MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar Protest: কেমন আছে অনশনকারী জুনিয়র ডাক্তাররা? দিনে ২ বার রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

RG Kar Protest: কেমন আছে অনশনকারী জুনিয়র ডাক্তাররা? দিনে ২ বার রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

আমরণ অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন চিকিৎসক। তাদের চিকিৎসা চলছে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে। অসুস্থ অনশনকারীরা বর্তমানে কেমন রয়েছে? রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Oct 18 2024, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আন্দোলনের ১৪ দিন
Image Credit : Getty

আন্দোলনের ১৪ দিন

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন জ ১৪ দিনে পড়েছে। বর্তমানে অনশন মঞ্চে রয়েছেন ৮ জন। ৫ জন জুনিয়র ডাক্তার অসুস্থ হয় হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন একজন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
আরজি কর আন্দোলন
Image Credit : Getty

আরজি কর আন্দোলন

৯ আগস্ট আরজি করের তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর কেটে গেছে প্রায় দুই মাস। হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশন আন্দোলনও ১৪ দিনে পা রেখেছে।

310
অনশনে রয়েছেন
Image Credit : Getty

অনশনে রয়েছেন

৫ অক্টোবর থেকে অনশন চালিয়ে যাচ্ছেন, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, স্নিগ্ধা হাজরা। ১১ অক্টোবর থেকে অনশন করছেন পরিচয় পণ্ডা ও আলোলিকা ঘোড়ুই। ১৪ অক্টোবর থেকে অনশন করছেন সন্দীপ মণ্ডল। ১৫ অক্টোবর থেকে অনশনে বসেছেন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী।

410
অসুস্থ হয়েছেন যাঁরা
Image Credit : Getty

অসুস্থ হয়েছেন যাঁরা

হাসপাতালে রয়েছেন, তনয়া পাঁজা, সৌভিক বন্দ্যোপাধ্যায়, পুলন্ত্য আচার্য, অনুষ্টুপ মুখোপাধ্য়ায় ও অলোক বর্মা, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন একমাত্র অনিকেত মাহাত।

510
স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব
Image Credit : Getty

স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব

আমরণ অনশনে বসে অসুস্থ হয়ে পড়া জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে। দিনে দুইবার রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে।

610
স্বাস্থ্য ভবনের নির্দেশ
Image Credit : Asianet News

স্বাস্থ্য ভবনের নির্দেশ

রাজ্যের মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালের সুপারকে ব্যক্তিগত ভাবে অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসার উপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

710
অসুস্থদের জন্য ব্যবস্থা
Image Credit : Asianet News

অসুস্থদের জন্য ব্যবস্থা

অসুস্থ অনশনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। তাদের চিকিৎসার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। বোর্ডে রয়েছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা।

810
প্রতি দিন নজর
Image Credit : Asianet News

প্রতি দিন নজর

প্রতি দিন তাঁদের স্বাস্থ্যের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

910
স্বাস্থ্য ভবনের চিঠি
Image Credit : fb

স্বাস্থ্য ভবনের চিঠি

মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে অসুস্থ অনশনকারীদের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট চেয়ে পাঠালেন স্বাস্থ্যসচিব। তিনি চিঠিতে জানিয়েছেন, অসুস্থ অনশনকারীদের ‘স্টেটাস রিপোর্ট’ প্রতি দিন পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। দিনে অন্তত দু’বার সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

1010
স্বাস্থ্য সচিবের নির্দেশ
Image Credit : Asianet News

স্বাস্থ্য সচিবের নির্দেশ

সংশিষ্ট মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালের সুপারকে বিষয়টি নিশ্চিত করতে বলেছেন স্বাস্থ্যসচিব। আগেও স্বাস্থ্য ভবন অনশন মঞ্চে প্রতিনিধি দল পাঠিয়েছিল।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য থেকে হুমকি, FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
Recommended image2
Yuvashakti scheme update: জুন থেকে মিলবে না যুবশক্তি প্রকল্প? আপাতত নেই কোনও আপডেট! কী বলছে রাজ্য সরকার?
Recommended image3
শুক্র সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি, কবে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা? তারিখ জানাল আবহাওয়া দফতর
Recommended image4
Kolkata Metro: শুরু হচ্ছে তিন বছর ধরে আটকে থাকা কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে বিশেষ বার্তা রেলমন্ত্রীর
Recommended image5
Rajabazar Namaz Row: রাস্তায় নমাজ আটকাতেই পুলিশকে দেখে তেড়ে এল মুসলিম যুবকরা, রণক্ষেত্র রাজাবাজারে নামল আধা সেনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved