MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আজ কি বৃষ্টির ধারাপাত জারি থাকবে জেলায় জেলায়? জানুন সারাদিনের আবহাওয়ার আপডেট

আজ কি বৃষ্টির ধারাপাত জারি থাকবে জেলায় জেলায়? জানুন সারাদিনের আবহাওয়ার আপডেট

জুলাইয়ের শেষেও একটানা বারিধারায় এখনও সেভাবে ভেজেনি শহর। আকাশে ইতিউতি কালো মেঘের আনাগোনায় মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। তবে ওই পর্যন্তই। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ এই একাধিক জেলায়।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 25 2024, 07:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Getty

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ থেকে ৩০ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি কলকাতাতেও (Kolkata) বৃষ্টির পূর্বাভাস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : our own

আগামী ২৬ জুলাই পর্যন্ত উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনও কখনও সেই গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

312
Image Credit : our own

কয়েকদিন থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলা গুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও (Rainfall) হয়েছে। সেই ধারাবাহিকতাই জারি থাকবে আজও।

412
Image Credit : Asianet News

আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে সেই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

512
Image Credit : Asianet News

হাওয়া অফিস সূত্রে যে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তাতে স্পষ্ট, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

612
Image Credit : stockPhoto

এরই মধ্যে আবার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ওদিকে বেলা বাড়লে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জেলায় জেলায়। হতে পারে বজ্রপাতও। সেই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

712
Image Credit : Getty

আজ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সমস্ত জেলাগুলিতে ৭ – ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

812
Image Credit : Getty

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জেরেই এই বর্ষণ।

912
Image Credit : Getty

আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ৩০ জুলাই পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দিনভর থাকবে ভ্যাপসা গরম।

1012
Image Credit : Getty

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এবার ইতিমধ্যেই ভারী বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির ঘাটতি তো নেই, উপরন্তু অতিবৃষ্টিতে সেখানকার বাসিন্দাদের নাজেহাল অবস্থা। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি রয়েছে তা এবার কিছুটা হলেও কম হবে বলেই আশা করা হচ্ছে।

1112
Image Credit : Getty

মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান রয়েছে এই মুহূর্তে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে।

1212
Image Credit : Getty

রাজ্যের উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মেলার পাশাপাশি স্থান বিশেষে কোথাও কোথাও ভারী বৃষ্টির দেখা মিলেছে। তবে এবার জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: পুজোর মধ্যেই বঙ্গে হিমেল হাওয়ার আমেজ, নবমীতে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
Kolkata Metro: অষ্টমীর সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ, চলছে কাটা সার্ভিস
Recommended image3
CPIM On Cal HC: যাদবপুরে বুকস্টলে শাসক শিবিরের বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম
Recommended image4
Kolkata Police ASI: দুর্গাপুজোর ডিউটিতে মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ASI
Recommended image5
Kolkata Police on Chorbagan: চোরবাগান কাণ্ডের জের, পুজো প্যান্ডেলে ডিউটি নিয়ে জরুরি নির্দেশ লালবাজারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved