MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দু-দিনের বঙ্গ সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

দু-দিনের বঙ্গ সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Droupadi Murmu Kolkata Visit: দু-দিনের বঙ্গ সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৩১ জুলাই পর্যন্ত বাংলাতেই থাকবেন রাষ্ট্রপতি। রয়েছে একাধিক কর্মসূচি। দেখুন বিশদে ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 30 2025, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image Credit : Twitter

কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ফের বঙ্গ সফরে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সরকারি সূত্রে খবর, বুধবার দুপুরে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ পৌঁছে, কল্যাণীর এমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও রয়েছে রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
যোগ দেবেন AIIMS-কল্যাণীর অনুষ্ঠানে
Image Credit : X@@narendramodi

যোগ দেবেন AIIMS-কল্যাণীর অনুষ্ঠানে

সূত্রের খবর, AIIMS-কল্যাণীর অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারে করে বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ আবার কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি সড়কপথে দক্ষিণেশ্বর কালীমন্দিরে যাবেন এবং সেখানেই আরতি দর্শন ও পুজো দেবেন বলে জানা গিয়েছে। পুজো শেষে তিনি সোজা রাজভবনে ফিরে রাত কাটাবেন। আপাতত এটাই রাষ্ট্রপতির আজকের কর্মসূচি। এমনটাই খবর মিলেছে। 

Related Articles

Related image1
রাশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি, ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া
Related image2
আরজি.কর মামলার মোড় ঘোরাতে চাইছেন সন্দীপ ঘোষ? প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ
35
একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাষ্ট্রপতি
Image Credit : Social Media

একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাষ্ট্রপতি

৩১ জুলাই সকাল ৯টা ২০ থেকে ৯টা ৫০ পর্যন্ত রাজভবনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর সকাল ১০টা নাগাদ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন তিনি। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে। রয়েছে একাধিক সতর্কবার্তা। 

45
সড়ক পথে যান নিয়ন্ত্রণে জোর
Image Credit : Social Media

সড়ক পথে যান নিয়ন্ত্রণে জোর

কলকাতা পুলিশ সূত্রে খবর, রাষ্ট্রপতির সফর ঘিরে মহানগরের একাধিক রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকছে। ৩০ জুলাই বুধবার বিকেল ৪:৩০টে - রাত ৯টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ থাকবে শহরের এই রাস্তাগুলোতে। 

সিথি ক্রসিং

বি টি রোড

টালা ব্রিজ

বিধান সরণি

শ্যামবাজার পাঁচমাথা

ভবানীপুর থেকে বি.বি.ডি. বাগ হয়ে আর.আর. অ্যাভিনিউ পর্যন্ত। 

55
৩১ জুলাই বৃহস্পতিবারও রাষ্ট্রপতির সফরে যান নিয়ন্ত্রণ
Image Credit : Asianet News

৩১ জুলাই বৃহস্পতিবারও রাষ্ট্রপতির সফরে যান নিয়ন্ত্রণ

৩১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮:৩০টা - দুপুর ১টা পর্যন্ত থাকবে যান চলাচলের উপর বিধি নিষেধ। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভর্মা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞাগুলি সাধারণ নিয়মের অতিরিক্ত এবং রাষ্ট্রপতির সফর শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। যে রাস্তায় এই নিয়ম বলবৎ থাকবে সেগুলি হল-

আর.আর. অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ই.এম. বাইপাস, হিডকো ক্রসিং সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। এছাড়াও নাগরিকদের যানজট এড়াতে ওই দিনগুলোতে বিকল্প রুট ব্যবহার ও সময়মতো রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বর্ষার সঙ্গে নস্ট্যালজিয়া আর খিচুড়ির সঙ্গে ইলিশ, বাঙালির আর কী চাই!
Recommended image2
Vidyasagar Setu: রবিবার সকালে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, যেতে হবে বিকল্প পথে
Recommended image3
Liquor Price Hike: রাজ্যে মদের দাম বাড়ছে ১ অক্টোবর থেকে, কোন ব্র্যান্ডের বোতলপিছু কত টাকা?
Recommended image4
Kolkata Metro: রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো বন্ধ, কখন থেকে কখন, জেনে নিন
Recommended image5
Calcutta High Court: খালি করতেই হবে অভিষেকের অফিস? ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Related Stories
Recommended image1
রাশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি, ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া
Recommended image2
আরজি.কর মামলার মোড় ঘোরাতে চাইছেন সন্দীপ ঘোষ? প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved