MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরজি করের ঘটনা জানাজানি হওয়ার পরেও ওই বিল্ডিংয়েই ছিল সঞ্জয় রায়? বিস্ফোরক তথ্য পেল সিবিআই

আরজি করের ঘটনা জানাজানি হওয়ার পরেও ওই বিল্ডিংয়েই ছিল সঞ্জয় রায়? বিস্ফোরক তথ্য পেল সিবিআই

অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর…২৪ দিন পরেও অধরা সমাধানসূত্র। ৫ই সেপ্টেম্বর সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এরই মধ্যে সামনে এল নয়া তথ্য। আরজি করের ঘটনা জানাজানি হওয়ার পরেও ওই বিল্ডিংয়েই ছিল সঞ্জয় রায়? চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 03 2024, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Asianet News

আর জি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে কী ঘটেছিল ৯ই অগস্ট ভোররাতে? কে বা কারা নৃশংসভাবে ধর্ষণ ও খুন করল ৩১ বছরের ওই চিকিৎসক তরুণীকে? সব প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছে সিবিআই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : TI

প্রায় এক মাস হতে চলেছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার। এরই মধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।

312
Image Credit : X-Pradeep Maikhuri

সঞ্জয় আপাতত জেল হেফাজতে। ঘটনার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নেমেছেম কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেখানেই গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এক বিশেষ ঘটনা।

412
Image Credit : Asianet News

তদন্তকারীদের সূত্রে খবর, ৮ অগস্ট রাত থেকে ৯ অগস্ট সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে যাতায়াতকারী সকলের মোবাইলের 'কল ডিটেলস' এবং 'টাওয়ার লোকেশন' পরীক্ষা করা হচ্ছে।

512
Image Credit : other

বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই রাতে কর্তব্যরত জুনিয়র-সিনিয়র চিকিৎসক, নিরাপত্তা কর্মী এবং নার্সদের অবস্থান মোবাইল থেকে নিশ্চিত ভাবে জানার চেষ্টা চলছে।

612
Image Credit : other

এই সব তদন্তপ্রক্রিয়ার মধ্যেই সিবিআই জানতে পেরেছে আরেক তথ্য, যা মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট!

712
Image Credit : Kolkata police

আরজি করের ঘটনা জানাজানি হওয়ার পরেও ওই বিল্ডিংয়েই ছিল সঞ্জয় রায়? চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রে।

812
Image Credit : Asianet News

সিবিআই সূত্রে খবর, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। সিবিআই সোমবার বয়ান রেকর্ড করে পিনাকির। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া হয় তাঁকে।

912
Image Credit : Asianet News

সিবিআইয়ের কাছে পিনাকির দাবি, ঘটনার দিন বৃহস্পতিবার ৮ অগাস্ট সন্ধে ৬.৩০ টার সময় ধৃত সঞ্জয় রায়কে দেখেন উপরে উঠতে। ফের শুক্রবার ৯ অগাষ্ট, ঘটনার পরদিন সকাল ১০টা নাগাদ নামতে দেখেন সঞ্জয়কে।

1012
Image Credit : Asianet News

এখানেই প্রশ্ন উঠছে, ঘটনা জানাজানি হয় হাসপাতালে ৯ অগাস্ট সাড়ে ৯ টার সময়। নিরাপত্তারক্ষীর দাবি, সকাল ১০ টায় ধৃত সঞ্জয় রাইকে তিনি দেখেছিলেন বিল্ডিং থেকে নামতে।

1112
Image Credit : Asianet News

সঞ্জয় মাঝে মধ্যে রোগীভর্তির জন্য আসত ওই বিল্ডিংয়ে এমনটাই দাবি পিনাকির। সঞ্জয়কে সিভিক হিসেবে চিনতেন বলে দাবি পিনাকির।

1212
Image Credit : Getty

বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পিনাকিকে। আরও কয়েকজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আজ রবিবারও খুলছে সরকারি ব্যাঙ্ক! সব পরিষেবা পাবেন? ৩ দিনের ধর্মঘটের আগে বড় সিদ্ধান্ত
Recommended image2
WB Weather Update: আজ থেকেই বদলাবে আবহাওয়ার পরিস্থিতি! পুজোর আগে বৃষ্টি কি পিছু ছাড়বে?
Recommended image3
Now Playing
Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
Recommended image4
Dilip Ghosh News: দুর্গাপুজোয় দখলদারির অভিযোগ? কলকাতায় ফিরেই স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের
Recommended image5
WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার এই নয়া পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved