MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA নিয়ে ভোটের আগে ‘সাঁড়াশি চাপে’ নবান্ন! ৩টি দাবি নিয়ে আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা

DA নিয়ে ভোটের আগে ‘সাঁড়াশি চাপে’ নবান্ন! ৩টি দাবি নিয়ে আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা

বিধানসভা নির্বাচনের আগে বেশ চাপে রাজ্য সরকার। ভোটমুখী রাজ্যে ফের নিজেদের দাবি নিয়ে সুর চড়াতে আসরে নামবেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ, বেতন কমিশন, শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। নজরে ২৭ জানুয়ারি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 25 2026, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

ডিএ, নিয়োগ সহ একাধিক ইস্যুতে রাস্তায় নামছে যৌথ মঞ্চ

আগামী ২৭ জানুয়ারি বকেয়া মহার্ঘ ভাতা এবং স্বচ্ছ নিয়োগ সহ গুচ্ছ গুচ্ছ দাবি নিয়ে বৃহত্তর কর্মসূচীর ডাক দিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। ২৭ তারিখ শহিদ মিনার ময়দানে লাগাতার অবস্থানের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে যৌথ মঞ্চের তরফে। সকলে মিলে একযোগে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হবেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : stockPhoto

কেন্দ্রীয় হারে ডিএ, শূন্যপদে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বদলি নীতি সহ একাধিক দাবিতে আওয়াজ তুলবেন সরকারি কর্মী ও চাকরিপ্রার্থীরা। ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শহিদ মিনারের এই সমাবেশে সকল স্তরের মানুষকে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য।

Related Articles

Related image1
আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?
Related image2
WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
35
Image Credit : stockPhoto

কেবল ডিএ নয়, একাধিক দাবি নিয়ে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ এবং ‘চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’ এই সমাবেশ করতে চলেছে। উল্লেখ্য, কিছুদিন আগে ন্যায্য ও সংশোধিত বেতন সুবিধা, ডিএ, সপ্তম বেতন কমিশন গঠন, শূন্যপদ গঠন ইত্যাদি বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের নয়া মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও চিঠি দেওয়া হয়েছিল যৌথ মঞ্চের তরফে।

45
Image Credit : stockPhoto

রাজ্যপালকে চিঠি দিয়ে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, তারা কথা-বার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। কিন্তু সরকার ২৭শে জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান।

55
Image Credit : Asianet News

তারপরও দাবি না মানা হলে রাজ্যজুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেইমতোই এবার নিজেদের দাবি-দাওয়া তুলে সরব হচ্ছেন তারা। ভোটের আগে এই পদক্ষেপে সরকারের চাপ বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image2
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image3
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image4
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image5
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Related Stories
Recommended image1
আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?
Recommended image2
WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved