Mamata Banerjee News: রাজ্যে পালাবদল হতেই ক্ষমতা হারিয়ে আতান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়। গোদের ওপর বিষফোঁড়ার মতো জাহাঙ্গির খানের নির্বাচন থেকে সরে দাঁড়ানো। কী বলছেন তৃণমূল সুপ্রিমো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mamata Banerjee News: ভোটের দু’দিন আগে লড়াই থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় বৈঠকে তীব্র ক্ষোভপ্রকাশ বিধায়কদের একাংশের। দলবিরোধী কাজের জন্য জাহাঙ্গিরকে সাসপেন্ড করার দাবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। ভোটের ৪৮ ঘণ্টা আগে লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির খান। শুধু ভোটের ময়দান ছাড়াই নয়, সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। তারপরই জাহাঙ্গির খানকে দল থেকে সাসপেন্ড করার দাবি তৃণমূলের বিধায়কদের একাংশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে ক্ষোভ উগরে দেন তাঁরা। সূত্রের খবর, তৃণমূল প্রার্থীর আকস্মিক ‘আত্মসমর্পণ’ কোনওভাবেই ভালো চোখে দেখছে না দল। মঙ্গলবার দলীয় বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উঠে ফলতার প্রসঙ্গ।

বৈঠকে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

'ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর আগে জাহাঙ্গিরের অন্তত একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত ছিল।' মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতেই ক্ষোভপ্রকাশ দলীয় বিধায়কদের একাংশের। ভোটের মুখে প্রার্থীর এমন পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে ক্ষোভ উগরে দেন তাঁরা। অভিষেককে নিশানা করে জাহাঙ্গির খানকে দল থেকে সাসপেন্ড করার দাবি দলীয় বিধায়কদের একাংশের।

উল্লেখ্য, 'ব্যাঘ্র পুনর্মূষিক ভব।' দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের ক্ষেত্রে এই প্রবাদ যথার্থ। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে জাহাঙ্গিরের মুখে চলচ্চিত্রের সংলাপ শোনা গিয়েছিল। দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবি 'পুষ্পার' সংলাপ 'ঝুঁকেগা নেহি' বলেছিলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি বিজেপি (BJP), নির্বাচন কমিশন (Election Commission of India) ও আইপিএস অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) হুমকি দিয়েছিলেন। কিন্তু ফলতায় ভোটের ঠিক আগে লড়াই থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন সেই 'পুষ্পা'। তিনি 'ঝুঁকে গেলেন'। ফলে ফলতায় নির্বাচনে বিজেপি-কে কার্যত ওয়াকওভার দিল তৃণমূল কংগ্রেস। ২৯৩ কেন্দ্রের ঘোষিত ফলের মধ্যে ২০৭ আসন পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। এবার শাসক দলের আসন সংখ্যা ২০৮ হওয়া কার্যত সময়ের অপেক্ষা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।