MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম-শেষ মেট্রোর সময়

দীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম-শেষ মেট্রোর সময়

Kolkata Metro: উৎসবের মরশুম এখনও শেষ হয়ে যায়নি। সামনেই কালীপুজো। আর কালীপুজোতেও এবার থাকছে  বাড়তি মেট্রো পরিষেবা। জানুন দিনের প্রথম ও শেষ মেট্রো কখন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 18 2025, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কালীপুজোয় বাড়তি মেট্রো
Image Credit : MODI'S X HANDEL

কালীপুজোয় বাড়তি মেট্রো

কালীপুজো উপলক্ষে দূরদুরান্তের দর্শনার্থীদের কথা মাথায় রেখে থাকছে বাড়তি মেট্রো পরিষেবা। তবে যেহেতু এবার সোমবার কালীপুজো পড়েছে ওই দিন বেশিরভাগ অফিসকাছাড়ি বন্ধ থাকবে। ফলে ব্লু লাইনে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৫৪  মিনিট থেকে। এবং শহিদ  ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা  ৫৪ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বাড়ছে রাতের মেট্রোর সময়সীমা
Image Credit : MODI'S X HANDEL

বাড়ছে রাতের মেট্রোর সময়সীমা

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, রাতের মেট্রোর সময় সূচিতে কিছুটা বদল আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। অন্যান্য দিন এই রুটে শেষ মেট্রো ছেড়়ে যায় রাত ৯টা ২৮ মিনিটে। এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

Related Articles

Related image1
সপ্তাহান্তে হাওয়া বদল! কবে থেকে বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? রইল বিরাট আপডেট
Related image2
লাগাতার উস্কানির অভিযোগ, লেহ-র ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলো কেন্দ্র
35
গ্রিন লাইনে মেট্রো পরিষেবা
Image Credit : stockPhoto

গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

কালীপুজোর দিনে গ্রিন লাইন মেট্রো পরিষেবাতেও কিছুটা বদল ঘটছে। সোমবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৬টির পরিবর্তে মোট ১২৪টি মেট্রো চলবে। তবে  দিনের শুরু এনং শেষ মেট্রোর সময় সূচিতে কোনও বদল হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

45
গ্রিন লাইনে প্রথম মেট্রো কখন?
Image Credit : Asianet News

গ্রিন লাইনে প্রথম মেট্রো কখন?

গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে। এবং রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে। 

55
ইয়েলো লাইনেও মেট্রোর সময় সূচিতে বদল
Image Credit : our own

ইয়েলো লাইনেও মেট্রোর সময় সূচিতে বদল

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো রুটে ১২০টির বদলে ৫২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল এবং রাতের মেট্রোর সময় বদলাচ্ছে। সকাল ৭টা ৫৫ মিনিটের বদলে সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং সকাল ৮টার বদলে সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়়া প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
সপ্তাহান্তে হাওয়া বদল! কবে থেকে বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? রইল বিরাট আপডেট
Recommended image2
লাগাতার উস্কানির অভিযোগ, লেহ-র ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলো কেন্দ্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved