MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরজি কর হাসপাতালে চিকিৎসক ধুর্ষণ ও খুনের রহস্যে নতুন মোড়, সিবিআই-এর নজরে ৩ ঘর

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধুর্ষণ ও খুনের রহস্যে নতুন মোড়, সিবিআই-এর নজরে ৩ ঘর

সিবিআই-এর দাবি, আরজি কর হাসপাতালের সেমিনার রুমে খুন ও ধর্ষণের ঘটনা ঘটেনি। তাহলে কোথায় খুন? নজরে সেমিনার রুম সংলগ্ন ৩টি ঘর।

3 Min read
Author : Saborni Mitra
Published : Sep 02 2024, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
আরজি করে খুন
Image Credit : Getty

আরজি করে খুন

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে কোথায় খুন আর ধর্ষণ করা হয়েছে- তার উত্তর এখনও পায়নি সিবিআই। প্রাথমিক তদন্তে সিবিআই-এর দাবি সেমিনার রুমে নির্যাতিতাকে ধর্ষণ আর খুন করা হয়নি। প্রশ্ন তাহলে কোথায় ঘটেছে। এমন ঘটনা। তারই উত্তর খুঁজছে সিবিআই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
আদালতে সিবিআই-এর দাবি
Image Credit : other

আদালতে সিবিআই-এর দাবি

আগেই সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করেছে ক্রাইম সিন সেমিনার রুম নয়। অন্যত্র। এই সূত্র ধরেই এগিয়ে চলেছে সিবিআই। প্রাথমিক তদন্তে সিবিআই-এর অনুমান আরজি কর হাসপাতালেই খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। হাসপাতালের বাইরে কিছুই হয়নি।

312
অন্য ঘর
Image Credit : other

অন্য ঘর

সিবিআই সূত্রের খবর, সেমিনার রুমের আশপাশের ঘরেই খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। মৃতার দেহ এনে সেমিনার রুমে রেখে দেওয়া হয়নি। এমনভাবে রাখা হয়েছিল যাতে কেউ দেখলেই মনে করতে পারে মেয়েটি ঘুমিয়ে রয়েছে।

412
সিবিআই-এর নজর
Image Credit : other

সিবিআই-এর নজর

সিবিআই বর্তমানে সেমিনার রুম,তারই লাগোয়া একটি ঘর আর তারও ভিতরের একটি ঘর নজরে রেখেছে। তিনটি ঘরের কোনও একটি আসল ক্রাইম সিন- তেমনই মনে করেছে তদন্তকারীরা।

512
ভাঙা শৌচালয়
Image Credit : other

ভাঙা শৌচালয়

আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার কয়েক দিন পরেই সেমিনার রুম লাগোয়া একটি ঘর আর শৌচালয় ভাঙার কাজ শুরু হয়েছিল। সেই সময় অনেকেই দাবি করেছিলেন যে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। যদিও সিবিআই বলেছে, শংশ্লিষ্ট দুটি ঘরে সেই রাতে লোক চলাচলের কোনও প্রমাণ নেই।

612
দুটি ঘর
Image Credit : other

দুটি ঘর

সিবিআই সূত্রের দাবি,সেমিনার রুম লাগোয়া যে দুটি ঘর রয়েছে তারই একটিতে হয়েছিল সেই ঘজন্য ঘটনা। তাই দুটি ঘরের দিকেই বেশি নজর দিচ্ছে সিবিআই। কারণ একটি ঘরে বেড রয়েছে। সেখানে রোগী দেখার কাজ হলেও কোগী ভর্তি করা হত না।

712
সেই রাতে...
Image Credit : other

সেই রাতে...

সিবিআই সূত্রের খবর সেই রাতে সেমিনার রুম ও তার পাশের দুটি রুমে নির্যাতিতা ও কয়েক জনের যাতায়াতের তথ্য তাদের হাতে রয়েছে। যে ঘর আর শৌচাগার ভেঙে ফেলা হচ্ছিল সেখানে সেই রাতে কেউ যায়নি বলেও অনুমান তদন্তকারীদের।

812
রাত ৯টার পরে
Image Credit : other

রাত ৯টার পরে

সিবিআই সূত্রের দাবি, ৮ অগাস্ট রাত ৯টার পরে নির্যাতিতা ও বেশ কয়েকজন সেমিনার রুম ও তার লাগোয়া দুটি ধরে কয়েক বার যাতায়াত করেছে - তেমনই তথ্য তাদের হাতে এসেছে।

912
সূত্রের উৎস
Image Credit : Asianet News

সূত্রের উৎস

সিবিআই সূত্রের খবর নিহত চিকিৎসক ও কয়েক জনের মোবাইল ফোন ট্র্যাক করেই তাদের হাতে এই গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। আর সেই মত সংশ্লিষ্ট দুটি ঘরেই রয়েছে তাদের কড়া নজর।

1012
সিবিআইএর নজরে বাবা - মায়ের অভিযাগ
Image Credit : Asianet News

সিবিআইএর নজরে বাবা - মায়ের অভিযাগ

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাট করতে চেয়েই নির্যাতিতার দেহ দ্রুত দাহ করা হয়েছে। এই অভিযোগ পরিবার ও আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের। সেই দিকটিও নজর দিচ্ছে সিবিআই। খতিয়ে দেখা হচ্ছে বাবা ও মায়ের অভিযোগপত্র।

1112
সময়- কোথায় গেল
Image Credit : Getty

সময়- কোথায় গেল

নির্যাতিতার বাবার সই করা যে অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর করা হয়েছে তাতে কোনও সময়ের উল্লেখ নেই। সিবিআই সূত্রের খবর, সময়ের উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ। তাই কেন বাবা ও অভিযোগপত্র গ্রহণকারী পুলিশ কর্মী সময়ের উল্লেখ করেননি সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

1212
নজরে প্রভাবশালী
Image Credit : Getty

নজরে প্রভাবশালী

সিবিআই-র নজরে রয়েছে নির্যাতিতার প্রতিবেশী এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা। কারণ সেই ব্যক্তির তৎপরতায় দ্রুত দেহ সৎকার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কিন্তু কেন সেই ব্যক্তি শেষকৃত্যের জন্য তাড়া দিচ্ছিলেন তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর বাজারে বেহাল দশা, ফল-ফুল, শাকসবজির দামে বেচাকেনা তলানিতে
Recommended image2
জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা উধাও, ভাইয়ের সই জালের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
Recommended image3
CPIM Jadavpur Rally: যাদবপুরে পাল্টা মিছিল বামেদের! বিজেপির বিরুদ্ধে স্লোগান, একযোগে আক্রমণ সুজন-সেলিমের
Recommended image4
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image5
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved