MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ৫৪ পাতায় 'অযোগ্য' শিক্ষকদের নামের তালিকা প্রকাশ SSC-র, আদালতের নির্দেশে রয়েছে বাবার নামও

৫৪ পাতায় 'অযোগ্য' শিক্ষকদের নামের তালিকা প্রকাশ SSC-র, আদালতের নির্দেশে রয়েছে বাবার নামও

আদালতের নির্দেশ কার্যকর। শেষপর্যন্ত ২০১৬ সালের অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা SSC। তালিকায় ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 27 2025, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
'ধমক' এ কাজ!
Image Credit : Asianet News

'ধমক' -এ কাজ!

আদালতের নির্দেশ কার্যকর। শেষপর্যন্ত ২০১৬ সালের অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা SSC। তালিকায় ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর 'অযোগ্য' শিক্ষকদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
৫৪ পাতার তালিকা
Image Credit : Asianet News

৫৪ পাতার তালিকা

SSC-এর পক্ষ থেকে ৫৪ পাতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। য়েখানে অযোগ্য শিক্ষকদের নাম,রোল নম্বর, বিষয় (সংশ্লিষ্ট শিক্ষক যে বিষয়ে শিক্ষকতা করতেন), শিক্ষককের বাবার নাম, জন্মের সাল প্রকাশ করা হয়েছে।

Related Articles

Related image1
সত্যি কি খুন হয়েছেন ইমরাম খান? সত্য জানতে জেলের সামনেই ধর্নায় বসে অসংখ্য পাকিস্তানি
Related image2
SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২টি বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার, বিপাকে রাজ্য
35
সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টের নির্দেশ
Image Credit : FREEPIK

সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টের নির্দেশ

প্রথমে বুধবার সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষকদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও দেখা যায় অযোগ্য শিক্ষকদের নাম রয়েছে SSC-র ২০২৫ সালের তালিকায়। তারপরই বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম তাদের পিতৃপরিচয়ের সঙ্গে প্রকাশ করতে। সেইমতই SSC ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করে।

45
তালিকা প্রকাশের কারণ
Image Credit : stockPhoto

তালিকা প্রকাশের কারণ

সুপ্রিম কোর্টে ‘অযোগ্য’দের তালিকা পেশ করেছিল রাজ্য। তার ভিত্তিতেই কালো তালিকাভুক্ত করে আদালত নির্দেশ দিয়েছিল, কোনওমতেই যেন পরবর্তী পরীক্ষায় এঁরা যোগ দিতে না পারেন। কিন্তু এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায় অনেক ‘অযোগ্যে’র নাম রয়েছে পরীক্ষার্থী হিসাবে। এমনকি ইন্টারভিউ তালিকায়ও এক ‘অযোগ্যে’এর নাম দেখা যায়। মামলা হয় কলকাতা হাই কোর্টে। তারপরই অমৃতা সিনহা নাম প্রকাশের নির্দেশ দেন।

55
শিক্ষামন্ত্রীর মন্তব্য
Image Credit : freepik

শিক্ষামন্ত্রীর মন্তব্য

SSC নিয়ে যখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা করা হবে। তিনি আরও জানিয়েছেন ৩১ ডিসেম্বের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার কাজ চলছে। যদিও এসএসসির জন্য আদালতের নির্দেশে ২০২৫ সালে যে পরীক্ষা হয়েছে তা নিয়েও মামলা হয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Netaji Insult Row: অনন্ত মহারজকে নিয়ে 'চরম' কথা বললেন কুণাল! দুষলেন BJP-কেও
Recommended image2
Kolkata Metro: ৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নতুন রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
Recommended image3
SSC: শিক্ষক নিয়োগে বাড়তি সময় চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি
Recommended image4
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image5
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Related Stories
Recommended image1
সত্যি কি খুন হয়েছেন ইমরাম খান? সত্য জানতে জেলের সামনেই ধর্নায় বসে অসংখ্য পাকিস্তানি
Recommended image2
SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২টি বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার, বিপাকে রাজ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved