MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পুজোর আগেই যাত্রীদের জন্য দুঃসংবাদ, এয়ারপোর্ট থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়া যাবে না একবারে

পুজোর আগেই যাত্রীদের জন্য দুঃসংবাদ, এয়ারপোর্ট থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়া যাবে না একবারে

Kolkata Metro News: উৎসবের মরশুম শুরুর আগেই মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার  এয়ারপোর্ট থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়া যাবে না একবারে। বিশদে জানতে দেখুন  সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 03 2025, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাতের শহরে বন্ধ মেট্রো পরিষেবা
Image Credit : MODI'S X HANDEL

রাতের শহরে বন্ধ মেট্রো পরিষেবা

৩ সেপ্টেম্বর বুধবার থেকে কলকাতার নীল লাইনে দমদম ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে চলা বিশেষ পরীক্ষামূলক নাইট মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হবে। মেট্রো রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, কবি সুভাষ স্টেশনে পরিষেবা স্থগিত থাকা, অপারেশনাল জটিলতা এবং রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে পরিষেবা পুনরায় চালু হবে, তা পরে জানানো হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মেট্রো লাইনে ফের পরিষেবা বিঘ্নিত
Image Credit : stockPhoto

মেট্রো লাইনে ফের পরিষেবা বিঘ্নিত

এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ। ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকায় নীল লাইনে রেক উল্টোদিক ঘোরাতে সময় বাড়ছে। এবং তাতে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নামিয়ে খালি রেক কবি সুভাষে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ফের সেখান থেকে শহিদ ক্ষুদিরামে ফিরিয়ে আনা হচ্ছে। এর ফলে রেক রিভার্সালের সময় বেড়ে গিয়ে নীল লাইনে জট তৈরি হচ্ছে। বাড়ছে যাত্রী ভোগান্তি। 

Related Articles

Related image1
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! ভারতের বিরুদ্ধে একতরফা বাণিজ্যের অভিযোগ আমেরিকার
Related image2
সীমান্ত সুরক্ষায় কড়া নজর, প্রতিরক্ষা ক্ষেত্রে ধার বাড়াতে ভারতকে আরও S-400 ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া
35
শর্ট টার্মিনেট করা হচ্ছে মেট্রো
Image Credit : Asianet News

শর্ট টার্মিনেট করা হচ্ছে মেট্রো

এই পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু মেট্রো মহনায়ক উত্তম কুমার স্টেশনে শর্ট টার্মিনেট করা হচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে কবি নজরুল থেকে আপ লাইন ট্রেন এবং রবীন্দ্র সরোবর থেকে ডাউন লাইন ট্রেন মহনায়ক উত্তম কুমারে পৌঁছতে পারছে না। এর সঙ্গে রেকের দরজা বন্ধ করতে অসুবিধা হওয়ায় সমস্যা আরও প্রকট হচ্ছে।

45
সমস্যা মোকাবিলায় মেট্রোর পদক্ষেপ
Image Credit : our own

সমস্যা মোকাবিলায় মেট্রোর পদক্ষেপ

1. হলুদ লাইন (এয়ারপোর্ট–নোয়াপাড়া) পরিষেবা নীল লাইন (নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম) থেকে আলাদা করা হয়েছে, যাতে একে অপরের ওপর চাপ না পড়ে।

2. নীল লাইনের ট্রেন সংখ্যা নিয়ন্ত্রিত হচ্ছে, যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায়।

3. বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার আগে ৩টি রেক মহনায়ক উত্তম কুমার এবং আরও ৩টি রেক নোয়াপাড়া স্টেশনে রাখা হবে।

55
কবে চালু হচ্ছে ফের মেট্রো পরিষেবা?
Image Credit : Asianet News

কবে চালু হচ্ছে ফের মেট্রো পরিষেবা?

টালিগঞ্জ কারশেড ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উৎসব মরশুমের আগে প্রস্তুত হওয়ার কথা।

এছাড়া, সপ্তাহান্তের নন-কমার্শিয়াল সময়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে, যাতে সপ্তাহের কর্মদিবসের সকালবেলার পরিষেবায় কোনও ব্যাঘাত না ঘটে ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: বুধে ফের তলব, তার আগে ৪৮ ঘন্টা সময় চেয়ে পুলিশকে ই-মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
WB Municipal Election: পুরভোট শুরুর আগেই VVPAT সংকট! আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন
Recommended image3
Suvendu Adhikari: 'পুরভোটে সব ওয়ার্ডেই পদ্ম ফুটবে', এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক শুভেন্দু অধিকারীর
Recommended image4
Now Playing
West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
Recommended image5
Cal HC On CPIM: দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে আদালতে CPIM, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের
Related Stories
Recommended image1
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! ভারতের বিরুদ্ধে একতরফা বাণিজ্যের অভিযোগ আমেরিকার
Recommended image2
সীমান্ত সুরক্ষায় কড়া নজর, প্রতিরক্ষা ক্ষেত্রে ধার বাড়াতে ভারতকে আরও S-400 ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved