ষ প্রভাবে দুর্যোগের মেঘ এখনই কাটছে না বঙ্গে, জেলায়-জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস
Recommended image2
'দেশ ছেড়ে পালাবেন না, আপনাকে দেখে নেবো', জ্ঞানেশ কুমারকে সতর্ক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved