MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এ বছর দুর্গাপুজো মাটি করবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি? মন খারাপ করে দিতে পারে এই পূর্বাভাস

এ বছর দুর্গাপুজো মাটি করবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি? মন খারাপ করে দিতে পারে এই পূর্বাভাস

সকাল থেকে পুজোর আমেজ নিয়ে ঝলমলে রোদ ছিল জেলায় জেলায়। আকাশে আগমনী সুর বাজিয়ে পেঁজা তুলোর মত মেঘও ছিল। এই সুরের রেশ কি থাকবে পুজো পর্যন্ত! নাকি বৃষ্টি অসুর বাদ সাধবে সব আনন্দে! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 31 2025, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : stockPhoto

আবহাওয়া দফতর সূত্রে খবর, সেই নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে। অন্যদিকে পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে এখনও মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। শুক্রবার পর্যন্ত না যেতে বলা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে থাকবে মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি থাকবে।

Related Articles

Related image1
Kolkata weather: ৮ বছরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ৭৩% বেশি বৃষ্টি হল এই দুইটি কারণে
Related image2
Weather Update: দক্ষিণের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরে হবে ভারী বৃষ্টি, জেনে নিন বিস্তারিত
36
Image Credit : Asianet News

এদিকে, একটানা বৃষ্টি হয়ে চলেছে গত দু’মাসের বেশি সময় ধরে। তার মধ্যে হাজির নিম্নচাপ। তার প্রভাবে বৃষ্টি কখনও ভারী, কখনও হালকা বা মাঝারি। তবে একটানা মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জেরে সমস্যায় পড়েছেন কুমোরটুলির শিল্পীরা। মাটির প্রতিমা শুকনো হচ্ছে না। গ্যাস গান দিয়ে মাটি শুকনো করা হচ্ছে। এছাড়া কাঠ কয়লা পুড়িয়েও চলছে মাটি শুকনোর কাজ

46
Image Credit : Asianet News

পুজোর বাজার চলছে জোরকদমে। তবে সেই বাজারে বাদ সাধছে হঠাৎ হঠাৎ বৃষ্টি। সেই বৃষ্টির রেশ কি চলবে পুজো পর্যন্ত! বৃষ্টি অসুর বাদ সাধবে সব আনন্দে! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

56
Image Credit : Asianet News

অফিসে পুজোর ছুটি নিয়েও মনখারাপ হতে পারে সবার। পুজোর আগে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর কদিন বৃষ্টি পূর্বাভাস থাকছে।

66
Image Credit : Asianet News

মহা পঞ্চমী থেকে বৃষ্টির দেখা সেভাবে না থাকলেও বৃষ্টি ভোগাবে নবমী ও বিজয়া দশমীতে বলে মনে করছে আলিপুর। আবহাওয়া দফতর জানিয়েছে অষ্টমীর বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: রাখির দিনে কি ভিজবে তিলোত্তমা? জেনে নিন আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে
Recommended image2
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image3
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image4
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image5
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Related Stories
Recommended image1
Kolkata weather: ৮ বছরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ৭৩% বেশি বৃষ্টি হল এই দুইটি কারণে
Recommended image2
Weather Update: দক্ষিণের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরে হবে ভারী বৃষ্টি, জেনে নিন বিস্তারিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved