Mamata Banerjee: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) তৃণমূল কংগ্রেসকে (AITC) ভোট দিতে চান ভিনরাজ্যে থাকা এক ব্যক্তি। তিনি কলকাতায় এসে এ রাজ্যের শাসক দলকে ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিশেষ সাহায্য চাইলেন। মমতা তাঁর আবদার মেটালেই ভোট দেবেন বলে জানিয়েছেন এই ব্যক্তি।

DID YOU
KNOW
?
ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

2026 West Bengal Legislative Assembly Election: কর্মস্থল থেকে কলকাতায় ফিরে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে (AITC) ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে সাহায্য চাইলেন এক ব্যক্তি। তাঁর নাম জাফর শেখ। সোশ্যাল মিডিয়া পোস্টে মমতাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। তবে এখন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) থাকি। আমার ভোটার কার্ড আছে। আমি ২৮ এপ্রিল ভোট দিতে চাই। কিন্তু আমি কলকাতায় আসতে পারছি না। কারণ, আমার সন্তানের বয়স ছয় মাস। কলকাতায় এখন খুব গরম। আপনি যদি আমার উড়ানের টিকিটের ব্যবস্থা করে দিতে পারেন এবং কলকাতায় আমার বাড়িতে এসি লাগিয়ে দিতে পারেন, তাহলে আমার সন্তান আরামে থাকতে পারবে। তখন আমি অবশ্যই কলকাতায় গিয়ে আপনাকে ভোট দেব।’

ভোটের আগে ফিরছেন অন্য রাজ্যে থাকা ব্যক্তিরা

প্রতিবারই ভোটের আগে কর্ম উপলক্ষে অন্য রাজ্যে থাকা ব্যক্তিদের বাড়ি ফিরতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এসআইআর-এর (SIR) কারণে অনেকেই ভাবছেন, এবার ভোট না দিলে সমস্যা হতে পারে। এই কারণে অন্য রাজ্যে থাকা ব্যক্তিরা ভোটের আগে বাড়ি ফিরতে চলেছেন। কিন্তু জাফরের মতো কেউই প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা জানাননি বা মমতার কাছ থেকে সাহায্য চাননি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ব্যক্তিকে ব্যঙ্গ করছেন।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে চাপানউতোর

মালদা, মুর্শিদাবাদ, নদিয়া-সহ বিভিন্ন রাজ্য থেকে বহু যুবক ভিনরাজ্যে কাজ করতে যান। তাঁরা ভোটের আগে বাড়ি ফিরে ভোট দিয়ে আবার কর্মস্থলে ফিরে যান। এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সমর্থন কোন দিকে যাবে, তার উপর ভোটের ফল নির্ভর করতে পারে। এই কারণে শাসক ও বিরোধী পক্ষ পরিযায়ী শ্রমিকদের সমর্থন আদায় করার চেষ্টা শুরু করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।