MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Forecast: ভ্যাপসা গরম থেকে মুক্তি, কলকাতায় ঘনঘোর বর্ষা ৪ দিন ধরে

Weather Forecast: ভ্যাপসা গরম থেকে মুক্তি, কলকাতায় ঘনঘোর বর্ষা ৪ দিন ধরে

Weather Updates: কয়েক দিনের রোদ ঝলমল আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি। আবার দুর্যোগের মেঘ বঙ্গের আকাশে । কলকাতার আকাশে ঘনঘোর বর্ষার পূর্বাভাস।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 24 2025, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভ্যাপসা গরম
Image Credit : Getty

ভ্যাপসা গরম

ভ্যাপসা গরমে অতিষ্ট রাজ্যবাসী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাঁসফাঁস করার মত অবস্থা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তি কমছে না। রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছেই। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিস দুর্যোগের কথাই শোনাল। তবে প্রশ্ন হচ্ছে বৃষ্টি হলে কি স্বস্তি পাওয়া যাবে? তার কোনও উত্তর দেয়নি হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ঘনঘোর বর্ষার পূর্বাভাস
Image Credit : Getty

ঘনঘোর বর্ষার পূর্বাভাস

কয়েক দিনের রোদ ঝলমল আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি। আবার দুর্যোগের মেঘ বঙ্গের আকাশে । কলকাতার আকাশে ঘনঘোর বর্ষার পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

Related Articles

Related image1
৭৫% কমবে হুইস্কির শুল্ক, মোদী-কির স্টারমারের মুক্ত বাণিজ্য স্বাক্ষরিত
Related image2
স্বামীর জামিনের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ পার্কস্ট্রিটে, ছবি ভাইরাল করার হুমকি
36
মৌসুমি বায়ুর প্রভাব
Image Credit : Getty

মৌসুমি বায়ুর প্রভাব

মৌসুমি বায়ুর জোরদার প্রভাব এখন রয়েছে ফিরোজপুর, কর্ণাল, মিরাট, বারাণসী, জামশেদপুর, দিঘার ওপর। তারসঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। যার কারণে প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

46
৪ দিনের বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Asianet News

৪ দিনের বৃষ্টির সম্ভাবনা

উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে, ২৪ থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

56
বৃষ্টি বেশি হবে
Image Credit : Asianet News

বৃষ্টি বেশি হবে

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

66
বৃষ্টি বেশি হবে
Image Credit : Getty

বৃষ্টি বেশি হবে

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে শুক্রবারও। এদিন ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় । দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: তৃণমূল ছাত্র পরিষদের সভায় নিয়ম মানেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
Recommended image2
বেআইনি বিলবোর্ডের পরে এবার দখলদারির অভিযোগ! ক্যামাকস্ট্রিটে অভিষেদের অফিস নিয়ে নতুন বিতর্ক
Recommended image3
শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল, জেনে নিন রবিবার বাতিল কোন কোন ট্রেন
Recommended image4
Mamata Banerjee: "বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে", ছাত্র সংগঠনের সমাবেশ থেকে বিরাট বার্তা মমতার
Recommended image5
DA to 7th Pay Commission: পুজোর আগে কল্পতরু সরকার! ডিএ, বোনাস ও বেতন কমিশনে বড় ঘোষণা শুভেন্দুর
Related Stories
Recommended image1
৭৫% কমবে হুইস্কির শুল্ক, মোদী-কির স্টারমারের মুক্ত বাণিজ্য স্বাক্ষরিত
Recommended image2
স্বামীর জামিনের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ পার্কস্ট্রিটে, ছবি ভাইরাল করার হুমকি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved