Shiv Shankar Paul joins TMC: লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দার পর এ বার শিবশঙ্কর পাল। বাংলার আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার রাজনীতিতে যোগ দিলেন। বাংলার প্রাক্তন তারকা পেস বোলার শিবশঙ্কর পাল প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে তৃণমূলে যোগ দিলেন।

Shiv Shankar Paul joins TMC: লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দার পর এ বার শিবশঙ্কর পাল। বাংলার আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার রাজনীতিতে যোগ দিলেন। বাংলার প্রাক্তন তারকা পেস বোলার শিবশঙ্কর পাল প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে তৃণমূলে যোগ দিলেন। কোচবিহারের তুষাণগঞ্জের ৪৫ বছরের প্রাক্তন পেসার শিবশঙ্কর তৃণমূলের টিকিটে ভোটেও লড়তে চলেছেন বলে খবর। সূত্রের খবর, শিবশঙ্করকে বিজেপির দখলে থাকা তুষাণগঞ্জ থেকে টিকিট দিতে চলেছে তৃণমূল। বাংলার হয়ে প্রথম শ্রেণীতে ৬১টি ও লিস্ট-এ র ক্রিকেটে ৬১টি ম্যাচ খেলেন। 

বাংলাকে বহু ম্যাচে জেতানোর কারিগর শিবশঙ্করের ক্রিকেটীয় কেরিয়ার

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ২২০টি উইকেট আছে শিবশঙ্করের। ২০০৪-০৫ মরসুমে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতীয় স্কোয়াডে ডাকা হয়েছিল শিবশঙ্কর-কে। কিন্তু সেই টেস্টে অধিনায়ক রাহুল দ্রাবিড় শুধু একজন পেসার (জাহির খান)-কে খেলানোয় শিবশঙ্কর প্রথম একাদশে জায়গা পাননি। কদিন আগে তৃণমূলে যোগ দেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্য়াথলিট স্বপ্না বর্মন। জলপাইগুড়ির কোনও এক আসন থেকে প্রার্থী হতে পারেন স্বপ্না।

বাংলার প্রাক্তন ক্রিকেটাররা যখন রাজনীতিতে

প্রসঙ্গত, বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি গতবার হাওড়ার শিবপুর থেকে তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হন। বাংলার প্রাক্তন পেসার অশোক দিন্দা পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে জিতে গতবার বিধায়ক হয়েছিলেন। এবারও ময়না থেকে বিজেপির টিকিটে লড়বেন দিন্দা। বাংলার প্রাক্তন অধিনায়ক-অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা হাওড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। পরে তিনি রাজনীতি ছেড়ে দেন।