MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Metro Rail: ১ জানুয়ারি থেকেই ফের চালু নিউ গড়িয়া মেট্রো? জানুন কবি সুভাষের কাজের সর্বশেষ আপডেট

Metro Rail: ১ জানুয়ারি থেকেই ফের চালু নিউ গড়িয়া মেট্রো? জানুন কবি সুভাষের কাজের সর্বশেষ আপডেট

Metro Rail: নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা কবি সুভাষ স্টেশন ১ জানুয়ারি চালুর লক্ষ্যে কাজ কতদূর এগিয়েছে? পরিষেবা ফেরানোর আগে স্টেশনের কাজ ও মেট্রো চলাচল নিয়ে রইল সর্বশেষ আপডেট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 19 2026, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নতুন বছরে বড় উপহার
Image Credit : MODI'S X HANDEL

নতুন বছরে বড় উপহার

নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য সুখবর দিতে চাইছে রেলবোর্ড। লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, ১ জানুয়ারি থেকেই খুলে দেওয়া হবে নতুনরূপে সাজানো এই স্টেশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
জোরকদমে চলছে কাজ
Image Credit : Getty

জোরকদমে চলছে কাজ

লক্ষ্যমাত্রা পূরণে দিনরাত এক করে কাজ চালাচ্ছেন মেট্রোকর্তারা। স্টেশন ভাঙার কাজ শেষ করে নতুন স্টেশন তৈরির কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Related Articles

Related image1
TMC Symbol Row: জোড়াফুল ‘ফ্রিজ’, মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’! দলের নামও চূড়ান্ত করল কমিশন
Related image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশে ১ কোটি টাকার বিমা! জানুন কারা পাবেন এই সুবিধে
310
চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি
Image Credit : Getty

চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

তবে স্বস্তির মধ্যেই বাড়ছে দুশ্চিন্তা। গত দু’মাস ধরে প্রায় প্রতিদিনের বৃষ্টিতে ধাক্কা খাচ্ছে নির্মাণকাজ, ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

410
অতিরিক্ত কর্মী নিয়োগ
Image Credit : social media

অতিরিক্ত কর্মী নিয়োগ

কাজে গতি আনতে ইতিমধ্যেই অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। রেলবোর্ডের ইচ্ছা, নতুন বছরের উপহার হিসেবেই যাত্রীদের হাতে তুলে দেওয়া হোক এই স্টেশন।

510
পাইলিংয়ের কাজ সম্পূর্ণ
Image Credit : kolkata metro social media

পাইলিংয়ের কাজ সম্পূর্ণ

স্বস্তির খবর, স্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে এখনও বাকি রয়েছে বিস্তর কাজ।

610
প্রায় এক বছর বন্ধ পরিষেবা
Image Credit : Asianet News

প্রায় এক বছর বন্ধ পরিষেবা

গত ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ব্লু লাইনের এই স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার জেরেই গোটা স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

710
সময়সীমা পিছিয়েছে বারবার
Image Credit : social media

সময়সীমা পিছিয়েছে বারবার

প্রাথমিকভাবে বলা হয়েছিল, ৮-৯ মাসের মধ্যেই ফের চালু হবে স্টেশন। এমনকি এই বছরের এপ্রিল-মে মাসেও খোলার কথা শোনা গিয়েছিল। কিন্তু বছর ঘুরে গেলেও কাজ শেষ হয়নি এখনও।

810
যাত্রী ভোগান্তি চরমে
Image Credit : social media

যাত্রী ভোগান্তি চরমে

স্টেশন বন্ধ থাকায় নাজেহাল দক্ষিণ গড়িয়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। নিকটবর্তী শহিদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছতে দু’বার অটো বদল করতে হচ্ছে তাঁদের, বাড়ছে সময় ও খরচ দুটোই।

910
ফাঁকা ছুটছে অরেঞ্জ লাইন
Image Credit : Asianet News

ফাঁকা ছুটছে অরেঞ্জ লাইন

স্টেশন বন্ধ হওয়ার প্রভাব পড়েছে অরেঞ্জ লাইনেও। নিউ গড়িয়া থেকে যাত্রী না ওঠায় নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে কার্যত ফাঁকা ট্রেন চালাতে হচ্ছে, বাড়ছে লোকসানের বহরও।

1010
১ বছরেরও বেশি সময়ের মধ্যে লক্ষ্য পূরণের চেষ্টা
Image Credit : Twitter

১ বছরেরও বেশি সময়ের মধ্যে লক্ষ্য পূরণের চেষ্টা

লোকসান ও যাত্রী দুর্ভোগ— সব দিক বিচার করেই এই বছরের মধ্যে কাজ শেষ করতে মরিয়া কর্তৃপক্ষ। এখন দেখার, বৃষ্টির বাধা কাটিয়ে সত্যিই ১ জানুয়ারি চালু করা যায় কিনা কবি সুভাষ স্টেশন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড নিয়ে ধুন্ধুমার, অভিষেকের বাড়িতে পুলিশ
Recommended image2
Kolkata: কলকাতার জনবহুল অঞ্চলে ক্যাবের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পা বাঁধা দেহ!
Recommended image3
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Recommended image4
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Recommended image5
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Related Stories
Recommended image1
TMC Symbol Row: জোড়াফুল ‘ফ্রিজ’, মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’! দলের নামও চূড়ান্ত করল কমিশন
Recommended image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশে ১ কোটি টাকার বিমা! জানুন কারা পাবেন এই সুবিধে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved