MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Assembly Seats: কলকাতায় এবারও কি তৃণমূলের একাধিপত্য নাকি পালাবদলের গেরুয়া ঝড়, এগিয়ে কারা

Kolkata Assembly Seats: কলকাতায় এবারও কি তৃণমূলের একাধিপত্য নাকি পালাবদলের গেরুয়া ঝড়, এগিয়ে কারা

Kolkata Assembly Seats: কলকাতার ১১টি আসনেই গত তিনটি বিধানসভা ভোটে জিতে আসছে তৃণমূল। বিজেপির দাবি, এবার পালাবদলের ভোটে এবং SIR-এর পর শহর কলকাতায় গেরুয়া ঝড় বইবে। বামেদের দাবি, তারা ঘুরে দাঁড়াবে। দেখে নেওয়া যাক এবার কলকাতার আসনগুলিতে কারা জিততে পারেন।

4 Min read
Author : Partha Pratim Chandra
| Updated : Apr 09 2026, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
মহানগরের মন এবার কোন দিকে!
Image Credit : Getty

মহানগরের মন এবার কোন দিকে!

কলকাতায় মোট ১১টি বিধানসভা আসন আছে। 

সেগুলির মধ্যে দক্ষিণ কলকাতায় কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ বিধানসভা আসনগুলি রয়েছে। মধ্য কলকাতায় এন্টালি, চৌরঙ্গী, জোড়াসাঁকো-তিনটি বিধানসভা কেন্দ্র আছে।

উত্তর কলকাতায় শ্যামপুকুর, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর-বেলগাছিয়া, এই চারটি বিধানসভা আসন রয়েছে। 

কলকাতায় ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল। 

এক নজরে দেখে নেওয়া যাক এই ১১টি বিধানসভা আসনে প্রার্থী কারা, গতবার ফল কেমন হয়েছিল, এবার সেখানে ভোটে জেতার ফ্যাক্টরগুলি। দেখে নিন এই ফোটো গ্যালারিতে

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
১) কলকাতা বন্দর
Image Credit : FB

১) কলকাতা বন্দর

বন্দরে ববি গড় ভাঙতে পারবেন কি রাকেশ?

 

প্রার্থীরা

ফিরহাদ হাকিম (তৃণমূল)

রাকেশ সিং (বিজেপি)

ফৈয়াজ খান (সিপিএম)

আকিব গুলজার (কংগ্রেস)

গত ভোটের ফল-

গত তিনটি বিধানসভা ভোটে বন্দর থেকে অনায়াসে জিতে আসছেন তৃণমূলের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম। গতবার কলকাতার মেয়র ফিরহাদ এই আসনে জেতেন প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে, বিপুল ব্যবধানে।

এবার ফ্যাক্টর-

বিজেপি তাকিয়ে তাদের প্রার্থী রাকেশ সিংয়ের ব্যক্তিগত ক্যারিশ্মা, আর সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে ভোট ভাগাভাগি নিয়ে

Related Articles

Related image1
Now Playing
Narendra Modi: ‘পাঁচ বছর আগে নন্দীগ্রাম যেটা করেছিল, এবার সেটা করবে ভবানীপুর!’ মমতাকে খোঁচা মোদীর
Related image2
টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অভিষেক, সংস্কারেরও আর্জি তৃণমূল নেতার
312
২) ভবানীপুর
Image Credit : Facebook

২) ভবানীপুর

সমানে-সমানে।। দিদি বনাম দাদা

 

প্রার্থীরা

মমতা বন্দ্য়োপাধ্য়ায় (তৃণমূল)

শুভেন্দু অধিকারী (বিজেপি)

শ্রীজীব বিশ্বাস (সিপিএম)

প্রদীপ প্রসাদ (কংগ্রেস)

পুণম বেগম (জেইউপি)

গতবারের ফল-

২০২১ বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায় প্রায় ৭২ শতাংশ ভোটে পেয়ে জিতেছিলেন। সে বছর হওয়া নির্বাচনে তৃণমূলের শোভন দেব চট্টোপাধ্যায় ভবানীপুরে প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (৩৫ শতাংশ)-কে। ভবানীপুরে এখনও পর্যন্ত বিধানসভা ভোটে অপরাজিত তৃণমূল। তবে লোকসভা ভোটে এখানে বিজেপি আশার আলো দেখেছে।

এবার ফ্যাক্টর-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে বড় ফ্য়াক্টর হতে পারে। শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা প্রার্থী হওয়ায় বিরোধী ভোট এককাট্টা হতে পারে, যেটা তৃণমূলকে চিন্তায় ফেলতে পারে। সঙ্গে অবাঙালি ভোটও চিন্তায় রাখছে দিদিকে। এই কেন্দ্রের ৭৬ শতাংশ হিন্দু ভোটার এবং ২৪ শতাংশ সংখ্যালঘু ভোটারের ভারসাম্য এবং উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশা থেকে আসা পরিযায়ী ভোটারদের অবস্থান ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

412
৩) রাসবিহারী
Image Credit : X

৩) রাসবিহারী

সংগঠক বনাম সাংবাদিক

 

প্রার্থীরা

দেবাশীষ কুমার (তৃণমূল)

স্বপন দাশগুপ্ত (বিজেপি)

মানস ঘোষ (সিপিআইএমএল)

আশুতোষ চ্য়াটার্জি (কংগ্রেস)

গতবাবের ফল-

২০২১ বিধানসভা ভোটে এই আসনে ২১ হাজার ভোটে বিজেপির প্রার্থী সুব্রত সাহাকে হারিয়েছিলেন তৃণমূলের দেবাশীষ কুমার। 

এবার ফ্যাক্টর-

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এসআইআর-এর পর বিজেপি এই আসনে জয়ের আশা করেছে। অন্যদিকে, কখনও এই আসনে না হারা তৃণমূলও এবারও জয়ের ব্য়াপারে আশাবাদী।

512
৪) বালিগঞ্জ
Image Credit : X

৪) বালিগঞ্জ

টানা চার নাকি সময় পাল্টাবার

 

প্রার্থীরা

শোভন দেব চট্টোপাধ্যায় (তৃণমূল)

শতরূপা (বিজেপি)

আফরিন বেগম (সিপিএম)

রোহন মিত্র (কংগ্রেস)

গত ভোটের ফল-

২০২১ বিধানসভায় এই আসনে বড় ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়। তাঁর মৃত্যুর পর খালি হওয়ার পর উপনির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় জিতলেও, জোড়া ফুলের জয়ের ব্যবধান অনেকটাই কমেছিল। সিপিএমের ভোট একলাফে সেখানে অনেকটা বাড়ে।

এবার ফ্যাক্টর-

পালাবদলের ঝড় উঠবে কি?

612
৫) চৌরঙ্গী
Image Credit : FB

৫) চৌরঙ্গী

ফের জয়েই নজর নয়নার, ‘সন্তোষ’-জনক ফলের আশায় বিজেপি

 

প্রার্থীরা

নয়না বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)

সন্তোষ পাঠক (বিজেপি)

ইমরান খান (কংগ্রেস)

সঞ্জয় বসু (বামফ্রন্ট)

গত ভোটের ফল-

গত তিনটি বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতে আসছেন তৃণমূলের নয়না বন্দ্য়োপাধ্য়ায়। বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না গত বিধানসভা ভোটে প্রায় ৬৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন।

এবার ফ্যাক্টর-

তৃণমূলের গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রে এবার অঘটনের জন্য সদ্য কংগ্রেস থেকে আসা কাউন্সিলর সন্তোষ পাঠকের ব্যক্তিগত ক্যারিশ্মার দিকে তাকিয়ে বিজেপি।

712
৬) এন্টালি
Image Credit : our own

৬) এন্টালি

সাহা গড়ে চমকে দিতে চান প্রিয়াঙ্কা

 

প্রার্থীরা

সন্দীপন সাহা (তৃণমূল)

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (বিজেপি)

আব্দুর রৌফ (সিপিএম)

কাশিফ রেজা (কংগ্রেস)

গত ভোটের ফল-

গত তিনটি বিধানসভা নির্বাচনে এখান থেকে বড় ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা স্বর্ণকমল সাহা। এবার তাঁর ছেলে সন্দীপন সাহা প্রার্থী। গতবার ৬৪ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের স্বর্ণকমল, ২৮ শতাশ ভোট পান মূল প্রতিপক্ষ প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল।

এবার ফ্যাক্টর-

এই আসনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ রয়েছে। সেটা কতটা কাজে লাগাতে পারেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা! তার ওপরে নির্ভর করছে অনেক কিছু।

812
৭) জোড়াসাঁকো
Image Credit : Asianet News

৭) জোড়াসাঁকো

বিজয় দ্বৈরথে খাতা খোলার অপেক্ষায় বিজেপি

 

প্রার্থীরা

বিজয় উপাধ্যায় (তৃণমূল)

বিজয় ওঝা (বিজেপি)

ভারত রাম তিওয়ারি (সিপিএম)

গত ভোটের ফল-

গত তিনটি বিধানসভা ভোটেই এখান থেকে জিতেছে তৃণমূল। গতবার প্রায় ১৩ হাজারের কাছাকাছি ভোটে বিজেপির মীনাদেবী পুরোহিকতে হারিয়েছিলেন তৃণমূলের বিবেক গুপ্তা। তবে ২০২৪ লোকসভা ভোটে এই আসন থেকে ৭ হাজার ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল।

এবার ফ্যাক্টর-

হিসেব করে এগোলে এই আসনে জিততে পারে বিজেপি। বিজয় দ্বৈরথে তৃণমূলকে টেক্কা দিচ্ছেন গেরুয়া প্রার্থী। 

912
৮) শ্যামপুকুর
Image Credit : ANI

৮) শ্যামপুকুর

শশীর পুকুরে পূর্ণিমায় জয়ের আলো দেখছে বিজেপি 

 

প্রার্থীরা

শশী পাঁজা (তৃণমূল)

পূর্ণিমা চক্রবর্তী (বিজেপি)

ঝুমা দাস (ফরওয়ার্ড ব্লক)

গত ভোটের ফল-

গত তিনটি বিধানসভায় এই আসনে জিতেছেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা। গতবার শশী পাঁজা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সন্দীপন বিশ্বাস-কে হারান প্রায় সাড়ে ২২ হাজার ভোটে। তবে লোকসভা ভোটে শ্য়ামপুকুরে লিড ছিল বিজেপির। 

এবার ফ্যাক্টর-

হাড্ডাহাড্ডি লড়াই। বিরোধী ভোট একজোট হলে এখানে জেতার সম্ভাবনা আছে বিজেপির।

1012
৯) মানিকতলা
Image Credit : Tapas Roy Twitter

৯) মানিকতলা

সাধনের শূন্যতা ভরাতে অভিজ্ঞ তাপস বনাম পান্ডে পরিবারের রাজ

 

প্রার্থীরা

শ্রেয়া পান্ডে (তৃণমূল)

তাপস রায় (বিজেপি)

মৌসমু ঘোষ (ফরওয়ার্ড ব্লক)

গত ভোটের ফল-

এই আসন মানেই তৃণমূলের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে। আগে নাম ছিল বড়তোলা। ২০২১ বিধানসভা ভোটে এই আসনে সাধন পান্ডে ২০ হাজার ভোটে হারিয়ে ছিলেন বিজেপির কল্য়াণ চৌবে-কে। সাধন পান্ডের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচন হয় ২০২৪ সালে। সেই উপনির্বাচনে ৭২ শতাংশ ভোট পেয়ে জেতেন সাধন পত্নী সুপ্তি পান্ডে। 

এবার ফ্যাক্টর-

হাড্ডাহাড্ডি লড়াই। দলের প্রাক্তন নেতা তাপস রায়ের দিকে তৃণমূলের নিচুতলার একাংশ থাকায় এই আসনে অঘটন ঘটাতে পারে বিজেপি। তবে অঙ্কের বিচারে শ্রেয়ার পাল্লা ভারী।

1112
১০) বেলেঘাটা
Image Credit : ANI

১০) বেলেঘাটা

পরেশ পাথরের খোঁজে- মুখপাত্র বনাম ডাক্তার

তৃণমূলের দাপুটে নেতা পরেশ পালের ঘাঁটি হল বেলেঘাটা। কিন্তু এবার সেখানে পরেশ প্রার্থী নন, তৃণমূল দাঁড় করিয়েছে দলীয় মুখপাত্র কুণাল ঘোষকে। 

প্রার্থীরা-

কুণাল ঘোষ (তৃণমূল)

পার্থ চৌধুরী (বিজেপি)

পারমিত রায় (সিপিএম)

শাহিনা জাহেদ (কংগ্রেস)

গতবারের ফল

তৃণমূলের পরেশ পাল জিতেছিলেন প্রায় ৬৭ হাজার ভোটে। 

এবারের ফ্যাক্টর

তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, প্রার্থী নিয়ে তৃণমূলের অসন্তোষ বিজেপিকে লড়াইয়ে রেখেছে।

1212
১১) কাশীপুর-বেলগাছিয়া
Image Credit : our own

১১) কাশীপুর-বেলগাছিয়া

ফের অতীন নাকি রীতেশেই ফিরবে বিজেপির দিন

প্রার্থীরা

অতীন ঘোষ (তৃণমূল)

রীতেশ তিওয়ারি (বিজেপি)

রাজিন্দার গুপ্ত (সিপিএম)

গতবারের ফল

প্রায় ৫৬ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছিলেন অতীন ঘোষ। বিজেপির শিবাজী সিংহ রায় পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট। 

এবারের ফ্যাক্টর

তৃণমূলের সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে চিড় ধরে কি না।

About the Author

PP
Partha Pratim Chandra
কলকাতার ডিজিটাল নিউজ মিডিয়ার শুরুর সময় থেকেই সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে এশিয়ানেট বাংলার ভিডিও ও এডিটোরিয়াল টিমের সদস্য। খবরের ভিতরের খবর খুঁজে বের করার নেশা থেকেই ভিডিওর পাশাপাশি এশিয়ানেট বাংলায় খবর লেখেন। ভিডিও সেকশনে শহর- রাজ্য-দেশের খবরকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা, আলোচনায় থাকা বিষয়গুলির পিছনের গল্প খোঁজা এবং ভাইরাল ভিডিও খুঁজে এনে দর্শকের সামনে তুলে ধরাই তাঁর কাজের অন্যতম দিক। স্পোর্টসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তাই খেলার খবর লিখতে যেমন ভালোবাসেন, তেমনই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরও লেখেন। ইমেল- partha.pratim@asianet.com
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image2
সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Recommended image3
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image4
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image5
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Related Stories
Recommended image1
Now Playing
Narendra Modi: ‘পাঁচ বছর আগে নন্দীগ্রাম যেটা করেছিল, এবার সেটা করবে ভবানীপুর!’ মমতাকে খোঁচা মোদীর
Recommended image2
টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অভিষেক, সংস্কারেরও আর্জি তৃণমূল নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved