MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • TMC: সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা

TMC: সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা

TMC: জমে উঠেছে ভোটের লড়াই। এরই মধ্যে অনেকেই জল্পনা করছেন, এবার কে জিতবে, কে হারবে। একবার দেখা যাক, লোকসভা নির্বাচন ২০২৪-এর মত একই প্যাটার্নে ভোট হলে এবার বিধানসভা ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যে রথী-মহারথীরা পরাস্ত হতে পারেন।  

4 Min read
Author : Partha Pratim Chandra
| Updated : Apr 06 2026, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
তৃণমূলের যেসব ওজনদার প্রার্থীদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে
Image Credit : Getty

তৃণমূলের যেসব ওজনদার প্রার্থীদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে

এবার বিধানসভা ভোটে টানা চারবার জিতে ক্ষমতায় ফেরার লড়াইয়ে নেমে কঠিন চ্য়ালেঞ্জের মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, রাজ্যের নানা দুর্নীতি-অনিয়ম, গণবিক্ষোভ ও বিজেপি আজাদল খেয়ে নামায় তৃণমূলকে চাপে দেখাচ্ছে। এই প্রতিবেদনে এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ লোকসভা ভোটের নিরিখে ও প্রার্থীপদ ঘোষণার পর স্থানীয় মানুষের প্রাথমিক প্রতিক্রিয়া দেখার পর তৃণমূলের যে দশ হেভিওয়েট প্রার্থীর হারের আশঙ্কা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
১) সুজিত বসু, বিধাননগর (উত্তর ২৪ পরগণা)
Image Credit : our own

১) সুজিত বসু, বিধাননগর (উত্তর ২৪ পরগণা)

২০২৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে বড় লিড ছিল বিজেপির। ইডি সহ নানা কেন্দ্রীয় এজেন্সি সুজিত বসুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চালচ্ছে। টানা তিনবারের বিধাননগের বিধায়ক এবার কঠিন চ্যালেঞ্জের মুখে। প্রধান প্রতিপক্ষ বিজেপির শারদ্বত মুখোপাধ্যায় প্রচারে নজর কাড়ছেন। বিষয়টি আরও চাপে রাখছে সুজিতকে। নির্বাচনী অঙ্ক সঙ্গে নেই সুজিতের। তবে গতবারও সেটা না থাকা সত্ত্বেও শ্রীভূমির সুজিত দারুণ জয় পেয়েছিলেন। এবারও তেমনটা করতে পারবেন কি? 

Related Articles

Related image1
Mamata Banerjee: আগামী ৫ বছর শান্তিতে থাকতে চাইলে বিজেপিকে আটকে দিন: মমতা
Related image2
Mamata Banerjee: "আমি গণতন্ত্রের যোদ্ধা!" ২৯৪টি আসনে প্রার্থী মমতাই, বিরাট বার্তা তৃণমূল নেত্রীর
311
২) দেবাংশু ভট্টাচার্য, চুঁচুড়া (হুগলি)
Image Credit : Asianet News

২) দেবাংশু ভট্টাচার্য, চুঁচুড়া (হুগলি)

জীবনে প্রথমবার ভোটে লড়ে পরাস্ত হয়েছিলেন। ২০২৪ লোকসভা ভোটে সাতটি বিধানসভাতেই বিজেপির অবসরপ্রাপ্ত বিচারপতি প্রার্থী অভিজিত গাঙ্গুলি-র কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এবার বিধানসভায় প্রথমবার লড়তে নেমেও একেবারে কঠিন পিচে দেবাংশু। 

২০২৪ লোকসভা ভোটে চুঁচুড়া থেকে লিড নিয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়। পিছিয়ে থাকা আসন বলে শুধু দেবাংশুকে পড়তে হচ্ছে তাঁর দলের এখানকার তিনবারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের প্রবল বিরোধিতা। অসিতকে টিকিট না দিয়ে চুচুঁড়ুয়ায় দেবাংশুকে পাঠিয়ে দিদি ভুল করলেন কি না তা জানা যাবে ৪ মে। 

411
৩) জ্য়োতিপ্রিয় মল্লিক, হাবড়া (উত্তর ২৪ পরগণা)
Image Credit : X

৩) জ্য়োতিপ্রিয় মল্লিক, হাবড়া (উত্তর ২৪ পরগণা)

Jyotipriya Mallick: দুর্নীতি কাণ্ডে জেল খাটার পর থেকেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বেশ ম্রিয়মান। আগের সেই দাপটটা উধাও। দলেও সেই আগের মত গুরুত্বটা ফিরে পাননি। এবার বালুর রাজনৈতিক কেরিয়ারে অন্যতম কঠিন ভোট। ২০২৪ লোকসভা ভোটের নিরিখে হাবড়া থেকে তৃণমূল বেশ খানিকটা টেক্কা দিয়ে লিড পায় বিজেপি। এবার বালুর প্রধান প্রতিপক্ষ বিজেপির দেবেশ মণ্ডল বেশ গুছিয়ে নেমেছেন। গতবার চার হাজারেরও কম ভোটে জেতা জ্যোতিপ্রিয়র পক্ষে এবার জেতা কঠিন বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

511
৪) অর্পিতা ঘোষ, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর)
Image Credit : X

৪) অর্পিতা ঘোষ, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর)

একটা সময় তিনি ছিলেন বালুরঘাটের সাংসদ। কিন্তু দলীয় অন্তর্কলহে জড়িয়ে সেই বালুরঘাটেই ২০১৯ লোকসভায় হেরে রাজনীতির আঙীনা থেকে ক্রমশ তলিয়ে যেতে থাকেন তৃণমূলপন্থী ‘বুদ্ধিজীবী’অর্পিতা ঘোষ। তবে এবার তাঁকে রাজনীতিতে গুরুত্ব ফিরে পাওয়ার মঞ্চ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বালুরঘাট থেকে তৃণমূল দাঁড় করিয়েছে দলের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ-কে। তবে তাঁর লড়াই বেশ কঠিন। সুকান্ত মজুমদারের গড়ে এই বিধানসভা আসনে দুবছর আগে হওয়া লোকসভা ভোটে ভাল লিড আছে বিজেপির। এবার অর্পিতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিদ‍্যুৎকুমার রায়ের প্রচারে বেশ ভিড় হচ্ছে। সব দেখে মনে হচ্ছে অর্পিতার বিরুদ্ধে এখানে নি:শব্দ ‘বিপ্লব’ঘটে যেতে পারে। নিন্দুকে বলে একেই বালুরঘাটে অর্পিতার 'মিত্র'-র অভাব নেই।  

611
৫) গৌতম দেব, শিলিগুড়ি (দার্জিলিং)
Image Credit : X

৫) গৌতম দেব, শিলিগুড়ি (দার্জিলিং)

বিজেপির শঙ্কর ঘোষের বিরুদ্ধে তৃণমূলের বিদায়ী মন্ত্রী- শিলিগুড়ির মেয়র গৌতম দেবের লড়াইটাকে মিশন ইমপসিবল বলে মনে করা হচ্ছে। এক সময়ের বামগড় শিলিগুড়ি এখন বিজেপির মজবুত দুর্গ। গত বিধানসভায় শঙ্করের জয়ের পর ২০২৪ লোকসভায় শিলিগুড়িতে বড় লিড ছিল বিজেপির। গতবারের মত এবারও বিধায়ক হওয়া নাও হতে পারে গৌতমের।

711
৬) উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর দক্ষিণ (নদিয়া)
Image Credit : X

৬) উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর দক্ষিণ (নদিয়া)

বছর দুয়েক আগে লোকসভা ভোটে তৃণমূলের বিতর্কিত নেতা-মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা আসন কৃষ্ণনগর দক্ষিণে পিছিয়ে পড়েছিলেন মহুয়া মৈত্র। এই আসনে গত তিনবার বেশ ভাল ব্যবদানেই জিতেছিলেন তৃণমূলের ঠোঁটকাটা নেতা-মন্ত্রী উজ্জ্বল বিশ্বা। কিন্তু এবার হাওয়া ঘুরছে। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া টের পাচ্ছেন উজ্জ্বল। রাজনৈতিক মহলের মত এবার এই আসনে বাজিমাত করতে পারেন বিজেপির স্বাধীন ঘোষ। 

811
৭) অখিল গিরি, রামনগর (পূর্ব মেদিনীপুর)
Image Credit : facebook

৭) অখিল গিরি, রামনগর (পূর্ব মেদিনীপুর)

Akhil Giri, Ramnagar

শিশির অধিকারীর গড়ের এই আসন ধরে রাখা কঠিন হতে পারে তৃণমূলের তিনবারের বিধায়ক অখিল গিরি-র। অখিলের বিরুদ্ধে এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। ২০২৪ লোকসভা ভোটেও এই আসনে পিছিয়ে ছিল তৃণমূল। রামনগর আসনে বিজেপির চন্দ্রশেখর মণ্ডল প্রচারে ঝড় তুলছেন। 

911
৮) শিবশঙ্কর পাল, তুফানগঞ্জ (কোচবিহার)
Image Credit : X

৮) শিবশঙ্কর পাল, তুফানগঞ্জ (কোচবিহার)

Shib Shankar Paul, Tufanganj

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নেমে ভোটের আঙিনায় হোঁচট খেতে পারেন তুষাণগঞ্জে তৃণমূলের পেসার প্রার্থী শিবশঙ্কর পাল। লোকসভা ভোটে এই আসনে লিড ছিল বিজেপির। সঙ্গে আবার শিবশঙ্কর প্রার্থী হওয়ায় স্থানীয় তৃণমূলে একটা অংশে ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে শিবশঙ্করকে সফলতার ভোটের উইকেট তুললে অবিশ্বাস্য ইয়র্কার দিতে হবে। তুষাণগঞ্জের পিচে যেটা বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে। 

1011
৯) শশী পাঁজা, শ্যামপুকুর (কলকাতা)
Image Credit : ANI

৯) শশী পাঁজা, শ্যামপুকুর (কলকাতা)

Shashi Panja, Shyampukur

তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজার আসন শ্যামপুকুরে ২০২৪ লোকসভায় লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। গত কয়েক মাসে শ্যামপুকুরে সংগঠন মজবুত করতে পেরেছে বিজেপি। তাপস রায় নিজে হাতে এখানকার সংগঠনের গুটি সাজিয়েছেন। তাই বিজেপির অঙ্কের হিসাবে মিলে গেলে এবার শ্যামপুকুরে ইন্দ্রপতন হতে পারে।

1111
১০) মধুপর্ণা দেব, বাগদা (উত্তর ২৪ পরগণা)
Image Credit : Asianet News

১০) মধুপর্ণা দেব, বাগদা (উত্তর ২৪ পরগণা)

Madhuparna Deb, Bagda

উপনির্বাচনে জিতে মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক হয়ে চমকে দিয়েছিলেন তৃণমূলের মধুপর্ণা দেব। ঠাকুরনগরের মতুয়াবাড়ির বড়মা-র নাতনী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা এবারও বাগদায় তৃণমূলের প্রার্থী হয়েছেন। কিন্তু এবার তাঁর লড়াই বেশ কঠিন। কারণ মধুপর্ণার প্রতিপক্ষ তাঁর কাকিমা বা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। লোকসভা ভোটে এই বাগদায় বড় লিড ছিল বিজেপির শান্তনু ঠাকুরের। সেই হিসাবে মধুপর্ণা-র ফের বিধায়ক হওয়া বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে।

About the Author

PP
Partha Pratim Chandra
কলকাতার ডিজিটাল নিউজ মিডিয়ার শুরুর সময় থেকেই সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে এশিয়ানেট বাংলার ভিডিও ও এডিটোরিয়াল টিমের সদস্য। খবরের ভিতরের খবর খুঁজে বের করার নেশা থেকেই ভিডিওর পাশাপাশি এশিয়ানেট বাংলায় খবর লেখেন। ভিডিও সেকশনে শহর- রাজ্য-দেশের খবরকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা, আলোচনায় থাকা বিষয়গুলির পিছনের গল্প খোঁজা এবং ভাইরাল ভিডিও খুঁজে এনে দর্শকের সামনে তুলে ধরাই তাঁর কাজের অন্যতম দিক। স্পোর্টসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তাই খেলার খবর লিখতে যেমন ভালোবাসেন, তেমনই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরও লেখেন। ইমেল- partha.pratim@asianet.com
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image2
সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Recommended image3
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image4
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image5
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Related Stories
Recommended image1
Mamata Banerjee: আগামী ৫ বছর শান্তিতে থাকতে চাইলে বিজেপিকে আটকে দিন: মমতা
Recommended image2
Mamata Banerjee: "আমি গণতন্ত্রের যোদ্ধা!" ২৯৪টি আসনে প্রার্থী মমতাই, বিরাট বার্তা তৃণমূল নেত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved