MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বাড়িতে এসে দিয়ে গিয়েছে SIR ফর্ম? লিখতে ভুল করলে বা জমা না দিলে কী হতে পারে?

বাড়িতে এসে দিয়ে গিয়েছে SIR ফর্ম? লিখতে ভুল করলে বা জমা না দিলে কী হতে পারে?

বাড়ি বাড়ি এসে বিএলও দিয়ে গেছেন এসআইআর ফর্ম। কীভাবে ফিলআপ করবেন, লিখতে গিয়ে ভুল হলে কী করবেন, বা জমা যদি দিতে না পারেন, তাহলে কী হতে পারে? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

3 Min read
Author : Parna Sengupta
Published : Nov 07 2025, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় প্রতিটি পরিবারেই বিতরণ করা হচ্ছে একটি বিশেষ এনুমারেশন ফর্ম (SIR Form)। কিন্তু অনেক ভোটারের মনেই প্রশ্ন, এই ফর্ম কেন দিতে হবে?কীভাবে পূরণ করতে হবে? আর জমা না দিলে কী হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদন। তাই সব কিছু জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

ফর্ম (SIR Form) জমা না দিলে কী হবে?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআর ফর্ম (SIR Form) হাতে পাওয়ার পর তা জমা না দিলে কী হতে পারে? এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলা যেতে পারে যে, এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন।

Related Articles

Related image1
তৃতীয় লিঙ্গের মানুষ কী করে SIR ফর্ম ফিলআপ করবেন? রীতিমত আতঙ্কে ট্রান্সজেন্ডাররা
Related image2
Now Playing
Sukanta Majumdar on SIR : 'তৃণমূল সরকারকে না সরালে রাজ্যে ঠিক মত SIR হবে না', মন্তব্য সুকান্তর
38
Image Credit : Asianet News

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন, তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক। ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় (Draft Roll) অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদানের অধিকার হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও আসতে পারে। তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিন।

48
Image Credit : Asianet News

ফর্ম পূরণের সঠিক নিয়ম

ফর্ম (SIR Form) পূরণের ক্ষেত্রে সামান্য ভুলও বড় জটিলতা তৈরি করতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণের সময় গ্রাহকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। সেই নিয়মগুলি হল –

58
Image Credit : Asianet News

ভাষা: ফর্ম বাংলায় এসেছে, তাই বাংলাতেই পূরণ করা যাবে। তবে কেউ ইংরেজিতে পূরণ করলে সমস্ত অক্ষর বড় হাতের (Capital Letters) হতে হবে।

কালি: নীল বা কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে।

সংখ্যা লিখন: সমস্ত সংখ্যা বা ডিজিট যেমন আধার নম্বর বা ফোন নম্বর ইংরেজিতে (1,2,3) লিখতে হবে। বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না। তবে, নাম, বাবার নাম বা বিধানসভা কেন্দ্রের নাম বাংলায় লেখা যেতে পারে।

68
Image Credit : Asianet News

জমা দেওয়ার সময়সীমা ও পরামর্শ

ফর্ম (SIR Form) হাতে পাওয়ার পর প্রায় এক মাস সময় থাকে জমা দেওয়ার জন্য। তবে শেষ মুহূর্তে না রেখে যত দ্রুত সম্ভব জমা দেওয়াই ভালো। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন –

ফর্মের একটি ফটোকপি আগে করে নিন।

প্রথমে সেই কপিতে সমস্ত তথ্য অনুশীলন হিসেবে পূরণ করুন।

সবকিছু ঠিকঠাক নিশ্চিত হলে মূল ফর্মটি পূরণ করুন।

আপনার এলাকার বিএলও (BLO) জানিয়ে দেবেন কখন তিনি ফর্ম সংগ্রহ করতে আসবেন। প্রয়োজনে ফোনে যোগাযোগ করেও জানা যেতে পারে।

78
Image Credit : Gemini AI

মৃত বা নতুন ভোটারের ক্ষেত্রে কী করবেন?

মৃত ভোটার: পরিবারের কেউ সম্প্রতি মারা গেলে চিন্তার কিছু নেই। মৃত ভোটারের নামে ফর্ম বাড়িতে দেওয়া হবে না। বিএলও নিজের কাছে সেই ফর্ম রেখে যথাযথ দপ্তরে জমা দেবেন।

নতুন ভোটার: যারা সম্প্রতি ১৮ বছর পূর্ণ করেছেন, তাঁদের জন্য আলাদা ফর্ম থাকবে। সেটি পূরণ করে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন।

88
Image Credit : Getty

যদি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম না থাকে, তবুও ফর্ম (SIR Form) পেলে অবশ্যই তা জমা দিতে হবে। ফর্মের নিচের দিকের সেই অংশ ফাঁকা রাখুন। জমা দেওয়ার পর ড্রাফট রোলে আপনার নাম অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে। তখন নির্দিষ্ট ১১টি ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি জমা দিলেই সমস্যার সমাধান হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Journalist Pension: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Recommended image2
Kolkata Weather Update: কলকাতায় মহাদুর্যোগ! একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অন্যদিকে বাড়ছে গঙ্গার জলস্তর
Recommended image3
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image4
Today’s News in Bengali Live: Journalist Pension - সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Recommended image5
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Related Stories
Recommended image1
তৃতীয় লিঙ্গের মানুষ কী করে SIR ফর্ম ফিলআপ করবেন? রীতিমত আতঙ্কে ট্রান্সজেন্ডাররা
Recommended image2
Now Playing
Sukanta Majumdar on SIR : 'তৃণমূল সরকারকে না সরালে রাজ্যে ঠিক মত SIR হবে না', মন্তব্য সুকান্তর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved