MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • WBCS-এক্সিকিউটিভ ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, একগুচ্ছ নতুন পদ তৈরির ঘোষণা নবান্নের

WBCS-এক্সিকিউটিভ ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, একগুচ্ছ নতুন পদ তৈরির ঘোষণা নবান্নের

WB CM Mamata Banerjee On WBCS Post: রাজ্যে ডব্লিউ বিসিএস বা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বছরের শুরুতেই নতুন পদক্ষেপ নবান্নের। প্রশাসনের এই শীর্ষ পদে আমলাদের নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত পদ তৈরির ঘোষণা। জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 22 2026, 07:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
WBCS অফিসার নিয়োগে অতিরিক্ত পদ তৈরি নবান্নের
Image Credit : Asianet News

WBCS অফিসার নিয়োগে অতিরিক্ত পদ তৈরি নবান্নের

এবার থেকে রাজ্য প্রশাসনের শীর্ষপদে WBCS অফিসার নিয়োগে অতিরিক্ত পদ তৈরির কথা ঘোষণা করল নবান্ন। রাজ্যের প্রশাসনিক ভবনের তরফে এই ঘোষণায় ডব্লিউ বিসিএস বা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে যেমন নতুন-নতুন পদ তৈরি হতে চলেছে। তেমনই আর্থিক দিক থেকেও প্রচুর সুযোগ সুবিধা পেতে চলেছেন রাজ্যের আমলারা বা ডব্লিউ বিসিএস অফিসাররা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
এক্সিকিউটিভ অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চ পদ তৈরির ঘোষণা
Image Credit : Asianet News

এক্সিকিউটিভ অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চ পদ তৈরির ঘোষণা

নবান্ন সূত্রে খবর, রাজ্যের আমলা বা এক্সিকিউটিভ অফিসার পদে (WBCS) পদে নিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ উচ্চ পদ তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। সূত্রের খবর, ডব্লিউবিসিএস ক্যাডারে যুগ্মসচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে।

Related Articles

Related image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Related image2
কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমলেও উধাও জাঁকিয়ে শীতের আমেজ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
35
বাড়ছে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে পদের সংখ্যা
Image Credit : stockPhoto

বাড়ছে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে পদের সংখ্যা

তবে শুধু WBCS অফিসার পদেই নয়। বাড়ছে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে পদের সংখ্যাও। নবান্নের তরফে ঘোষণায় আরও জানা গিয়েছে যে, একইসঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ‌্যা বাড়ানো হতে চলেছে। ফলে একই সঙ্গে যেমন রাজ্যের প্রশাসনিক স্তরে বাড়ছে আমলাদের সংখ্যা। তেমনই বাড়তে চলেছে ক্যাডার অফিসারদের বেতন কাঠামো-ও। 

45
বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের তরফে
Image Credit : SOCIAL MEDIA

বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের তরফে

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বুধবার  একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। সেখান থেকে জানা গিয়েছে যে, জয়েন্ট সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২১) ক্ষেত্রে অনুমোদিত ছিল ২৫০টি পদ। নতুন করে ১০০ যুক্ত হওয়ায় মোট পদের সংখ্যা দাঁড়াল ৩৫০। স্পেশাল সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২৪) ক্ষেত্রে আগে ছিল ১০০টি পদ। ৪০টি নতুন পদ যুক্ত হয়ে হল ১৪০টি।

55
নতুন পদ তৈরিতে রাজ্যের রোপা রুল
Image Credit : Getty

নতুন পদ তৈরিতে রাজ্যের রোপা রুল

আরও জানা গিয়েছে যে, ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে-লেভেলে নতুন পদগুলি কার্যকর হবে। এবং নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাডিশন্যাল সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ৩৫০টির ক্ষেত্রে ১৪০টি পদ, কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। যারফলে ধারাবাহিক প্রমোশনের ক্ষেত্রে WBCS অফিসার পদের জট অনেকটাই কাটতে চলেছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Salary Hike: পুজোর মধ্যেই পকেটে বাড়তি টাকা! এই কর্মীদের জন্য নবান্নের বড় ঘোষণা, বাড়ল বেতন
Recommended image2
Durga Puja 2026: 'গন্তব্যের দিকে যাত্রাই আসল পরিচয়,' নজর কাড়ছে রামকৃষ্ণ নগর সমিতির মণ্ডপ
Recommended image3
Today’s News in Bengali Live: ককরোচ পার্টির পাল্টা দিল্লিতে পথে লাল হিট জনতা পার্টি, পোড়ানো হল রাহুল-ধ্রুব রাঠির কুশপুতুল
Recommended image4
Kolkata Metro: অষ্টমীর সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ, চলছে কাটা সার্ভিস
Recommended image5
CPIM On Cal HC: যাদবপুরে বুকস্টলে শাসক শিবিরের বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম
Related Stories
Recommended image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Recommended image2
কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমলেও উধাও জাঁকিয়ে শীতের আমেজ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved