Kolkata Crime News: ভোটের আগে শহরে বাজেয়াপ্ত ফের বেআইনি মদ। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Kolkata Crime News: বাড়ির ভিতরেই নকল মদের কারবার! আবগারি দফতরের হানায় কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত। শহরে ফের বড়সড় সাফল্য পেল আবগারি দফতর।ভুয়ো বিদেশি মদ তৈরির একটি বড় চক্রের পর্দা ফাঁস। উদ্ধার বিপুল পরিমাণ স্পিরিট ও মদ তৈরির সরঞ্জাম। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। জানা গিয়েছে,বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেগুলেটেড মার্কেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় আবগারি দফতরের আধিকারিকরা।
সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৪০থেকে ৫০লিটার স্পিরিট ও জাল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় মিন্টু মাহাতো (২৬) ও টুনটুন কুমার (৪১)-কে। মিন্টু শিলিগুড়ির বাসিন্দা হলেও টুনটুনের বাড়ি বিহারে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও বড় তথ্য।সেই সূত্র ধরে ডাকনিকাটা এলাকার একটি গুদামে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় ১,৫০০লিটার স্পিরিট,নকল লেবেল। হোলোগ্রাম, বোতলের ঢাকনা ও বিপুল পরিমাণ খালি বোতল।
ঠিক কী অভিযোগ উঠেছে?
অভিযোগ, এইসব সামগ্রী ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল ভুয়ো বিদেশি মদ। আবগারি দফতরের অনুমান, বাজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৪০হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি বিপুল পরিমাণ স্পিরিট মজুত করে নকল বিদেশি মদ তৈরি করে বিহারে পাচার করত। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মদ তৈরির কাঁচামাল কোথা থেকে আসছিল, তা জানতে তদন্তে নেমেছে জেলার আবগারি দফতর।
Bangladesh: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ, তেলের অভাবে রাজধানীতে হাহাকার
অন্যদিকে, ভোটের ট্রেনিং চলাকালীন ভোট কর্মীকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠালো রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনে ভোটের ট্রেনিং চলার সময় জায়েন্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, সেই ঘটনায় এক ভোটকর্মী তার প্রতিবাদ করায় তাকে মারধর করে দুই সরকারি কর্মী। ঘটনায় মাথা ফেটে যায় ওই ভোট কর্মীর। আর সেই ঘটনায় নির্বাচন কমিশন দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠায় রানাঘাট থানার পুলিশ।
প্রসঙ্গত, রানাঘাট এক নম্বর ব্লকের Ranaghat Debnath Institution for Boys-এ ভোটগ্রহণের ট্রেনিং চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। ট্রেনিং চলার সময় প্রজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়টির প্রতিবাদ করেন ভোটকর্মী সৈকত চ্যাটার্জি। অভিযোগ, তার এই প্রতিবাদের জেরেই হঠাৎ উত্তেজনা ছড়ায় এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। ঘটনায় তিনি গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান।
আহত ভোটকর্মীর দাবি, হামলার পর তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি স্কুলের বাইরে বেরোলেও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে এমন ঘটনা ঘিরে নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত ও প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় মানুষ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


