MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এসআইআর-এর শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র? কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

এসআইআর-এর শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র? কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Cal HC On Sir: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় ব্যবহার করা যাবে কীনা ওবিসি শংসাপত্র তা  নিয়ে এবার নিজেদের অবস্থান জানাল কলকাতা হাইকোর্ট। কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 25 2025, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর ওবিসি শংসাপত্র নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
Image Credit : Social Media

এসআইআর-ওবিসি শংসাপত্র নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

চলছে রাজ্যজুড়ে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শেষ মুহুর্তের কাজ। শীঘ্রই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে এবার পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানিতে ২০১০ সালের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র ব্যবহার করা যাবে কিনা, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকেই। জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তা কারণ সহ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মামলাকারীদের জানিয়ে দিতে হবে কমিশনকে। এমনই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে আদালত?
Image Credit : Social Media

কী বলছে আদালত?

সূত্রের খবর, গতবছরের ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। সেই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সমীক্ষা করতে হবে। 

Related Articles

Related image1
বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য
Related image2
বড়দিনে শীতে জবুথবু বাংলা, বছর শেষের আগে কতটা নামল পারদ? রইল বিরাট আপডেট
35
আদালতে ওবিসি মামলা
Image Credit : Social Media

আদালতে ওবিসি মামলা

এদিকে তারপরই নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে বলে জানায় আদালত। সেই মতো রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে। তা নিয়েও পরে মামলা হয় হাইকোর্টে। সুপ্রিম কোর্টেও গড়ায় সেই মামলা। তবে রাজ্যের নতুন করে ওবিসি বিজ্ঞপ্তির উপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

45
কমিশনের তত্ত্বাবধানে নথি যাচাই
Image Credit : Social Media

কমিশনের তত্ত্বাবধানে নথি যাচাই

রাজ্যে এসআইআর-এর খসড়া ভোটার তালিকা তৈরির পর খুব শীঘ্রই শুরু হবে নথি যাচাই এবং শুনানির কাজকর্ম। সেখানে প্রামাণ্য নথি হিসেবে কমিশন যে ১৩টি নথির কথা বলেছে, তার মধ্যে রয়েছে তপশিলি জাতি, জনজাতি এবং ওবিসি শংসাপত্র। কিন্তু গত বছর কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরই রাজ্যে ইস্যু সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয় এবং সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছিল ভবিষ্যতে, ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট আর কোথাও ব্যবহার করা যাবে না।

55
কমিশনকে যাচাইয়ের নির্দেশ
Image Credit : Social Media

কমিশনকে যাচাইয়ের নির্দেশ

হাইকোর্টের নির্দেশ মতো রাজ্যের এসআইআর-এও যেন বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা না হয়, সেই আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশনকেই নির্দেশ দিল আদালত। এবং তার ডেডলাইনও বেঁধে দিয়েছে হাইকোর্ট। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মামলাকারীদের তা কারণ সহ জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image2
সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Recommended image3
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image4
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image5
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Related Stories
Recommended image1
বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য
Recommended image2
বড়দিনে শীতে জবুথবু বাংলা, বছর শেষের আগে কতটা নামল পারদ? রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved