MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মোন্থার পরোক্ষ প্রভাবে দুর্যোগের মেঘ এখনই কাটছে না বঙ্গে, জেলায়-জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

মোন্থার পরোক্ষ প্রভাবে দুর্যোগের মেঘ এখনই কাটছে না বঙ্গে, জেলায়-জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

Today WB Weather Alerts:  লক্ষ্মীবারে ভোররাত থেকেই আকাশের মুখভার। সকাল থেকেই ঝিরি-ঝিরি বৃষ্টিতে ভিজেছে মহানগর সহ শহরতলি। দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 30 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মোন্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানাতে অবস্থান করছে। এটি ভদ্রচলম থেকে পূর্ব ও দক্ষিণে এর কেন্দ্রবিন্দু। এটি এখনও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার সন্ধ্যার মধ্যেই এটি আরও দুর্বল হবে। এর অভিমুখ দক্ষিণ ছত্তিশগড়।

25
ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কতা

যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Related Articles

Related image1
ভোটার তালিকা থেকে উধাও তৃণমূল জেলা পরিষদের সহ-সভাধিপতির নাম, নদীয়ায় রাজনৈতিক চাপানউতোর
Related image2
SIR চালু হতেই জীবিত ব্যক্তি হয়ে গেলেন 'মৃত'! মালদহে ভোটার তালিকা গড়মিলে চাঞ্চল্য
35
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঐদিন ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর দিনাজপুরেও।

45
 ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সম্ভাবনা

৩০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

55
আবহাওয়া দফতরের সতর্ক বার্তা
Image Credit : Getty

আবহাওয়া দফতরের সতর্ক বার্তা

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৩০  অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের। নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
চালু ভ্রাম্যমাণ ল্যাব, ঘুরে দাঁড়াল উত্তরবঙ্গের একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান
Recommended image2
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI
Recommended image3
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image4
একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস
Recommended image5
বাংলার যুব সাথী প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
Related Stories
Recommended image1
ভোটার তালিকা থেকে উধাও তৃণমূল জেলা পরিষদের সহ-সভাধিপতির নাম, নদীয়ায় রাজনৈতিক চাপানউতোর
Recommended image2
SIR চালু হতেই জীবিত ব্যক্তি হয়ে গেলেন 'মৃত'! মালদহে ভোটার তালিকা গড়মিলে চাঞ্চল্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved