MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে রবিবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 13 2026, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
উইকেন্ডেও বৃষ্টির দাপট
Image Credit : Getty

উইকেন্ডেও বৃষ্টির দাপট

বর্ষার মরসুম শেষের পথে হলেও বৃষ্টির দাপট এখনও কমেনি। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের সক্রিয় হয়েছে বৃষ্টির পরিস্থিতি। শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

রাজ্যের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Weather Update Kolkata: বুধবার পর্যন্ত সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে
Related image2
Today’s Forecast: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, তিন জেলায় জারি কমলা সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
39
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : stockPhoto

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহর ও শহরতলিতে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস।

49
দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টি?
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টি?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

59
উপকূলে সতর্কতা
Image Credit : Asianet News

উপকূলে সতর্কতা

কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়া কিছুটা বেশি সক্রিয় থাকতে পারে।

69
অন্যান্য জেলায় হালকা বৃষ্টি
Image Credit : Asianet News

অন্যান্য জেলায় হালকা বৃষ্টি

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বৃষ্টি নামতে পারে আচমকাই, আবার কিছু জায়গায় কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

79
উত্তরবঙ্গের কী পরিস্থিতি?
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের কী পরিস্থিতি?

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি স্বস্তিদায়ক নয়। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

89
পাহাড়ি এলাকায় বৃষ্টি
Image Credit : Getty

পাহাড়ি এলাকায় বৃষ্টি

বৃষ্টির জেরে কোথাও কোথাও দৃশ্যমানতা কমতে পারে। নিচু এলাকা এবং জল জমার প্রবণতা রয়েছে এমন জায়গাতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

99
নিম্নচাপের প্রভাব কতদিন?
Image Credit : Getty

নিম্নচাপের প্রভাব কতদিন?

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image2
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image3
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image4
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image5
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Related Stories
Recommended image1
Weather Update Kolkata: বুধবার পর্যন্ত সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে
Recommended image2
Today’s Forecast: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, তিন জেলায় জারি কমলা সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved