MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিএলও অ্যাপে ম্যাপিং-আনম্যাপিং অপশন, বঙ্গে কতদূর এগোল এসআইআর-এর কাজকর্ম?

বিএলও অ্যাপে ম্যাপিং-আনম্যাপিং অপশন, বঙ্গে কতদূর এগোল এসআইআর-এর কাজকর্ম?

WB SIR Update News: বঙ্গে তড়িৎগতিতে চলছে এসআইআর-এর কাজকর্ম। এবার এনুমারেশন ফর্ম নিয়ে বিএলও-দের জন্য বড় আপডেট নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 28 2025, 08:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 বিএলও অ্যাপে ম্যাপিং আনম্যাপিং অপশন
Image Credit : Asianet News

বিএলও অ্যাপে ম্যাপিং-আনম্যাপিং অপশন

ফের বিএলও অ্যাপে ফিরে এল পূরণ করা ইনিউমারেশন ফর্ম যাচাই ও ভোটারদের তালিকায় ম্যাপিং বা আনম্যাপিংয়ের অপশন। এর আগে বুথ লেভেল অফিসার বা বিএলওদের এই ক্ষমতা দেওয়ার পরও তা প্রত্যাহার করে নিয়েছিল কমিশন। সমালোচনার মুখে ফের অ্যাপে ফিরিয়ে আনা হয়েছে এই অপশন। এই বিশেষ ট্যাব ফিরে আসায় বিএলওরা আগের মতোই আপলোড করা কোনও ইনিউমারেশন ফর্ম নিয়ে সন্দেহ হলে তা যাচাইয়ের সুযোগ পাবেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাতিল করা যাবে সন্দেহজনক ভোটারের নাম
Image Credit : Google Gemini AI

বাতিল করা যাবে সন্দেহজনক ভোটারের নাম

চাইলে তাঁরা কোনও সন্দেহজনক ভোটারের নাম তালিকা থেকে বাদও দিতে পারবেন। এছাড়াও অ্যাপে একাধিক অপশন বা ট্যাব আগের মতো ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট বিএলও তাঁর বুথে কতজন ভোটার অনলাইনে ফর্ম পূরণ করেছেন তা অ্যাপে একটি বিশেষ ট্যাব মারফত যাচাই করতে পারতেন। হঠাৎ করে তা তুলে নেওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল বিএলওদের। অ্যাপে সেই ট্যাবও ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে বিএলওরা তাঁদের বুথে কতজন অনলাইনে ফর্ম পূরণ করেছেন তা ফের যাচাই করতে পারবেন। সেই সঙ্গে আ্যাপে যুক্ত হয়েছে ড্যাশবোর্ড নামে নয়া একটি ট্যাব।

Related Articles

Related image1
বঙ্গে শীতের মাঝে কাঁটা ঘূর্ণিঝড় 'দিতোয়া'! কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? রইল বিরাট আপডেট
Related image2
'দিতোয়া' ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, পড়শীকে সাহায্যে আইএনএস বিক্রান্ত পাঠাল ভারত
36
ফর্ম ডিজিটাইজড
Image Credit : X

ফর্ম ডিজিটাইজড

এই ড্যাশবোর্ডের ট্যাবে ক্লিক করে বিএলওরা বুঝতে পারবেন, তাঁদের হাতে থাকা কত ফর্ম ডিজিটাইজড হয়েছে এবং কত বাকি রয়েছে। বিএলওদের দাবি, এই ট্যাবগুলি ফিরিয়ে দেওয়ায় সুবিধা হয়েছে ঠিকই। কিন্তু যত সময় এগচ্ছে ডিজিটাইজেশনের চাপ বাড়ছে। আরও কিছু দিন আগে এই অপশনগুলি ফিরিয়ে দেওয়া হলে কাজে আরও সুবিধা হত। অ্যাপে পুরোনো অপশন ও নতুন ড্যাশবোর্ডের ট্যাব চালু হতেই বিপত্তি গতকাল প্রায় টানা ১৬ থেকে ১৮ ঘন্টা বন্ধ হয়ে যায় বিএলও অ্যাপ ।

46
ডিজিটাইজেশনের কাজ কতদূর এগোল?
Image Credit : Asianet News

ডিজিটাইজেশনের কাজ কতদূর এগোল?

বহু চেষ্টা করেও লগ-ইন করা যাচ্ছে না। এদিকে ইনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষের নির্ধারিত সময়ও দ্রুত এগোচ্ছে। ফলে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে বিএলওদের। বুধবার পর্যন্ত রাজ্যে ৭৮.৪২ শতাংশ ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছিল।

56
কী বলছে কমিশন?
Image Credit : Asianet News

কী বলছে কমিশন?

কমিশন সূত্র অনুয়ায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সেই কাজ এগিয়েছে মাত্র ৪ শতাংশের কিছু বেশি। এদিন পর্যন্ত রাজ্যে মোট ৮২.৯১ শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষের কথা জানিয়েছে কমিশন। বিএলও অ্যাপে চরম বিভ্রাটের কারণেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

66
ডেডলাইনের আগেই শেষ হবে কাজ?
Image Credit : Asianet News

ডেডলাইনের আগেই শেষ হবে কাজ?

যে অ্যাপের মাধ্যমে এসআইআরের এই বিশাল কর্মকাণ্ড নির্ভরশীল সেই অ্যাপই যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কীভাবে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৪ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব? এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image2
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image3
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Related Stories
Recommended image1
বঙ্গে শীতের মাঝে কাঁটা ঘূর্ণিঝড় 'দিতোয়া'! কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? রইল বিরাট আপডেট
Recommended image2
'দিতোয়া' ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, পড়শীকে সাহায্যে আইএনএস বিক্রান্ত পাঠাল ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved