MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আমাদের শরীর ও মন কি এক? শ্রী অরবিন্দের আদর্শ ও ভারতীয় দর্শন কী বলছে?

আমাদের শরীর ও মন কি এক? শ্রী অরবিন্দের আদর্শ ও ভারতীয় দর্শন কী বলছে?

Sri Aurobindo Institute of Education: সল্টলেকের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন বাংলার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানের বহু ছাত্র-ছাত্রী সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 22 2025, 01:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
শ্রী অরবিন্দর জন্মদিবসের অনুষ্ঠানে প্রাচীন ভারতীয় দর্শন ও আদর্শের কথা স্মরণ
Image Credit : Asianet News

শ্রী অরবিন্দর জন্মদিবসের অনুষ্ঠানে প্রাচীন ভারতীয় দর্শন ও আদর্শের কথা স্মরণ

শ্রী অরবিন্দর আদর্শ

১৫ অগাস্ট শ্রী অরবিন্দর জন্মদিবস উপলক্ষে সল্টলেকের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অমিত  কুমার ভট্টাচার্য। তিনি প্রাচীন ভারতীয় দর্শন ও শ্রী অরবিন্দর আদর্শের কথা স্মরণ করিয়ে দিলেন। অধ্যাপক জানালেন, 'আমাদের শরীর ও মন এক নয়। এই সরল সত্য আমাদের প্রাচীন দর্শনে উল্লেখ করা হয়েছে। শ্রী অরবিন্দ ভারতীয় দর্শন ও আদর্শ মেনেই চলতেন।'

DID YOU
KNOW
?
শ্রী অরবিন্দর নামাঙ্কিত প্রতিষ্ঠান
শ্রী অরবিন্দর আদর্শ মেনেই চলছে সল্টলেকের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শিক্ষা জোর করে চাপিয়ে দেওয়া হয় না, আত্তীকরণ করানো হয়, জানালেন সম্পাদক
Image Credit : Asianet News

শিক্ষা জোর করে চাপিয়ে দেওয়া হয় না, আত্তীকরণ করানো হয়, জানালেন সম্পাদক

শিক্ষা আত্তীকরণ

শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের সম্পাদক অশোক শীল জানান, এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় না। পড়ুয়ারা যাতে শিক্ষা আত্তীকরণ করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক-শিক্ষিকারা সবসময় পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক বিকাশের উপর জোর দেন। এই কারণেই এই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।

১৫
১৫ অগাস্ট শ্রী অরবিন্দর জন্মদিবস।
শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রতিষ্ঠা দিবসও ১৫ অগাস্ট।

Related Articles

Related image1
Education: সন্তান কম নাম্বার পেয়েছে? কীভাবে পরিস্থিতি সামাল দেবেন?
Related image2
স্বাধীনতা দিবসের দিনেই জন্মেছিলেন এই বাঙালি মনীষী, লালকেল্লায় স্মরণ করলেন খোদ প্রধানমন্ত্রী
36
ইসরোর বিজ্ঞানী সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র
Image Credit : Asianet News

ইসরোর বিজ্ঞানী সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র

কৃতী পড়ুয়া

চন্দ্রযানের সঙ্গে যুক্ত ইসরোর বিজ্ঞানী সৌম্যজিৎ চট্টোপাধ্যায় শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রাক্তন ছাত্র। এই শিক্ষাপ্রতিষ্ঠানের আরও অনেক পড়ুয়াই পরবর্তীকালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক-শিক্ষিকারা।

46
১৪ ও ১৫ অগাস্ট শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের বার্ষিক অনুষ্ঠান
Image Credit : Asianet News

১৪ ও ১৫ অগাস্ট শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের বার্ষিক অনুষ্ঠান

স্কুলের বার্ষিক অনুষ্ঠান

১৯৮৩ সালের ১৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন। তারপর থেকে প্রতি বছর ১৪ অগাস্ট ও ১৫ অগাস্ট বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের উৎসাহ-উদ্দীপনা ছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় পড়ুয়ারা। নাচ-গান-আবৃত্তি-নাটকের মাধ্যমে অনুষ্ঠান অন্য মাত্রা পায়।

56
পড়াশোনার পাশাপাশি এই শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার উপরেও জোর দেওয়া হয়
Image Credit : Asianet News

পড়াশোনার পাশাপাশি এই শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার উপরেও জোর দেওয়া হয়

সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের বার্ষিক অনুষ্ঠানে পড়ুয়াদের বিভিন্ন ভাষার নাটক, গান, আবৃত্তি, নাচের আয়োজন করা হয়েছিল। পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা যে নিয়মিত সংস্কৃতির চর্চা করে, তা এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝা গিয়েছে। ভবিষ্যতে অনেক পড়ুয়াই পেশাদার শিল্পী হিসেবে কৃতিত্বের পরিচয় দিতে পারে বলে আশায় শিক্ষক-শিক্ষিকারা।

66
পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন
Image Credit : Asianet News

পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন

পড়ুয়াদের উৎসাহ শিক্ষক-শিক্ষিকাদের

শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের বার্ষিক অনুষ্ঠানে পড়ুয়াদের বিভিন্ন অনুষ্ঠানে উৎসাহ দেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা নাটক-সহ বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগ দেন। শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহে পড়ুয়ারা নিজেদের সেরাটা দেয়। তারা ভবিষ্যতেও একইভাবে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে চায়।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
Education: সন্তান কম নাম্বার পেয়েছে? কীভাবে পরিস্থিতি সামাল দেবেন?
Recommended image2
স্বাধীনতা দিবসের দিনেই জন্মেছিলেন এই বাঙালি মনীষী, লালকেল্লায় স্মরণ করলেন খোদ প্রধানমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved