MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar-কাণ্ডে ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল, CBIকে ১২ পাতার রিপোর্ট

RG Kar-কাণ্ডে ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল, CBIকে ১২ পাতার রিপোর্ট

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে সিবিআই -এর হাতে এল বিস্ফোরক তথ্য। তথ্য তুলে দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 24 2024, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আরজি কর হত্যাকাণ্ড
Image Credit : other

আরজি কর হত্যাকাণ্ড

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে গত ৮ অগাস্ট উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেহ। এই ঘটনার পর কেটে গেছে চার মাসেরও বেশি সময়। কিন্তু এখনও রহস্যের সমাধান করতে পারেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কেন্দ্রীয় ফরেন্সিক দলের রিপোর্ট
Image Credit : other

কেন্দ্রীয় ফরেন্সিক দলের রিপোর্ট

ঘটনার প্রায় চার মাস পরে সিবিআই হকে পেল কেন্দ্রীয় ফরেন্সিক দলের রিপোর্ট। যা প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে আবার কি নতুন করে শুরু করতে হবে আরজি কর তদন্ত।

310
আরজি করের ক্রাইম সিন নিয়েই প্রশ্ন
Image Credit : other

আরজি করের ক্রাইম সিন নিয়েই প্রশ্ন

আরজি করের সেমিনার রুম নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক দলের রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে আরজি করের সেমিনার রুম, যেখান থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছে সেখানে নাকি নির্যাতিতার সঙ্গে কিছুই ঘটেনি।

410
১২ পাতার রিপোর্ট
Image Credit : other

১২ পাতার রিপোর্ট

সূত্রের খবর কেন্দ্রীয় ফরেন্সিক দল আরজি কর-কাণ্ডে ১২ পাতার রিপোর্ট তৈরি করেছে। সেখানে বলা হয়েছে সেমিনার রুম ক্রাইম সিন নয়।

510
প্রমাণ নেই
Image Credit : other

প্রমাণ নেই

সূত্রের খবর কেন্দ্রীয় ফরেন্সিক দলের রিপোর্টে বলা হয়েছে, সেমিনার রুমে নির্যাতিতার সঙ্গে ধস্তাধস্তির কোনও প্রমাণ নেই। তাই সেমিনার রুম ক্রাইম সিন নয় বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

610
ক্রাইম সিন বদল!
Image Credit : other

ক্রাইম সিন বদল!

কেন্দ্রীয় ফরেন্সিক দলের এই রিপোর্টের পরই ক্রাইম সিন বদলের তত্ত্ব আরও জোরাল হয়েছে। কারণ তদন্তের শুরুতে সিবিআই-এর দাবি করেছিল ঘটনার ক্রাইম সিন বদল করা হয়েছে বা ক্রাইম সিনের চরিত্র বদল করা হয়েছে। আদালতেও একই দাবি করেছিল সিবিআই।

710
কেন এই ঘটনা?
Image Credit : other

কেন এই ঘটনা?

কেন্দ্রীয় ফরেন্সিক দলের রিপোর্টের পরই স্বভাবতই প্রশ্ন উঠছে কেন বদল করা হল ক্রাইম সিন, কাদের আড়াল করতে এই কাণ্ড।

810
প্রভাবশালীর হাত!
Image Credit : other

প্রভাবশালীর হাত!

পাশাপাশি প্রশ্ন উঠছে একটি খুন ও ধর্ষণের ঘটনার ক্রাইম সিন বদল কিন্তু সোজা কথা নয়। তাও আবার আরজি করের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। তাই এই ঘটনায় কোনও প্রভাবশালীর হাত থাকতে পারে কিনা তাই নিয়েও উঠছে প্রশ্ন।

910
৩ ঘণ্টা ধরে তথ্য সংগ্রহ
Image Credit : other

৩ ঘণ্টা ধরে তথ্য সংগ্রহ

আরজি কর কাণ্ডে তদন্তের জন্য গত ১৪ অগাস্ট হাসপাতালে যায় কেন্দ্রীয় ফরেন্সিক দলের সদস্যরা। তিন ঘণ্টা ৪৪ মিনিট ধরে তথ্য সংগ্রহ করে। সেমিনার রুমের পাশাপাশি করিডোর আর লিফট- সর্বত্রই খতিয়ে দেখেছিল। তারপরই এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক দল।

1010
রক্তের দাগ
Image Credit : other

রক্তের দাগ

আরজি কর কাণ্ডে শুধুমাত্র ম্যাট্রেসে মাথা আর পেটের নিচের রক্তের দাগ পাওয়া গিয়েছে। সিবিআই এই দেখে প্রাথমিকভাবে অনুমান করেছিল ক্রাইম সিনের চরিত্র বদল করা হয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: ক্যামাকস্ট্রিট কাণ্ডে নতুন করে আইনি বিপাকে অভিষেক, তৃণমূল সাংসদকে সমন পুলিশের
Recommended image2
Lionel Messi: মেসির অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Recommended image3
WB Weather Update: দ্বিমুখী সংকট! ভারী বৃষ্টির মাঝেই নেপালের বিপর্যয়ের ফলে গঙ্গার জলস্তরে কড়া নজর!
Recommended image4
Mamata Banerjee: তৃণমূল ছাত্র পরিষদের সভায় নিয়ম মানেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
Recommended image5
বেআইনি বিলবোর্ডের পরে এবার দখলদারির অভিযোগ! ক্যামাকস্ট্রিটে অভিষেদের অফিস নিয়ে নতুন বিতর্ক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved