MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে শীতের মাঝে কাঁটা ঘূর্ণিঝড় 'দিতোয়া'! কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? রইল বিরাট আপডেট

বঙ্গে শীতের মাঝে কাঁটা ঘূর্ণিঝড় 'দিতোয়া'! কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? রইল বিরাট আপডেট

WB Weather and Cyclone Alerts: বঙ্গে শীতের পথে বাঁধা ঘূর্ণিঝড়! নভেম্বরের শেষ সপ্তাহেও শীত আসছি-আসছি করেও আসছে না। কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। দেখুন ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 28 2025, 05:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডব শ্রীলঙ্কায়
Image Credit : Asianet News

ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডব শ্রীলঙ্কায়

ভারতীয় মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড অবস্থা শ্রীলঙ্কার। তবে এই ঝড়ের কারণে শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটলেও পশ্চিমবঙ্গে এই ঝড়ের তেমন কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। 

25
কোন দিকে ঝড়ের গতিপথ
Image Credit : https://www.facebook.com/KeralaStateDisasterManagementAuthorityksdma

কোন দিকে ঝড়ের গতিপথ

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্যানুসারে, ঘূর্ণিঝড় ‘দিতোয়া’ বর্তমানে শ্রীলঙ্কার উপকূল এবং লাগোয়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে এটি ৮.৩° উত্তর অক্ষাংশ এবং ৮১.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। জানা গেছে, ঝড়টি প্রতি ঘণ্টায় প্রায় ১০ কিমি বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

Related Articles

Related image1
কালো ছাই-ধ্বংসস্তুপের ভিতরেও চলছে প্রাণের খোঁজে তল্লাশি অভিযান, হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮
Related image2
SSC নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হোক অতিরিক্ত ১০ নম্বর, কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার
35
কোথায় আছে এখন ঝড়টি?
Image Credit : Generated by google gemini AI

কোথায় আছে এখন ঝড়টি?

হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে ঘূর্ণিঝড় দিতোয়া অবস্থান করছে ট্রিনকোমালির (শ্রীলঙ্কা) দক্ষিণ-পশ্চিমে ৪০ কিমি দূরে। বাট্টিকেলোয়ার (শ্রীলঙ্কা) উত্তর-পশ্চিমে ১০০ কিমি দূরে। কারাইকালের (ভারত) দক্ষিণ-দক্ষিণপূর্বে ৩২০ কিমি দূরে। এবং পুদুচেরির (ভারত) দক্ষিণ-দক্ষিণপূর্বে ৪৩০ কিমি দূরে। চেন্নাইয়ের (ভারত) দক্ষিণে ৫৩০ কিমি দূরে। 

45
ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ কোন দিকে?
Image Credit : Getty

ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ কোন দিকে?

আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়টি আগামী ৩০ নভেম্বর ভোরের দিকে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে পৌঁছতে পারে। তারপর ধীরে ধীরে তার শক্তিক্ষয় হবে। অন্যদিকে আরও একটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ দুর্বল হয়ে মালাক্কা প্রণালিতে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। 

55
পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Getty

পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। তাই আপাতত রাজ্যে ঝড়ের কারণে কোনও বিপদের সম্ভাবনা নেই। কারণ, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ। ঘূর্ণিঝড় তৈরি হলেও এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
কালো ছাই-ধ্বংসস্তুপের ভিতরেও চলছে প্রাণের খোঁজে তল্লাশি অভিযান, হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮
Recommended image2
SSC নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হোক অতিরিক্ত ১০ নম্বর, কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved