MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পূর্ব থেকে সরে বেহালা পশ্চিমে প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়, শোভন 'ছায়া' মুক্ত হতে ঘরে বাইরে লড়াই

পূর্ব থেকে সরে বেহালা পশ্চিমে প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়, শোভন 'ছায়া' মুক্ত হতে ঘরে বাইরে লড়াই

Ratna Cahatterjee: পূর্ব থেকে সরে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়। কঠিন কেন্দ্রে প্রার্থী তিনি। প্রশ্ন এবার কি তিনি জিতে নিজেকে প্রমাণ করতে পারবেন। এই কেন্দ্রে রত্নার লড়াই দলের অন্দর আর বাহিরেও।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 24 2026, 06:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
রত্না চট্টোপাধ্য়ায়
Image Credit : facebook

রত্না চট্টোপাধ্য়ায়

খাতায় কলমে রত্না চট্টোপাধ্য়ায় এখনও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়ের স্ত্রী। তাঁর স্বামীর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের সম্পর্ক এখন রাজ্যে সবথেকে চর্চিত সম্পর্কগুলির মধ্যে অন্যতম। এই অবস্থাতেই তিনি ভোট প্রার্থী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রত্নার কেন্দ্র
Image Credit : facebook

রত্নার কেন্দ্র

রত্না চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গত বছর বিধানসভা নির্বাচনে তিনি শোভন চট্টোপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র বেহাল পূর্বের প্রার্থী হয়েছিলেন। এবার তাঁকে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী করেছেন বেহালা পশ্চিমের।

Related Articles

Related image1
Crime news: রক্তে ভেসে যাচ্ছে পার্লার! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ, ঘটনাস্থলে স্বামী
Related image2
Pakistan Pollution: সন্ত্রাসবাদের সঙ্গে দূষণের বিরুদ্ধে লড়তে হবে! সবথেকে দূষিত দেশ পাকিস্তানকে
310
পার্থ চট্টোপাধ্য়ায়ের কেন্দ্রে
Image Credit : facebook

পার্থ চট্টোপাধ্য়ায়ের কেন্দ্রে

বেহাল পশ্চিম আবার দীর্ঘ দিন ধরেই পার্থ চট্টোপাধ্য়ায়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এি কেন্দ্রের দীর্ঘ ২৫ বছরের বিধায়ক ছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি পার্থ রাজনৈতিক জীবন ওলটপালট করে দেয়। সম্প্রতি জামিনে মুক্ত পার্থ।

410
দলে ফিরলেও টিকিট নেই
Image Credit : Asianet News

দলে ফিরলেও টিকিট নেই

সম্প্রতি দলে ফিরেছিলেন শোভন চট্টোপাধ্যায়। গত বছর ২৫ নভেম্বর সুদূর উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী। কিন্তু তারপরেও শোভনকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। যা নিয়ে একপ্রস্থ জল্পনা শুরু হয়েছে।

510
কঠিন আসনে রত্না
Image Credit : facebook

কঠিন আসনে রত্না

বেহালা পূর্ব শোভনের কেন্দ্র ছিল। সেখানেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন রত্না। এবার তাঁকে যেতে হবে পাশের কেন্দ্রে। তুলনামূলকভাবে কঠিন এই কেন্দ্র।

610
ঘরে বাইরে লড়়াই
Image Credit : facebook

ঘরে বাইরে লড়়াই

বিশেষজ্ঞদের কথায় বেহালা পশ্চিমে রত্নাকে লড়তে হবে ঘরে ও বাইরে। বিজেপি-বাম তো রয়েইছে। তারওপর পার্থ চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের একাংশের সঙ্গেও লড়তে হতে পারে রত্নাকে। কারণ পার্থ চট্টোপাধ্য়ায় জামিনে মুক্তির পর থেকেই তাঁকে প্রার্থী করার দাবি উঠেছিল। তিনিও নিজের এলাকায় ঘুরছিলেন। তাই রত্নার লড়াইটা এবার খুব একটা সহজ হবে না।

710
দল অন্তঃ প্রাণ রত্নার
Image Credit : facebook

দল অন্তঃ প্রাণ রত্নার

তৃণমূলের অন্দরে প্রচলিত রয়েছে দল অন্তঃ প্রাণ রত্নার। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে তিনি বরাবরই দলের জন্য কাজ করেছেন। আর সেই কারণে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক থাকলেও তাঁর দলে ফেরায় তিনি খুশি হয়েছিলেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্য়মে শুভেচ্ছা জানিয়েছিলেন। তাই এবারও বেহালা পশ্চিম কেন্দ্রে ভোট বৈতরণী পার হতে তিনি ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দলের হয়েই কাজ করবেন। আর সেই কারণেই দলের কর্মীদের সাহায্য পাবেন বলেও আশা।

810
প্রচার শুরু
Image Credit : facebook

প্রচার শুরু

ইতিমধ্যেই বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচার শুরু করেছেন রত্না চট্টোপাধ্যায়। রত্নার তেমন ব্যক্তিগত করিশ্মা নেই। কিন্তু দলের জন্য তিনি ২৪ ঘণ্টাই রয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে বেহালা পূর্বের মানুষের পাশে থাকে একাধিকবার প্রমাণ করেছেন তিনি। আর সেই ছবি দেখা যাচ্ছে রত্নার প্রচারে।

910
শোভেনের ছায়া থেকে বেরোতে পারবেন রত্না?
Image Credit : Getty

শোভেনের ছায়া থেকে বেরোতে পারবেন রত্না?

প্রশ্ন একটাই, এবার বেহালা পশ্চিম কেন্দ্রে জিতে কী রত্না চট্টোপাধ্য়ায় শোভন চট্টোপাধ্য়ায়ের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবেন? দলের কর্মী নয়, দলের নেত্রী হিসেবে কি নিজেকে প্রমাণ করতে পারবেন? উত্তর জানা যাবে আগামী ৪ মে।

1010
পাশে পরিবার
Image Credit : our own

পাশে পরিবার

শোভন চট্টোপাধ্যায় পাশে নেই, দীর্ঘ দিন হয়ে গেল। বর্তমানে ছেলে আর মেয়েকে নিয়েই সংসার রত্না চট্টোপাধ্য়ায়। ভোটের প্রচারেও তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছেন। কারণ এটাই রত্নার নিজেকে প্রমাণ করার একটা দুর্দান্ত সুযোগ।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee ED Questioning: টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক, কী জানালেন তিনি?
Recommended image2
Now Playing
Kunal Ghosh: এবার 'ডিম থেরাপি' কুণাল ঘোষকে! দিদির বাড়ির সামনেই ঘটে গেল, দেখুন ভিডিও
Recommended image3
Kunal Ghosh: কুণাল ঘোষকে 'ডিম থেরাপি', কালীঘাট থেকে বেরতেই পচা ডিম ছোড়া হলো বিধায়কের মাথায়
Recommended image4
Suvendu Adhikari: বঙ্গ রাজনীতিতে অন্য সমীকরণ! শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে মমতার বৌদি সঙ্গে ববি, মালাও
Recommended image5
কবে হবে কলকাতা পুরসভার নির্বাচন? ভোটের ঘন্টা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Related Stories
Recommended image1
Crime news: রক্তে ভেসে যাচ্ছে পার্লার! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ, ঘটনাস্থলে স্বামী
Recommended image2
Pakistan Pollution: সন্ত্রাসবাদের সঙ্গে দূষণের বিরুদ্ধে লড়তে হবে! সবথেকে দূষিত দেশ পাকিস্তানকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved