MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • উৎসবের মরশুমে কলকাতা মেট্রো ভাঙল অতীতের রেকর্ড, একদিনেই ১০ লক্ষ যাত্রীবহন

উৎসবের মরশুমে কলকাতা মেট্রো ভাঙল অতীতের রেকর্ড, একদিনেই ১০ লক্ষ যাত্রীবহন

Kolkata Metro Rail Update: উৎসবের মরশুমে এমনিতেই অতিরুক্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বোধনের পরই যাত্রী ভিড়ে রেকর্ড করল কলকাতা মেট্রো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 30 2025, 06:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
উৎসবের মরশুমে ব্যাপক ভিড় কলকাতা মেট্রোয়
Image Credit : MODI'S X HANDEL

উৎসবের মরশুমে ব্যাপক ভিড় কলকাতা মেট্রোয়

কলকাতার দ্রুত সম্প্রসারণশীল মেট্রোরেল পরিষেবা শহরের গণপরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষত উৎসবের মরশুমে এই পাতাল রেলই হয়ে উঠেছে লক্ষ লক্ষ যাত্রীর লাইফলাইন। কারণ, মেট্রো রুটেই শহরের উত্তর থেকে দক্ষিণ একাধিক বড় পুজোর প্রতিমা দর্শন খুব সহজেই করা যায়। ফলে দূরদুরান্ত থেকে আগত দর্শনার্থীরা ভরসা রাখছেন কলকাতা মেট্রোরেলের উপরে। শুধু তাই নয়, গত ২২ অগাস্ট থেকে কলকাতার নয়া তিন রুটের মেট্রো পরিষেবা সম্প্রসারণ হওয়ায় যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে বলেই মনে করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
যাত্রী ভিড়ে ভাঙল পুরনো রেকর্ড
Image Credit : stockPhoto

যাত্রী ভিড়ে ভাঙল পুরনো রেকর্ড

দুর্গাপূজার পঞ্চমী, অর্থাৎ গত ২৭ সেপ্টেম্বর কলকাতা মেট্রো তার পুরনো সব রেকর্ড ভেঙে একদিনে ৯.৮২ লক্ষ যাত্রী পরিবহণ করেছে। যা এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এই সংখ্যাটি গত বছর মহা ষষ্ঠীর দিনের পূর্ববর্তী রেকর্ড ৯.৬১ লক্ষকে ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Related Articles

Related image1
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
Related image2
মহাষ্টমীতে বৃষ্টি মাথায় প্রতিমা দর্শন করতে হবে? হাওয়া বদলের বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
35
মেট্রোর নতুন তিন রুটে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি
Image Credit : Asianet News

মেট্রোর নতুন তিন রুটে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই বিপুল যাত্রীসংখ্যা স্পষ্টতই প্রমাণ করে যে শহরের নাগরিকরা যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোকেই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। এই অভূতপূর্ব সাফল্যের মূলে রয়েছে মেট্রো পরিষেবার নিরবচ্ছিন্ন সম্প্রসারণ। ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) পাশাপাশি গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর) এবং পার্পল লাইনের (জোকা-মাঝেরহাট) আংশিক রুট চালু হওয়ায় যাত্রী পরিবহন ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

45
পুজোর মরশুমে মেট্রোয় রেকর্ড ভিড়
Image Credit : Asianet News

পুজোর মরশুমে মেট্রোয় রেকর্ড ভিড়

গত ২৭ সেপ্টেম্বরের মোট যাত্রীর মধ্যে শুধুমাত্র ব্লু লাইনেই ভ্রমণ করেছেন ৭.৪৩ লক্ষ মানুষ এবং গ্রিন লাইনে যাত্রীসংখ্যা ছিল ২.২১ লক্ষ। এই পরিসংখ্যানগুলো নতুন রুটগুলির দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দেয়। এছাড়া, ২০২৪-২৫ অর্থবর্ষে কলকাতা মেট্রো মোট ২১.৮১ কোটি যাত্রী বহন করেছে, যা আগের বছরের চেয়ে ১৩.৩০ শতাংশ বেশি।

55
মেট্রোতেই আস্থা জনগণের
Image Credit : Asianet News

মেট্রোতেই আস্থা জনগণের

আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন—মোবাইল কিউআর টিকিটিং এবং স্মার্ট কার্ডের সুবিধা—যাত্রীদের অভিজ্ঞতাকে আরও মসৃণ করেছে। কলকাতা মেট্রোর এই ক্রমবর্ধমান যাত্রীসংখ্যা কেবল একটি পরিবহন পরিসংখ্যান নয়, বরং এটি মহানগরীর জীবনযাত্রার পরিবর্তন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে কলকাতা মেট্রো দেশের দ্রুততম গণপরিবহণ মাধ্যমগুলির মধ্যে অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image2
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image3
Nabanna Holiday in Sept: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহেই টানা ৩ দিন ছুটি!
Recommended image4
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Recommended image5
WB Weather Update: ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তোলপাড় বঙ্গ! আজ দিনভর ভিজবে কলকাতা, সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা
Related Stories
Recommended image1
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
Recommended image2
মহাষ্টমীতে বৃষ্টি মাথায় প্রতিমা দর্শন করতে হবে? হাওয়া বদলের বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved