MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আধুনিক সুযোগ-সুবিধায় উত্তর-পূর্ব ভারত ভ্রমণ হবে আরও আরামদায়ক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবার নতুন রেক

আধুনিক সুযোগ-সুবিধায় উত্তর-পূর্ব ভারত ভ্রমণ হবে আরও আরামদায়ক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবার নতুন রেক

Kanchanjunga Express: শীতের মরশুমে উত্তর-পূর্ব ভারত ভ্রমণে যাত্রীদের জন্য আরও সুবিধা এনে দিচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এই শীতেই আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন রেক। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 29 2025, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ছে রেকের সংখ্যা
Image Credit : freepik@vecstock

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ছে রেকের সংখ্যা

চলতি শীতের মরশুমে ভ্রমণ প্রিয় মানুষের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার খুব সহজেই ঘুরতে যাওয়া যাবে উত্তর-পূর্ব ভারতে। কারণ, কলকাতা বা শিয়ালদহ স্টেশন থেকে এই রুটের সবথেকে জনপ্রিয় ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়তে চলেছে রেকের সংখ্যা। যারফলে এই শীতে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করতে চলেছেন যাত্রীরা। 

25
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নতুন রেক
Image Credit : Google

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নতুন রেক

পূর্ব রেল সূত্রে খবর, দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে উত্তর-পূর্ব ভারত ভ্রমণের জন্য পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ট্রেন হলো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার এই ট্রেনই যাত্রীদের জন্য একেবারে ঝাঁ চকচকে নতুন রেক সহ হাজির হচ্ছে এই শীতের মরশুমে। ফলে ভ্রমণপিপাসু যাত্রীরা এবার ট্রেন জার্নিতে অন্যরকম অভিজ্ঞতা লাভ করতে চলেছেন। 

Related Articles

Related image1
রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা, রবিবার শিয়ালদহ শাখায় মিলবে বাড়তি লোকাল ট্রেন পরিষেবা
Related image2
সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত সফটওয়্যার! এয়ার বাসের সতর্কবার্তায় ভারতে স্থগিত বিমান পরিষেবা
35
আসছে নতুন এলএইচবি কোচ
Image Credit : Google

আসছে নতুন এলএইচবি কোচ

জানা  গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে পুরনো কোচগুলি বদলে সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক এলএইচবি কোচে রূপান্তরিত করা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে। শুধু তাই নয়, নয়া রূপে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকবে যাত্রী নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং ট্রেন সফরের যাবতীয় সুযোগ সুবিধা মিলবে নয়া এই রেকগুলিতে। 

45
যাত্রী পরিষেবায় জোর
Image Credit : Google

যাত্রী পরিষেবায় জোর

রেল সূত্রে খবর, শুধু নতুন রেকের সংখ্য়াই বৃদ্ধিই নয় নতুন রূপে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাজাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষার ওপর। কারণ, ট্রেন দুর্ঘটনার সময় বেশিরভাগ ক্ষেত্রে কামরাগুলি একে অপরের উঠে যায়। যারফলে বাড়ে হতাহতের সংখ্য়া। এবার তা আটকাতে নতুন এই এলএইচবি কোচগুলিতে থাকছে অ্যান্টি টেলিস্কোপিক ডিজাইন। এবং আগের আইসিএফ-এর তুলনায় পৃথক গুণমান সমৃদ্ধ। 

55
অত্যাধুনিক প্রযুক্তির সম্ভার
Image Credit : Google

অত্যাধুনিক প্রযুক্তির সম্ভার

জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পুরনো কোচগুলির তুলনায় নতুন এলএইচবি কোচগুলি অনেকটাই বড়। কোচগুলিতে থাকছে আধুনিক ডিস্ক ব্রেক। এবং ট্র্যাক কামড়ে চলার বিশেষ গুণ। ট্রেনের কোচগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্রেন সফরে আওয়াজ কম হয়। শুধু তাই নয়, এর ইন্টিরিয়র ডিজাইন ট্রেনের সফর যাত্রীদের কাছে অনেক আরামদায়ক ও উপভোগ্য করে তুলবে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
DA-নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের, কী মন্তব্য অধীর থেকে সুজনের
Recommended image2
Now Playing
মমতার সুপ্রিম সওয়ালে শুভেন্দুর জিজ্ঞাসা চিহ্ন! কাগজ দেখিয়ে কী প্রমাণ করলেন বিরোধী দলনেতা
Recommended image3
West Bengal Congress: শেষবার কবে রাজ্যে বিধানসভা ভোটে একা লড়েছিল কংগ্রেস
Recommended image4
Now Playing
Naushad Siddiqui: ‘ভাতাতেই সীমাবদ্ধ মমতার বাজেট!’ নওশাদ জিতলে কী করবেন? আজ সব খোলসা করলেন
Recommended image5
Now Playing
ইচ্ছা করে নামের বানান ঠিক করছে না মমতার সরকার, SIR নিয়ে অধীরের বোমা
Related Stories
Recommended image1
রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা, রবিবার শিয়ালদহ শাখায় মিলবে বাড়তি লোকাল ট্রেন পরিষেবা
Recommended image2
সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত সফটওয়্যার! এয়ার বাসের সতর্কবার্তায় ভারতে স্থগিত বিমান পরিষেবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved