MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নেতাজি জয়ন্তী-সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা, জানুন নতুন সময়সূচি

নেতাজি জয়ন্তী-সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা, জানুন নতুন সময়সূচি

Kolkata Metro Update:  শুক্রবার সরস্বতী পুজো ও একইসঙ্গে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে কলকাতা মেট্রোয় মিলবে বিশেষ পরিষেবা। কোন কোন লাইনে মিলবে এই সুবিধা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 22 2026, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সরস্বতী পুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা
Image Credit : Getty

সরস্বতী পুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা

মেট্রোরেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। শুক্রবার  নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে মেট্রোর বিশেষ পরিষেবা মিলবে। মেট্রোরেল সূত্রে খবর, ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। শুক্রবার, ২৩ জানুয়ারি  কলকাতা মেট্রো ব্লু লাইন ও ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। মেট্রো রেলওয়ে, কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ব্লু লাইনে মেট্রো পরিষেবা
Image Credit : Asianet News

ব্লু লাইনে মেট্রো পরিষেবা

২৩ জানুয়ারি ব্লু লাইনে মোট ২৩৬টি (১১৮ আপ ও ১১৮ ডাউন) পরিষেবা চলবে। এর পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২টি আপ পরিষেবা চালানো হবে। স্বাভাবিক দিনে যেখানে ২৭২টি পরিষেবা থাকে, সেখানে এই দিন পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হয়েছে।

Related Articles

Related image1
WBCS-এক্সিকিউটিভ ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, একগুচ্ছ নতুন পদ তৈরির ঘোষণা নবান্নের
Related image2
কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমলেও উধাও জাঁকিয়ে শীতের আমেজ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
35
দিনের প্রথম ও শেষ মেট্রো
Image Credit : MODI'S X HANDEL

দিনের প্রথম ও শেষ মেট্রো

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৪ মিনিট (আগে ছিল ৬টা ৫০)

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬টা ৫০ মিনিট (অপরিবর্তিত)

এবং শেষ মেট্রোর সময় হলো- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ২৮ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ মিনিট (আগে ছিল ৯টা ৩৫)

শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া: রাত ৯টা ৪৩ মিনিট (আগে ছিল ৯টা ৪৪)

45
ইয়েলো লাইন
Image Credit : Social Media

ইয়েলো লাইন

২৩ জানুয়ারি ইয়েলো লাইনে মোট ৯২টি (৪৬ আপ ও ৪৬ ডাউন) পরিষেবা চালানো হবে। স্বাভাবিক ১২০টি পরিষেবার তুলনায় এই দিন সংখ্যা কম থাকবে। প্রথম মেট্রো:

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: সকাল ৭টা ১৮ মিনিট (অপরিবর্তিত)

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: সকাল ৭টা ৪০ মিনিট (অপরিবর্তিত)

শেষ মেট্রো:

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: রাত ৮টা ৫৮ মিনিট (আগে ছিল ৯টা)

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: রাত ৯টা ১৮ মিনিট (আগে ছিল ৯টা ২০)

২৩ জানুয়ারি পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

55
১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা
Image Credit : stockPhoto

১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা

এছাড়াও কলকাতা বইমেলার কথা মাথায় রেখে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ ব্লু লাইনে ১৩০টির বদলে ১৬০টি মেট্রো পরিষেবা চালানো হবে।

প্রথম মেট্রো চলবে:

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯টা (অপরিবর্তিত)

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (অপরিবর্তিত)

শেষ মেট্রো:

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ মিনিট (আগে ছিল ৯টা ৩০)

শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ৯টা ৪৪ মিনিট (আগে ছিল ৯টা ৪৩)

মেট্রো সূত্রে জানানো হয়েছে, যেহেতু ১ ফেব্রুয়ারি রবিবার, তাই ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image3
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Recommended image4
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image5
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Related Stories
Recommended image1
WBCS-এক্সিকিউটিভ ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, একগুচ্ছ নতুন পদ তৈরির ঘোষণা নবান্নের
Recommended image2
কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমলেও উধাও জাঁকিয়ে শীতের আমেজ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved