MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • গরমে ঘেমেনেয়ে অফিস যাওয়ার দিন শেষ! অগাস্টেই শুরু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা

গরমে ঘেমেনেয়ে অফিস যাওয়ার দিন শেষ! অগাস্টেই শুরু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা

Sealdah Ranaghat AC Local Train: গরমে ঘেমেনেয়ে অফিসে যাওয়ার দিন বোধহয় এবার শেষ হতে চলল। চলতি মাসেই শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা। কোন কোন রুটে মিলবে এই সার্ভিস? বিশদে জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 04 2025, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কবে থেকে শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা?
Image Credit : Social Media

কবে থেকে শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা?

চলতি মাসের ১০ অগাস্ট থেকে শুরু হতে পারে এসি লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেন।। রানাঘাট থেকে সকালবেলা অফিস টাইমে এই ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে এবং শিয়ালদহ থেকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এই এসি লোকাল ট্রেন। মূলত যে টাইমে সবথেকে বেশি ভিড় থাকে সেই সময় চলবে এই এসি লোকাল ট্রেন। এই পরিষেবার শুরুর দিন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ একাধিক সাংসদরা। খবর রেলওয়ে সূত্রে। 

25
শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হতে চলেছে এসি লোকাল
Image Credit : Social Media

শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হতে চলেছে এসি লোকাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে শিয়ালদহ ডিভিশনে। খুব শীঘ্রই যাত্রীদের জন্য শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অগাস্ট এই আধুনিক ট্রেন পরিষেবার উদ্বোধন হতে পারে। যদিও এখনও সরকারি ভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি। প্রাথমিকভাবে এই এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাট রুটে চলবে। আধুনিক এই ট্রেনে থাকবে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং সিস্টেম-এর মতো উন্নত প্রযুক্তি। নিরাপত্তা ও যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ।

Related Articles

Related image1
গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন বহু মানুষ
Related image2
AC Local Train: গরমে অফিস জার্নিতে আরাম দেবে এসি লোকাল ট্রেন, কবে থেকে শুরু পরিষেবা?
35
ভাড়া ও টিকিট সংক্রান্ত তথ্য
Image Credit : Social Media

ভাড়া ও টিকিট সংক্রান্ত তথ্য

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট শাখায় কৃষ্ণনগর পর্যন্ত আপাতত মিলবে আপ ও ডাউন লাইনে এই পরিষেবা। এর জন্যও রেলের তরফে যাত্রীদের জন্য ভাড়াও নির্দিষ্ট করা হয়েছে। তবে সাধারণ লোকাল ট্রেনের থেকে এসি লোকাল ট্রেনের ভাড়া একটু বেশিই হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

১০ কিমি পর্যন্ত ভাড়া: ২৯ টাকা। 

১১-১৫ কিমি রেঞ্জের জন্য ভাড়া: ৩৭ টাকা

মাসিক পাসের দাম: ৫৯০ টাকা থেকে ৭৮০ টাকা পর্যন্ত। তবে (দূরত্বভিত্তিক)। 

45
এসি ট্রেনের ভাড়া প্রায় সাতগুণ বেশি!
Image Credit : Social Media

এসি ট্রেনের ভাড়া প্রায় সাতগুণ বেশি!

অন্যদিকে, নন-এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া যেখানে মাত্র ৫ টাকা সেখানে এসি ট্রেনের ভাড়া প্রায় সাতগুণ বেশি। তবুও, রেল কর্তৃপক্ষের মতে, ট্যাক্সি বা প্রাইভেট গাড়ির তুলনায় অনেকটাই সাশ্রয়ী এবং আরামদায়ক হবে এই যাত্রা। সেই কারণে, এই ট্রেন যথেষ্ট জনপ্রিয় হবে বলেই আশাবাদী তারা। এখন শুধু যাত্রী নিয়ে রওনা দেওয়ার অপেক্ষা। 

55
সাধারণ টিকিট কেটে ওঠা যাবে না এসি লোকাল ট্রেনে?
Image Credit : Asianet News

সাধারণ টিকিট কেটে ওঠা যাবে না এসি লোকাল ট্রেনে?

সাধারণ (নন-এসি) লোকালের টিকিট কেটে এসি ট্রেনে চড়া যাবে না। এই নিয়ম ভাঙলে এসি ট্রেনের সর্বোচ্চ ভাড়ার সঙ্গে ২৫০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে। এজন্য বিশেষ চেকিং-এর ব্যবস্থাও থাকবে বলে রেল সূত্রে জানা গেছে। রেল দফতর সূত্রে খবর, মুম্বইয়ের এসি লোকাল ট্রেনের মতোই শিয়ালদহ-রানাঘাট রুটে এই পরিষেবা ধীরে ধীরে জনপ্রিয়তা পাবে। রোজকার অফিস যাত্রী, ছাত্রছাত্রী ও মধ্যবিত্তের জন্য এটি হতে পারে আরামদায়ক এবং কার্যকরী বিকল্প। নির্ধারিত দিনে উদ্বোধন হলে, এটি হতে চলেছে শিয়ালদহ ডিভিশনের এক নতুন মাইলফলক। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Candidate List: প্রার্থী তালিকা তৈরি তৃণমূলের, ৭৮ আসনে নতুন মুখ আনতে পারে শাসকদল
Recommended image2
Now Playing
CPIM Protest: তৃণমূলের পর সিপিএম! নির্বাচন কমিশন ঘেরাও সেলিমদের, শুভেন্দুকে নিয়ে মন্তব্য বিমানের! দেখুন
Recommended image3
চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে ফের আতঙ্কে মৃত ৩, শুক্রবার ধর্নায় বসছেন তৃণমূলনেত্রী
Recommended image4
ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল হুমায়ুনের নতুন পার্টি
Recommended image5
বেকার ভাতার তালিকায় নাম নেই? বড় পদক্ষেপ নবান্নের, এই নম্বরে ফোন করলেই মিলবে সমাধান!
Related Stories
Recommended image1
গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন বহু মানুষ
Recommended image2
AC Local Train: গরমে অফিস জার্নিতে আরাম দেবে এসি লোকাল ট্রেন, কবে থেকে শুরু পরিষেবা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved