MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দারুণ খবর নিত্যযাত্রীদের জন্য, রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে মেট্রো, জেনে নিন কেন

দারুণ খবর নিত্যযাত্রীদের জন্য, রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে মেট্রো, জেনে নিন কেন

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য রবিবার কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে ট্রেন পরিষেবা বাড়ানো হচ্ছে। এই দুই লাইনেই অতিরিক্ত ৮টি করে মেট্রো চলবে এবং পরিষেবা সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে শুরু হবে। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 11 2025, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : stockPhoto

কলকাতাবাসীর জন্য দারুণ খবর। যারা নিত্য যাত্রী তারা এবার খুশি হবেন। ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে ট্রেন। রবিবার অর্থাৎ আগামীকাল রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা। আর এই কারণেই মেট্রো বৃদ্ধির সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে রবিবার বাড়ছে ট্রেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, আগামী রবিবার অর্থাৎ ১২ অক্টোবর সকাল ৯টার বদলে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা। নোয়াপাড়া ও শহীদ ক্ষুদিরাম থেকে পাবেন মেট্রো। ব্লু লাইনে এই দিন চলবে ১৩০টি মেট্রো। তবে, রবিবার অর্থাৎ ১২ অক্টোবর আরও ৮টি অতিরিক্ত মেট্রো চলবে কর্তৃপক্ষ। তবে, রেলের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানা যাচ্ছে।

Related Articles

Related image1
রবিবার ছুটির দিনে কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে বাড়তি পরিষেবা, বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের
Related image2
দুর্গা পুজো কার্নিভালের ভিড় সামলাতে বাড়তি ৬টি মেট্রো, বড় উদ্যোগ রবিবার রাতের জন্য
35
Image Credit : Social Media

মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুসারে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আগামীকাল সকাল ৭ টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। আর সকাল ৭.০৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে। এদিকে, সকাল ৭.২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষদিরামগামী প্রথম মেট্রো চলবে।

45
Image Credit : Getty

এদিকে গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে রবিবার ১০৪ টি করে মেট্রো চলে। আগামী রবিবার অর্থাৎ ১২ তারিখ ১১২ টি মেট্রো চলবে। এই লাইনেও অতিরিক্ত ৮টা মেট্রো পাওয়া যাবে। সকাল ৯টার বদলে গ্রিন লাইনেও সকাল ৭টা থেকে পরিষেবা শুরু হবে।

55
Image Credit : SOCIAL MEDIA

তেমনই সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো পাওয়া যাবে। সকাল ৭.০২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে। মূলত পরীক্ষার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা যাতে উপকৃত হন, তাই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
Recommended image2
Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা
Recommended image3
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image4
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image5
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Related Stories
Recommended image1
রবিবার ছুটির দিনে কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে বাড়তি পরিষেবা, বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের
Recommended image2
দুর্গা পুজো কার্নিভালের ভিড় সামলাতে বাড়তি ৬টি মেট্রো, বড় উদ্যোগ রবিবার রাতের জন্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved