MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অ্যাডিনো ভাইরাসের প্রকোপে এক রাতের মধ্যে পাঁচ শিশুর মৃত্যু, কলকাতা জুড়ে আতঙ্কের ছায়া

অ্যাডিনো ভাইরাসের প্রকোপে এক রাতের মধ্যে পাঁচ শিশুর মৃত্যু, কলকাতা জুড়ে আতঙ্কের ছায়া

অ্যাডিনো ভাইরাসের কালো ছায়া শহর জুড়ে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে বিসি রায় হাসপাতালেই মারা গিয়েছে চার শিশু।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 28 2023, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

কলকাতা জুড়ে আতঙ্কের ছায়া। কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দুই শিশু মারা গিয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে বিসি রায় হাসপাতালেই মারা গিয়েছে চার শিশু।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ, প্রাথমিক ভাবে এমনই লক্ষ্মণ। ফলে স্বাভাবিক ভাবেই সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে ভুল করে ফেলছেন বাবা মা বা পরিবারের মানুষ। আর তাতেই বেশ দেরি হয়ে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। 

39
Image Credit : Getty

এই সংক্রমণের মধ্যে বেশি আতঙ্ক তৈরি করেছে নিউমোনিয়া। মেডিক্যালে ভর্তি দুই শিশুরই নিউমোনিয়া ছিল। তাদের মধ্যে মধ্যমগ্রাম থেকে আসা শিশুটির বয়স ছিল মাত্র ছয় মাস। ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। 
অ্যাডিনোভাইরাসে সংক্রমিত হয়েছিল ছোট্ট শিশুটি। বাকি চার জনের নিউমোনিয়া ছিল। তাদের অ্যাডিনো ভাইরাসের রিপোর্ট এখনও আসেনি।

49
Image Credit : Getty

মৃত শিশুদের মধ্যে একজন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। জ্বর-শ্বাসকষ্ট থাকায় তাকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। বিসি রায় হাসপাতালের তিন শিশুই নিউমোনিয়ায় ভুগছিল। এ নিয়ে গত তিন দিনে শহর কলকাতায় প্রাণ হারাল ১০ শিশু।

59
Image Credit : PTI

শিশু হাসপাতালে আইসিইউয়ের সঙ্কট দেখা দিয়েছে ইতিমধ্যেই। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার দেখা দিয়েছে, অন্যদিকে উপচে পড়ছে জেনারেল বেড।

69
Image Credit : PTI

এদিকে জানা গিয়েছে, বহু শিশুকে বিসি রায় হাসপাতালে রেফার করা হচ্ছে। ফলে চাপ বাড়ছে বিসি রায় হাসপাতালে। এই অবস্থায় বিসি রায় হাসপাতালের ওপর চাপ কমাতে বেলেঘাটা আইডি হাসপাতাল ৫০ শয্যার শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। 

79
Image Credit : Getty

অ্যাডিনো ভাইরাসে সংক্রমণ বাড়ার ফলে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে বহু শিশুকে বিসি রায় হাসপাতালে রেফার করা হচ্ছে। বিশেষ করে অনেক শিশুকে জেলা হাসপাতাল থেকে এই হাসপাতালে রেফার করা হচ্ছে। সেই কারণে বিসি রায় হাসপাতালের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

89
Image Credit : our own

আপাতত কলকাতা মেডিক্যালের ১২০টি শিশুশয্যার প্রত্যেকটি ভর্তি রয়েছে। ভর্তি রয়েছে সেখানকার ছয়টি ভেন্টিলেটর। ২০টি আইসিইউ-ও ভর্তি। নতুন করে এই মুহূর্তে সেখানে শিশুভর্তির ব্যবস্থা নেই। 

99
Image Credit : our own

এ দিন বিজেপি-র একটি প্রতিনিধি দল বিসি রায় হাসপাতালেও যায়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা। সেখানে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ৮০ শিশু। সবমিলিয়ে ভর্তি শিশুর সংখ্যা প্রায় ৫০০। 

About the Author

WD
Web Desk - ANB
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার-যুবশক্তিতে? ফের ৩ দিন ধরে সেবা সেতু ক্যাম্প, কোথায় বসবে?
Recommended image2
Now Playing
West Bengal Draft Voter List 2026: CEO দফতর কি শুধু পোস্ট অফিস? বৈঠক শেষে বিস্ফোরক কুণাল ঘোষ!
Recommended image3
WB Weather Alerts: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, কালীপুজোর আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
Recommended image4
Nandan Controversy: বদলের বাংলায় নন্দনে মুছল মমতার নাম, অক্ষত জ্যোতি বসুর ফলক, বিতর্ক তুঙ্গে
Recommended image5
বাংলায় সপ্তম বেতন কমিশন চালুর আগে আবার বাড়বে ডিএ? সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved