MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Christmas 2025: বড়দিনে বড় চমক, বাড়ছে ব্লু ও গ্রিন লাইনে মেট্রো, রইল নতুন সময়সূচী

Christmas 2025: বড়দিনে বড় চমক, বাড়ছে ব্লু ও গ্রিন লাইনে মেট্রো, রইল নতুন সময়সূচী

বড়দিন উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ ডিসেম্বর ব্লু ও গ্রিন লাইনে গভীর রাত পর্যন্ত মেট্রো চলবে, ফলে উৎসবের রাতে বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের আর চিন্তা করতে হবে না। জেনে নিন সময়সূচী।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Dec 23 2025, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরই পালিত হবে বড়দিন। ইতিমধ্যে শহর সেজে উঠেছে রঙিন আলোয়। বছরের এই কদিন চেনা শহরের রাস্তা যেন একেবারে বদলে যায়। চারিদিক সেজে ওঠে নানা রকম আলোয়। এই সময় এই আলো দেখতে অনেকেই ভিড় করেন পার্কস্ট্রিটে।

26
Image Credit : MODI'S X HANDEL

এবছর বড়দিনে ঘুরে আসতে পারেন যেখানে-সেখানে। বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা নেই। কারণ এই বড়দিনের দিন অনেক রাত পর্যন্ত পাবেন মেট্রো। এবার বড়দিনে বড় চমক দিল কলকাতা মেট্রো। আগামী ২৫ ডিসেম্বর প্রায় রাত ১০টা পর্যন্ত মিলবে মেট্রো।

Related Articles

Related image1
X-mas 2025: বিশ্বের এই সব দেশে পালন হয় না বড়দিন! জেনে নিন সেই সমস্ত দিনের তালিকা
Related image2
বড়দিন মেষ থেকে মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে! দেখে নিন কী বলছে আজকের রাশিফল
36
Image Credit : Asianet News

বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো। ব্লু ও গ্রিন লাইনে প্রায় রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার জারি হল বিজ্ঞপ্তি। মেট্রো কর্তপক্ষ জানিয়েছে, বড়দিনে শহরের পথে বাড়তি জনসনাগম থাকে। সে কথা মাথায় রেখে ব্লু লাইন অর্থাৎ দক্ষণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

46
Image Credit : MODI'S X HANDEL

এই দিন পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, কালীঘাটে এই সময় ভিড় হয়। বড়দিনে উৎসবমুখী জনতার ঢল নামে রাস্তায়। বিজ্ঞপ্তি অনুসারে, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পােন।

56
Image Credit : stockPhoto

এদিন ডাউনে ব্লু লাইনে প্রথম মেট্রো চলবে ৬.০৫-এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬.৫০-এ। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে।

66
Image Credit : Social Media

গ্রিন লইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৩৯ মিনিটে। দিনের শেষ মেট্রো মিলবে ৯টা ৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে ছাড়বে।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বড়দিন ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
ধৃত ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি, কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে জঙ্গি মডিউল চলছিল
Recommended image2
যুবসাথী প্রকল্পে বড় আপডেট! এককালীন ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা? জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট
Recommended image3
Ajker Bangla News Live: আপাতত হচ্ছে না ভারত-মার্কিন Trade Deal বৈঠক, সুপ্রিম কোর্টের নির্দেশ ১০% শুল্ক নিয়ে জটিলতা
Recommended image4
Kolkata Weather: বসন্তেই গ্রীষ্মের ছোঁয়া পাবে বঙ্গবাসী! ফেব্রুয়ারির শেষেই দিনের বেলায় চড়বে পারদ
Recommended image5
Now Playing
বাংলার শিক্ষার হাল নিয়ে ঝাঁঝাল ভাষণ শমীক ভট্টাচার্যের, দেখুন কী বলছেন
Related Stories
Recommended image1
X-mas 2025: বিশ্বের এই সব দেশে পালন হয় না বড়দিন! জেনে নিন সেই সমস্ত দিনের তালিকা
Recommended image2
বড়দিন মেষ থেকে মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে! দেখে নিন কী বলছে আজকের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved