Mamata Banerjee: জিয়াগঞ্জের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল নেত্রী বলেন, “আমি হলাম গণতন্ত্রের যোদ্ধা। তাই সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। আমাদের মা-বোনেরাই আমার সহযোদ্ধা। ভাইয়েরা অবশ্যই তাদের পাশে থাকবেন।" সেইসঙ্গে, বিরাট বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ২৯৪টি কেন্দ্রে আসলে তিনিই প্রার্থী। 

Mamata Banerjee: ভোটের বাজার রীতিমতো সরগরম। দিকে দিকে চলছে মিতিং-মিছিল। কার্যত, ব্যস্ততা তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রবিবার, মুর্শিদাবাদে দুটি জনসভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news today)। শামসেরগঞ্জের পর তিনি পৌঁছে যান জিয়াগঞ্জে (mamata banerjee news live)।

বিরাট বার্তা তৃণমূল নেত্রীর

জিয়াগঞ্জের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল নেত্রী বলেন, “আমি হলাম গণতন্ত্রের যোদ্ধা। তাই সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। আমাদের মা-বোনেরাই আমার সহযোদ্ধা। ভাইয়েরা অবশ্যই তাদের পাশে থাকবেন।" 

Scroll to load tweet…

সেইসঙ্গে, বিরাট বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ২৯৪টি কেন্দ্রে আসলে তিনিই প্রার্থী। মমতা জানালেন, “আপনারা তৃণমূলের যে প্রার্থীকেই ভোট দেবেন, ভোটটা আসলে আমি পাব।"

“বিজেপিকে একদম বিশ্বাস করবেন না", বললেন মমতা

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো যোগ করেন, “একটা কথা বলি, ধর্ম নিয়ে কখনোই দেশ ভাগ করবেন না। এই বাংলাকে ভাগ করবেন না। আমার বাড়িতে তো কালীপুজো হয়। তাই বলে আমি তো অন্য কোনও ধর্মকে অসম্মান করি না।"

Scroll to load tweet…

অন্যদিকে, বিজেপিকেও তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, “দিল্লির বাবুরা সব বসন্তের কোকিলের মতো বাংলায় আসেন। তারপর হটাৎ পালিয়ে যান। এমনকি, ভাড়াটে সৈন্যদের বাইরে থেকে নিয়ে আসেন এখানে। বহিরাগতদের নিয়ে মিছিল-মিটিং করে ওরা। ভাবছেন, এ ভাবেই চলবে। তাই বিজেপিকে একদম বিশ্বাস করবেন না। ওরা কিন্তু ভয়ঙ্কর অত্যাচারী। আমরা হলাম মা-মাটি-মানুষের দল। তাই সমস্ত সরকারি প্রকল্প বজায় রাখতে হলে অবশ্যই আমাদের ভোট দেবেন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।