Speaker Rathindra Bose: সবাইকে চমকে দিয়ে রথীন্দ্রনাথ বসুকে কেন অধ্যক্ষ বাছলেন মুখ্যমন্ত্রী? আসল কারণ জানালেন শুভেন্দু

Speaker Rathindra Bose: বড় চমক রাজ্য রাজনীতিতে! অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে মনোনিত হলেন রথীন্দ্রনাথ বসু। শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষের উপস্থিতিতে নতুন দায়িত্ব গ্রহণ। কেন এই সিদ্ধান্ত? আসল সমীকরণ জানুন।

Share this Video

Speaker Rathindra Bose:অধ্যক্ষ বাছাইয়ে বড় চমক শুভেন্দুর, প্রথমবারের বিধায়ক রথীন্দ্রনাথই বসছেন স্পিকারের চেয়ারে

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাজ্য রাজনীতিতে বড় চমক। সবাইকে অবাক করে দিয়ে অষ্টাদশ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে বেছে নেওয়া হলো রথীন্দ্রনাথ বসুকে। কোচবিহার দক্ষিণের এই বিধায়ক এবারই প্রথম বিধানসভায় পা রেখেছেন। প্রথমবার বিধায়ক হয়েই সরাসরি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তাঁর বসা নিয়ে ইতিমধ্য়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কেন রথীন্দ্রনাথকে বেছে নেওয়া হলো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রথীন্দ্রনাথ বসুর স্বচ্ছ ভাবমূর্তি এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতাই তাঁকে এই পদের যোগ্য করে তুলেছে। উত্তরবঙ্গের উন্নয়ন এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর বিধানসভায় তুলে ধরার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন বিধানসভায় রথীন্দ্রনাথ বসুকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী বলেন, "রথীন্দ্রনাথ বাবু একজন দক্ষ মানুষ। তাঁর নেতৃত্বে বিধানসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে।"

নতুন দায়িত্ব পাওয়ার পর রথীন্দ্রনাথ বসু মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কোচবিহার থেকে উঠে এসে বিধানসভার সর্বোচ্চ আসনে বসা উত্তরবঙ্গের জন্য এক বিশেষ পাওনা হিসেবেই দেখা হচ্ছে।

Related Video