MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • WB DA Hike: ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা? বকেয়া ২৫% DA নিয়ে বিরাট আপডেট!

WB DA Hike: ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা? বকেয়া ২৫% DA নিয়ে বিরাট আপডেট!

ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ২৭ জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল। এদিকে আজই শেষ হছে সময়সীমা। এদিকে আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি, এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি। তাহলে কি আদৌ মিলবে টাকা?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 27 2025, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : stockPhoto

পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটানোর আজই শেষ দিন রাজ্য সরকারের। এদিকে আজ রথযাত্রা উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

211
Image Credit : stockPhoto

এখনও পর্যন্ত তিনি রাজ্যের পঞ্চম বেতন কমিশনের বরাদ্দ মহার্ঘ ভাতা মেটানোর কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেনি। এদিকে হালও ছাড়ছে না রাজ্য সরকারী কর্মীরা।

Related Articles

Related image1
Now Playing
'মমতার জন্যই আজ এত পরিযায়ী শ্রমিক', রাজস্থানের ঘটনায় পাল্টা দিলেন সুকান্ত মজুমদার| Sukanta on Mamata
Related image2
DA Hike Update: সময়সীমা পার হয়ে গেলেও জারি হয়নি DA বিজ্ঞপ্তি, কাকে জেলে পাঠানোর নিদান দিলেন সুকান্ত?
311
Image Credit : stockPhoto

১৪১ মাসের বকেয়া, লাভবান হবেন ৮ লক্ষ কর্মী-পেনশনভোগী

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।

411
Image Credit : twitter

ডিএ মামলার (DA Case) শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার ২৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা ২৭ জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল।

511
Image Credit : Asianet News

এদিকে আজই শেষ হতে চলেছে সময়সীমা। তার উপর আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি, এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি।

611
Image Credit : Getty

তাই সে ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন, চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে DA নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন। সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা।

711
Image Credit : Asianet News

হুঁশিয়ারি রাজ্য সরকারকে!

যদিও আশা করা হয়েছিল রথের আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বরাদ্দ ২৫ শতাংশ DA ঘোষণা করবে কিন্তু সে গুড়ে বালি। সেই পথে হাঁটেনি রাজ্য সরকার।

811
Image Credit : stockPhoto

এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সুর তুলেছেন। তিনি জানিয়েছেন, “রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাহলে সময়সীমা পেরিয়ে গেলেই আমরা রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠাব।”

911
Image Credit : Asianet News

শ্যামলবাবু আরও জানিয়েছেন যে “সেই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর করা হয়নি। সেক্ষেত্রে কেন আদালত অবমাননার মামলা করা হবে না, তাও জানতে হবে সরকারকে।”

1011
Image Credit : stockPhoto

তবে সেই প্রশ্নের উত্তর জানার জন্য সরকারি কর্মীরা দীর্ঘদিন অপেক্ষা করবে না, তাই সেই প্রশ্নের উত্তর জানতে সময়সীমা বেঁধে দিলেন তাঁরা।

1111
Image Credit : our own

আগামী সোমবারই নবান্নে গিয়ে চিঠি দিয়ে আসা হবে বলে দাবি করা হয়েছে কনফেডারেশনের তরফে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
Directorate Of ICDS: মানুষের জন্য কাজ করাই তাঁর নেশা! সমাজ কল্যান দফতরে সবার 'মুশকিল আসান' প্রসেনজিৎ চক্রবর্তী, কে এই ব্যক্তি?
Recommended image2
BJP Candidate West Bengal: খড়গপুরে হিরণকে সরিয়ে দিলীপকে টিকিট দিতে পারে BJP, শুনে কী বললেন অভিনেতা?
Recommended image3
Ajker Bangla News Live: Hormuz Strait - হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দেওয়া হবে, বার্তা ইরানের
Recommended image4
Mamata Banerjee On LPG: রাজ্যজুড়ে এলপিজি গ্যাস সংকট, কালোবাজারি রুখতে হেল্পলাইন চালু নবান্নের
Recommended image5
Now Playing
RN Ravi: শপথের পরেই রাজ্যপালকে কী বললেন মাননীয়া? বদলে যাচ্ছে রাজভবনের সমীকরণ! দেখুন
Related Stories
Recommended image1
Now Playing
'মমতার জন্যই আজ এত পরিযায়ী শ্রমিক', রাজস্থানের ঘটনায় পাল্টা দিলেন সুকান্ত মজুমদার| Sukanta on Mamata
Recommended image2
DA Hike Update: সময়সীমা পার হয়ে গেলেও জারি হয়নি DA বিজ্ঞপ্তি, কাকে জেলে পাঠানোর নিদান দিলেন সুকান্ত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved