MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মহাষ্টমীতে বৃষ্টি মাথায় প্রতিমা দর্শন করতে হবে? হাওয়া বদলের বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

মহাষ্টমীতে বৃষ্টি মাথায় প্রতিমা দর্শন করতে হবে? হাওয়া বদলের বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

WB Weather Update: শুরু উৎসবের মরশুম। আজ মহাষ্টমী। উত্তর থেকে দক্ষিণ মঙ্গলবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ  ফটো গ্যালারি…

1 Min read
Author : Moumita Poddar
Published : Sep 30 2025, 06:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Asianet News

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ থেকে  অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে ১ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত, আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। সাময়িকভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশকিছু জায়গায়।

25
বৃষ্টিপাতের পূর্বাভাস?
Image Credit : Asianet News

বৃষ্টিপাতের পূর্বাভাস?

সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। আলিপুর পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য মিলিমিটার। সকাল ৮:৩০-এ আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ এবং বিকেল ৫:৩০-এ তা কমে দাঁড়ায় ৭৭ শতাংশে।

Related Articles

Related image1
হোয়াইট হাউসে ট্রাম্প-শাহবাজ একান্তে বৈঠক, 'মহান নেতার' প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট
Related image2
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
35
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Asianet News

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও সিকিমের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে বজ্রঝড়, দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) এবং বজ্রপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি।

45
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের এই অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে আবহাওয়ার পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট প্রশাসন ও নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

55
 হালকা বৃষ্টির সম্ভাবনা
Image Credit : ANI

হালকা বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গে বজ্রঝড় ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮°C । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০.০ মিমি। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal News: ভোটের মুখে ফের পৃথক রাজ্যের দাবি, একজোট গোর্খা জনমুক্তি মোর্চা-কামতাপুর
Recommended image2
Humayun Kabir: শুভেন্দুর পর এবার দুটি কেন্দ্রে লড়ার ঘোষণা হুমায়ুন কবীরের, ভবানীপুর JUPর টিকিটে কে লড়ছেন
Recommended image3
Murshidabad News: ভোটের আগে একাধিক আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক
Recommended image4
Madan Mitra: ফের প্রার্থী হয়ে মদন মিত্রর বড় দাবি, মন্দিরে পুজো দিয়ে 'খেলা শুরু'কামারহাটির দাদার
Recommended image5
West Bengal Weather: দক্ষিণের চার জেলায় জারি হল সতর্কতা, দুর্যোগ আর কতদিন?
Related Stories
Recommended image1
হোয়াইট হাউসে ট্রাম্প-শাহবাজ একান্তে বৈঠক, 'মহান নেতার' প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট
Recommended image2
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved