MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RAIN: সপ্তাহ শেষে পুজোর বাজারের পরিকল্পনা রয়েছে? বাইরে যাওয়ার আগে দেখুন আবহাওয়ার রিপোর্ট

RAIN: সপ্তাহ শেষে পুজোর বাজারের পরিকল্পনা রয়েছে? বাইরে যাওয়ার আগে দেখুন আবহাওয়ার রিপোর্ট

কলকাতা ও পশ্চিমবঙ্গে পুজোর বাজারে বৃষ্টির ভ্রুকুটি। পুজোর আগে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কলকাতার আবহাওয়া কেমন থাকবে এবং কেন উৎসবের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা, জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 19 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
পুজোর মুখে দুশ্চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি
Image Credit : Asianet News

পুজোর মুখে দুশ্চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

হাতে গোনা আর মাসখানেকও বাকি নেই দুর্গাপুজোর। সপ্তাহান্তে কেনাকাটির পরিকল্পনা থাকলেও স্বস্তির বদলে দুশ্চিন্তার খবর শোনাচ্ছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বর্ষা বিদায়ের পালা শুরু
Image Credit : gemini

বর্ষা বিদায়ের পালা শুরু

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শনিবার থেকেই রাজস্থানের পশ্চিমাংশ থেকে শুরু হচ্ছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। তবে তার আগেই নতুন করে দুর্যোগের ইঙ্গিত মিলেছে সমুদ্রে।

38
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পূর্বাভাস
Image Credit : ANI

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পূর্বাভাস

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে সন্ধ্যার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এর নামকরণ হয়েছে ‘অর্ণব’, যার অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল।

48
শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
Image Credit : gemini

শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

58
রবি-সোমবার তুলনায় স্বস্তি
Image Credit : Gemini

রবি-সোমবার তুলনায় স্বস্তি

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সোমবার থেকেও কমতে থাকবে বৃষ্টির প্রকোপ, আর মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সতর্কতাই নেই।

68
বুধবার থেকে ফের ভারী বৃষ্টির ইঙ্গিত
Image Credit : gemini

বুধবার থেকে ফের ভারী বৃষ্টির ইঙ্গিত

স্বস্তি বেশিদিনের নয়। বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই জারি হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ।

78
কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতার হিসেব
Image Credit : gemini

কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতার হিসেব

শনিবার শহরে থাকবে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি, সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি। আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকায় গরমের অস্বস্তি থাকছেই, বৃষ্টিপাত হয়েছে ৩২.৬ মিলিমিটার।

88
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
Image Credit : gemini

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে সেখানেও ফিরবে ভারী বৃষ্টি, বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image2
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image3
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image4
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image5
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved