MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ফেব্রুয়ারিতেই ঘোষণা? লক্ষ্মীর ভান্ডার-DA-পে কমিশন, ভোটমুখী বাজেটে এবার কোন চমক দেবেন মমতা?

ফেব্রুয়ারিতেই ঘোষণা? লক্ষ্মীর ভান্ডার-DA-পে কমিশন, ভোটমুখী বাজেটে এবার কোন চমক দেবেন মমতা?

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ভোটের আগে এই বাজেটে নজর সবার। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে সরকার?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 15 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

আসন্ন ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। হিসেব বলছে, বিধানসভা নির্বাচনের আগে এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সরকারের (Government of West Bengal) শেষ অধিবেশন। খবর, এই অধিবেশনেই অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

শোনা যাচ্ছে এই অধিবেশনে বড়সড় ঘোষণা এলে বিভিন্ন প্রকল্প মারফত বর্তমান সময়ের থেকে বেশি অর্থ ঢুকবে আমজনতার পকেটে। বিশ্লেষক মহলের দাবি, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন। ফলে জনগণকে খুশি করতে কিছু নতুন প্রকল্পও চালু করে দিতে পারে এ রাজ্যের সরকার।

Related Articles

Related image1
Budget 2026: স্বাধীন ভারতের প্রথম বাজেট কেমন ছিল জানেন? দেশের হাতে ছিল মাত্র সম্পদ
Related image2
Now Playing
Bengal Budget 2025: Mamata Banerjee-র বাজেটকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন সরাসরি
39
Image Credit : Asianet News

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ-র পার্থক্য বিরাট। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। এদিকে সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

49
Image Credit : Asianet News

কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও সাধারণত দশ বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। গত বছর নভেম্বরে ষষ্ঠ পে কমিশনের ১০ বছর পূর্ণ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

59
Image Credit : social mediia

ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের।

69
Image Credit : Getty

সেই সাথে পুরনো প্রকল্পগুলিতে কীভাবে সাধারণ মানুষের আরও কল্যাণ করা যায় সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে পারে, মমতা সরকার। সব মিলিয়ে, ভোটের আগে সমাজের স্বার্থে উন্নয়নমূলক কাজে আরও বেশি করে নজর দিয়ে নিজেদের রিপোর্ট কার্ড ভাল রাখতে চাইবে বর্তমান সরকার।

79
Image Credit : stockPhoto

বেশ কিছু সূত্র দাবি করছে, আসন্ন ফেব্রুয়ারির অধিবেশনে সরকারি ও বেসরকারী প্রস্তাবের উপর আলোচনার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনা থাকছে। তৃণমূলের কয়েকটি সূত্র এও বলছে, এ বছর অধিবেশনে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প এবং তার সাথে যুক্ত কিছু সংশোধনী আইনি স্বীকৃতি পেতে পারে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক এবং গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান এই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দিতে পারে রাজ্য সরকার।

89
Image Credit : stockPhoto

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই তৃণমূল সরকারের শেষ অধিবেশন। পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। সাধারণত রাজ্য সরকারের তরফে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে থাকলেও তৃণমূলের একটি সূত্র বলছে, এ বার অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমনটা হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে।

99
Image Credit : Getty

অন্তর্বর্তী বাজেট পেশ হলে মমতা সরকারের তরফে রাজ্যবাসীর জন্য নতুন পুরনো একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণাও আসতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। ফলে রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলে এ নিয়ে কৌতুহল সপ্তমে চড়েছে। রাজ্যবাসীর জন্য বড়সড় কিছু চমক থাকতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
Recommended image2
Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ
Recommended image3
হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল নোট! আটক যাত্রী, টাকার উৎস নিয়ে প্রশ্ন
Recommended image4
Property Tax Discount: বয়স্কদের দুর্দান্ত খবর! সম্পত্তি করে ১০-২৫% ছাড়, বড় উদ্যোগ কলকাতা পুরসভার
Recommended image5
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Related Stories
Recommended image1
Budget 2026: স্বাধীন ভারতের প্রথম বাজেট কেমন ছিল জানেন? দেশের হাতে ছিল মাত্র সম্পদ
Recommended image2
Now Playing
Bengal Budget 2025: Mamata Banerjee-র বাজেটকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন সরাসরি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved