MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Dilip Ghosh: শাহি সফরে ব্রাত্য দিলীপ, দল গড়েছিলেন যিনি, BJP-র অন্দরে তিনিই কোণঠাসা!

Dilip Ghosh: শাহি সফরে ব্রাত্য দিলীপ, দল গড়েছিলেন যিনি, BJP-র অন্দরে তিনিই কোণঠাসা!

Dilip Ghosh News: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন। আজ আবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Jun 01 2025, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
 শাহি সভাতে ব্রাত্য দিলীপ ঘোষ
Image Credit : ANI

শাহি সভাতে ব্রাত্য দিলীপ ঘোষ

আপাতত কোনও পদে নেই। পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক। এবার শাহি সভাতেও ব্রাত্য বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় সস্ত্রীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান তিনি। তারপর থেকেই দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ! 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বঙ্গ বিজেপিতে বিভাজন?
Image Credit : ANI

বঙ্গ বিজেপিতে বিভাজন?

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন। রবিবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপি-তেই বিভাজন চোখে পড়ছে। 

Related Articles

Related image1
Jamaisasthi: জামাই আপ্যায়নে সকাল থেকেই বাজারে লম্বা লাইন, কতটা বাড়ল মাছ, মাংসের দাম? জানুন এক ঝলকে
Related image2
Amit Shah: বঙ্গ সফরে মোদীর ডেপুটি অমিত শাহ, ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কী বার্তা দেবেন শাহ? জানুন এক ক্লিকে
38
মমতার সঙ্গে সাক্ষাৎয়ের পর থেকেই বাড়ছে দূরত্ব?
Image Credit : ANI

মমতার সঙ্গে সাক্ষাৎয়ের পর থেকেই বাড়ছে দূরত্ব?

সেই নিয়ে আবারও সংবাদমাধ্যমে মুখ খুললেন বিজেপি-র একদা রাজ্য সভাপতি। কোথাও কি অভিমান জমেছে তাঁর মনে? উত্তর দিলেন অকপটে। বললেন, ‘’আগে যখন আমি সভাপতি ছিলাম তখন প্রোটোকল অনুযায়ী ডাক পড়ত, যেতাম। এখন ডাকে না। আমিও যাই না।'' 

48
শাহি সাক্ষাৎ এড়ালেন দিলীপ ঘোষ
Image Credit : ANI

শাহি সাক্ষাৎ এড়ালেন দিলীপ ঘোষ

শনিবার কলকাতায় পা রাখেন শাহ। রাতে বাইপাসের ধারের একটি হোটেলে ছিলেন। রবিবার পর্যন্ত সবমিলিয়ে তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি, রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাবে শাহকে। তাঁকে স্বাগত জানাতে বিজেপি-র অন্দরে চরম তৎপরতা দেখা গেলেও, দিলীপকে দেখা যায়নি  কোথাও। সেই নিয়ে জল্পনার মধ্যেই দিলীপের একেবারে বাড়ির কাছের হোটেলে উঠছেন শাহ। সেখানে কি তাহলে দেখা যাবে তাঁকে? তাঁকে কি ডাকা হয়েছে? জবাবে দিলীপ বললেন, ‘না’। 

58
বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে নেই দিলীপ
Image Credit : Social Media

বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে নেই দিলীপ

নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের সভা থেকে নির্বাচনের সুরও বেঁধে দিয়ে গিয়েছেন মোদী। কিন্তু দিলীপ কেন এসবে নেই? দিল্লির নেতৃত্বের সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? উত্তর দিতে গিয়ে আবারও নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। 

68
দিলীপ নয় শাহকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী
Image Credit : ANI

দিলীপ নয় শাহকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

কলকাতায় একেবারে ঘরের দুয়ারে শাহি সভাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ। তাহলে কী ২৬-র ভোটের আগে আরও কোনঠাসা দিলীপ? যদিও এই প্রসঙ্গ এড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়েই দায় চাপালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

78
অমিত শাহের বঙ্গ সফরে পাখির চোখ বাংলার ভোট
Image Credit : Social Media

অমিত শাহের বঙ্গ সফরে পাখির চোখ বাংলার ভোট

এর আগের লোকসভা থেকে বিধানসভা এবং উপনির্বাচনেও বাংলায় ভালো ফল করতে পারেনি বিজেপি। হারিয়েছে অনেক শক্ত ঘাঁটি। তাই এবার আসন্ন নির্বাচনের আগে কোথায় দলের ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করতে যে তৎপর শাহ তা বলাই বাহুল্য। এক কথায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপর বঙ্গ বিজেপি।

88
দিলীপ প্রসঙ্গে মুখে কুলুপ শাহের
Image Credit : ANI

দিলীপ প্রসঙ্গে মুখে কুলুপ শাহের

রাজ্যে বিজেপি-কে যিনি দাঁড় করিয়েছিলেন, সেই দিলীপ ইদানীং দলে কোণঠাসা হয়ে পড়েছেন কি না, এই প্রশ্নে সরগরম বঙ্গ রাজনীতি। তবে বিজেপির প্রাক্তন সাংসদকে নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি মোদীর ডেপুটি অমিত শাহের। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yuva Shakti: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এই মাসেই চালু, যুবশক্তির ৩০০০ টাকা বেকার ভাতা কবে থেকে দেবে?
Recommended image2
RS 3000: আজ থেকেই ঢুকবে ৩০০০ টাকা? কত দিনের মধ্যে ফর্ম জমা দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? জানাল রাজ্য
Recommended image3
Free bus Ride: মহিলাদের জন্য ফ্রিতে বাসে যাতায়াত চালু, শুধু দেখাতে হবে এই কাগজ
Recommended image4
Ajker Bangla News Live: Puri Rath Yatra - তুঙ্গে প্রস্তুতি, চূড়ান্ত হল রথযাত্রা ও স্নান পূর্ণিমার নির্ঘণ্ট
Recommended image5
DA Meeting: বিকেলে নবান্নে ডিএ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বকেয়া নিয়ে ঘোষণা হবে?
Related Stories
Recommended image1
Jamaisasthi: জামাই আপ্যায়নে সকাল থেকেই বাজারে লম্বা লাইন, কতটা বাড়ল মাছ, মাংসের দাম? জানুন এক ঝলকে
Recommended image2
Amit Shah: বঙ্গ সফরে মোদীর ডেপুটি অমিত শাহ, ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কী বার্তা দেবেন শাহ? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved