সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মদন মিত্র। অভিষেকের সঙ্গে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আজ আবারও ফেসবুক লাইভে আসতে পারেন মদন মিত্র। তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া লাইভে এসে রীতিমত বিস্ফোরক মদন মিত্র। বর্তমানে তিনি ঋতব্রতপন্থী তৃণমূলের সদস্য। যদিও তিনি নিজেকেই আসল তৃণমূল বলেই দাবি করেন। ২১ জুলাই নিয়ে মমতা-অভিষেকে নিশানা করেন তিনি। কথা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য কী কী করেছেন সেই কথাও বলেন। পাশাপাশি প্রতিদানে তিনি কিছুই পাননি বলেও অভিযোগ করেন।

ফেসবুকে মদনের নিশানায় অভিষেক-মমতা

ফেসবুক লাইভে মদন মিত্র বলেন, 'এই যে দিদিমণি, যুবরাজ, কে দালাল সবাইকে আমি চিনি। একমাত্র মদন মিত্র ছাড়া সবাই দালাল।' এরপরই তিনি অভিষেককে নিশানা করেন। বলেন, 'একটা কথা অভিষেককে বলি। আমাকে চমকে-ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার গিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। কয়েকদিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল। গুলি চালিয়েছে। আমি এগুলোকে পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি আপনারা যা বলছেন বলুন। আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে।মদন মিত্র চমকাবে না।' এখানেই শেষ নয়, মদন মিত্র আরও বলেন, 'অভিষেক আপনি তো ক্রিমিনাল। আপনি তো খুনি! পয়সা দিয়ে খুন করেন। অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার।'

২১ জুলাই নিয়ে হুমকি

২১ জুলাই নিয়েই হুমকি শোনা যায় মদন মিত্রের গলায়। তিনি বলেন, '“২১ জুলাই সকালে দুজনের মিছিল বেরোবে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরেকটা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়েরও নই, শুভেন্দুরও নই। ওটা মুখ্যমন্ত্রীর বিধানসভা। ওখানে সকালে বেশি গন্ডগোল হলে কিন্তু গুলি-গোলা চলবে।'গতকাল এটাই ছিল মদন মিত্রর ফেসবুক লাইভ। মদন এদিনও ফেসবুক লাইভে আসবেন। আরও কথআ বলবেন বলেও জানিয়েছেন।